ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আজ শুরু হচ্ছে ‘বিগ বস ২০’, সঞ্চালনায় থাকছেন সালমান খান

সালমান খান | ফাইল ছবি
ফলো করুন

অপেক্ষার অবসান ঘটিয়ে আজ রোববার (৬ সেপ্টেম্বর) পর্দায় ফিরছে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ২০’। নতুন মৌসুমেও অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে থাকছেন বলিউড তারকা সালমান খান।

নতুন সিজনকে ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রতিবারের মতো এবারও নতুন প্রতিযোগী, ভিন্নধর্মী আয়োজন এবং পরিবর্তিত নিয়ম নিয়ে হাজির হচ্ছে অনুষ্ঠানটি।

‘বিগ বস ২০’-এর গ্র্যান্ড প্রিমিয়ার শুরু হবে আজ রাত ৯টায়। দর্শকরা জিওহটস্ট্রিমে অনুষ্ঠানটি দেখতে পারবেন। পাশাপাশি কালার্স টিভিতে রাত সাড়ে ১০টায় প্রচার হবে শোটি।

নতুন মৌসুমের প্রতিযোগীদের তালিকা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। নির্মাতাদের প্রকাশিত কয়েকটি প্রচারণামূলক ভিডিওতে সম্ভাব্য প্রতিযোগীদের বিষয়ে ইঙ্গিত পাওয়া গেলেও চূড়ান্ত তালিকা জানা যাবে গ্র্যান্ড প্রিমিয়ারের পর।

আলোচনায় রয়েছে ইশা রিখি, অভিনেতা-রাজনীতিক মনোজ তিওয়ারির মেয়ে রীতি তিওয়ারি, ফয়সাল খান, উদিতি সিং, কুশল তানওয়ার, কাজি তৌকির, ইয়ুং ডিএসএ এবং খুশি দুবেসহ বেশ কয়েকজনের নাম। এছাড়া রিয়া চক্রবর্তীর ভাই শোয়িক চক্রবর্তী ও বক্সিং তারকা মেরি কমের নামও সম্ভাব্য প্রতিযোগী হিসেবে আলোচনায় এসেছে।

তবে অনুষ্ঠানের মঞ্চে চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত কারা ‘বিগ বস’ ঘরে প্রবেশ করছেন, তা নিশ্চিত নয়।

এবারের ‘বিগ বস’ বাড়িতেও থাকছে বিশেষ আয়োজন। বাড়ির নকশায় ব্যবহার করা হয়েছে দ্বৈততার ধারণা। পরিচিত জিনিসকে ভিন্ন রূপ দিয়ে সাজানো হয়েছে পুরো বাড়ি। এর নকশায় জনপ্রিয় কল্পকাহিনি ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’-এর প্রভাব রয়েছে।

নতুন মৌসুমের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে সামনে এসেছে ‘রুম নম্বর ২০’। এই ঘরটি এখনো দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়নি। অনুষ্ঠান এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই রহস্য উন্মোচন করা হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রচারণায় আরও আলোচনায় এসেছে ‘জীবন দান’ বিষয়টি। সালমান খানের একটি প্রোমোতে এই ধারণার ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রতিযোগীদের জন্য এর বিশেষ সুবিধা কী হতে পারে, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।

নতুন প্রতিযোগী, নতুন নিয়ম, রহস্যময় ঘর এবং সালমান খানের উপস্থাপনা নিয়ে ‘বিগ বস ২০’ নিয়ে দর্শকদের আগ্রহ এখন চূড়ান্ত পর্যায়ে।

ট্যাগ : বলিউড সালমান খান বিগ বস

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

আজ শুরু হচ্ছে ‘বিগ বস ২০’, সঞ্চালনায় থাকছেন সালমান খান

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ