ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দিল্লিতে সিজেপি আন্দোলন ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট বন্ধ

ছবি : সংগৃহিত
ফলো করুন

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান আন্দোলনকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যন্তর মন্তরের মূল বিক্ষোভস্থল তুলনামূলক শান্ত থাকলেও সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি কিছু সময়ের জন্য মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং কয়েকজন পুলিশ সদস্যকে ধাওয়া দেয়।

দিল্লি পুলিশের দাবি, সংঘর্ষে দুই সহকারী পুলিশ কমিশনার, একজন পরিদর্শক, একজন প্রধান কনস্টেবল ও একজন কনস্টেবল আহত হয়েছেন। সব মিলিয়ে পাঁচ পুলিশ সদস্য আহত হওয়ার তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ আরও দাবি করেছে, সংসদ মার্গের পার্ক হোটেল এলাকার কাছে কয়েকজন বিক্ষোভকারী উচ্ছৃঙ্খল আচরণ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে একজন পুলিশ সদস্যকে ধাওয়া ও মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

পরিস্থিতি শান্ত করতে আন্দোলনের স্বেচ্ছাসেবকদের সহায়তা নেয় পুলিশ। তারা বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার এবং ইটপাটকেল নিক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান।

স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে বলা হয়, সহিংস কর্মকাণ্ড আন্দোলনের মূল দাবি ও উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

পরে লাউডস্পিকার সংযুক্ত একটি পুলিশ বাসে আন্দোলনের একজন স্বেচ্ছাসেবককে দাঁড় করিয়ে সংসদ মার্গ এলাকায় ঘোরানো হয়। তিনি মাইকে বিক্ষোভকারীদের শান্ত থাকার এবং অহিংসভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।

নিরাপত্তার কারণ দেখিয়ে বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত যন্তর মন্তর ঘিরে প্রায় দেড় কিলোমিটার এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এয়ারটেল, জিও ও ভি-সহ একাধিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা পেয়েছিল। দুটি বড় টেলিকম প্রতিষ্ঠানের কর্মকর্তারাও নির্দেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তবে পরে ইন্টারনেট সেবা পুনরায় চালু করা হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। নির্দেশটি কোন সরকারি সংস্থা দিয়েছিল, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

এর আগে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে পুলিশ আটক করে।

সরকারের পদত্যাগের দাবিতে আয়োজিত ওই কর্মসূচির পর থেকেই রাজধানীর রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

নিরাপত্তাজনিত কারণে দিল্লির ১৬টি মেট্রো স্টেশনও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এতে নগরবাসীর চলাচলে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়।

চলমান আন্দোলন ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার এবং আন্দোলনকারীদের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগ : দিল্লি দিল্লি পুলিশ সিজেপি

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে সিজেপি আন্দোলন ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট বন্ধ

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ