ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আর্কাইভ দেখুন

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের

ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় সৌদি আরব ২৬টি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুথি গোষ্ঠী। বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে এসব হামলা চালানো হয়েছে বলে হুথি নেতাদের বরাতে জানিয়েছে এএফপি। হুথি নেতাদের দাবি, সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের তাদের নিয়ন্ত্রিত অঞ্চল এবং বিভিন্ন সামরিক ও লজিস্টিক স্থাপনায় সৌদি বিমান হামলার মাত্রা বেড়েছে। তাদের হিসাব অনুযায়ী, ১১ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনে সৌদি বাহিনী প্রায় ৩০০টি বিমান অভিযান চালিয়েছে।এর আগে ১৬ সেপ্টেম্বর হুথিরা দাবি করে, সৌদি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান তারা ভূপাতিত করেছে। এ ঘটনার একটি ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে গোষ্ঠীটি। তবে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবিটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র হওয়ার পেছনে হুথিদের সাম্প্রতিক সামরিক অগ্রগতি এবং সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর সঙ্গে লড়াইকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। এ সংঘাতে হুথিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ বাড়িয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হুথিরা সাম্প্রতিক সময়ে কৌশলগত বন্দরনগরী মোখাসহ লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ অংশ দখলে নিয়েছে। অন্যদিকে, হুথিদের পক্ষ থেকে সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবিও করা হয়েছে। সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার সতর্কতা জারির খবরও পাওয়া গেছে। গত ১৭ সেপ্টেম্বর সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, হুথির একটি ড্রোন বাধা দেওয়ার পর সেটির ধ্বংসাবশেষের আঘাতে তাইফ গভর্নরেটে একজন নিহত ও দুজন আহত হন। সংঘাতের নতুন করে বিস্তারে ইয়েমেনের মানবিক পরিস্থিতিও আরও সংকটপূর্ণ হয়ে উঠেছে। রয়টার্সের ১৮ সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক লড়াইয়ে ইয়েমেনে অন্তত ১ লাখ ১২ হাজার মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন এবং প্রায় ৩ হাজার মানুষ সমুদ্রপথে জিবুতিতে পালিয়েছেন। সূত্র : এএফপি


ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ

ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ

বিভিন্ন দাবিতে রাজধানী ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লং মার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ কর্মসূচি শুরু হয়।গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসনসহ কয়েকটি দাবিতে এই লং মার্চের আয়োজন করা হয়েছে।আয়োজকদের দাবির মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। পাশাপাশি সংকীর্ণ দলীয়করণ বন্ধ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও জানানো হয়েছে।লং মার্চ শুরুর আগে মানিক মিয়া অ্যাভিনিউতে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশ শুরু হয়। এতে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।এ ছাড়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের নেতারা সমাবেশে অংশ নেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা রংপুরের উদ্দেশে লং মার্চে যাত্রা শুরু করেন। কর্মসূচিকে ঘিরে আয়োজক দলগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি দেখা যায়।


‘উনি যে জেলায় যান, সে জেলায়ই কালেমা পড়ে বিয়ে করেন’

‘উনি যে জেলায় যান, সে জেলায়ই কালেমা পড়ে বিয়ে করেন’

‘উনি তো যে জেলায় যান, সে জেলায়ই কালেমা পড়ে বিয়ে করেন’—রাজশাহী নগরের চন্দ্রিমা থানার আলোচিত সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের বিরুদ্ধে এমন বিস্ফোরক ও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন আন্নি আক্তার নামের এক নারী, যিনি নিজেকে এই পুলিশ কর্মকর্তার ষষ্ঠ স্ত্রী বলে দাবি করেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নগরের নাদের হাজির মোড়সংলগ্ন একটি ফ্ল্যাট থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় সাবেক ওসি মাহবুব আলম ও অন্য এক নারীকে উদ্ধার করে পুলিশ থানায় নেওয়ার পর সাংবাদিকদের কাছে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ ঘটনায় তিনি সাবেক ওসির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ করার কথা জানিয়েছেন এবং পুরো ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। নওগাঁর বাসিন্দা, নারী উদ্যোক্তা ও কনটেন্ট নির্মাতা আন্নি আক্তার গণমাধ্যমকে জানান, চলতি বছরের শুরুর দিকে মাহবুব আলম তাকে বিয়ে করেছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি জানতে পারেন যে মাহবুবের প্রতিটি কর্মস্থলেই এ ধরনের একাধিক সম্পর্ক ও গোপনে বিয়ের প্রবণতা রয়েছে। বৃহস্পতিবার রাতে আন্নি জানতে পারেন যে, সাবেক ওসি মাহবুব আলম তার কথিত পালিত মেয়ের নামে ভাড়ায় নেওয়া নাদের হাজির মোড়ের ওই ফ্ল্যাটে এক নারীকে নিয়ে অবস্থান করছেন। পরদিন শুক্রবার সকাল সাড়ে সাতটায় আন্নি ওই ফ্ল্যাটে গিয়ে দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে দীর্ঘ দুই ঘণ্টা কোনো সাড়া পাওয়া যায়নি। উপায় না পেয়ে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভেতর থেকে ছিটকিনি লাগানো দরজা খুলতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসের কর্মীদের ডেকে আনা হয়। ফায়ার সার্ভিস দরজা ভেঙে সাবেক ওসি মাহবুব আলম ও ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। দরজা খোলার পর মাহবুব আলম ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করলেও গণমাধ্যমকর্মীদের সামনে কোনো বৈধ কাবিননামা দেখাতে পারেননি। অন্যদিকে, আন্নিকে চার দিন আগে তালাক দিয়েছেন বলে মাহবুব দাবি করলেও আন্নি জানান যে তিনি এসংক্রান্ত কোনো আইনি কাগজ বা তালাকনামা পাননি। বর্তমানে চন্দ্রিমা থানার দুটি পৃথক কক্ষে সাবেক ওসি মাহবুব আলম ও ওই নারীকে আটকে রাখা হয়েছে। সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ জানিয়েছেন, পুলিশ কর্মকর্তা মাহবুব আলম কোনো ধরনের প্রাতিষ্ঠানিক অনুমতি বা ছুটি ছাড়াই কর্মস্থল ত্যাগ করে রাজশাহীতে অবস্থান করছিলেন, যা স্পষ্টতই একটি বড় প্রশাসনিক অপরাধ। এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে চন্দ্রিমা থানার ওসির দায়িত্বে থাকাকালীন এক ব্যক্তির কাছ থেকে ঘুষের খাম নেওয়ার একটি গোপন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাঁকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছিল। চন্দ্রিমা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ সিদ্দিকী জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


রাজধানীতে আরও ৩ ককটেল বিস্ফোরণ

রাজধানীতে আরও ৩ ককটেল বিস্ফোরণ

রাজধানীর কাফরুল থানার সামনে ফাঁকা বাসে আগুনের ঘটনার কিছুক্ষণ পরে রামপুরায় বিটিভি ভবনের দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।  শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিটিভি ও হাতিরঝিল এবং রামপুরা ইউলুপে দুস্কৃতিকারীরা এই বিস্ফোরণ ঘটায়।  ককটেল দুটির মধ্যে একটি ইসলাম টাওয়ারের গেটের সামনে (রামপুরা থেকে হাতিরঝিলে প্রবেশ করার মুখে) বিস্ফোরণ হয় এবং আর অপরটি ইসলাম টাওয়ারের পাশে পার্কিং করে রাখা একটি প্রাইভেট কারের উপর বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। ককটেল বিস্ফোরণের সংবাদ পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের জায়গা ও আলামত সংগ্রহ করেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটের দিকে নিউমার্কেট থানাধীন ‎জাহান ম্যানশন সংলগ্ন মিরপুর রোড এলাকায় দুষ্কৃতিকারী কর্তৃক একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। 


শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী

শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী

৮ থেকে ২৯ অক্টোবর ইলিশ আহরণে নিষেধাজ্ঞা

৮ থেকে ২৯ অক্টোবর ইলিশ আহরণে নিষেধাজ্ঞা

শুরায়ী নেজামের অধীনে দুই ধাপে হবে ২০২৭ সালের বিশ্ব ইজতেমা: স্বরাষ্ট্রমন্ত্রী

শুরায়ী নেজামের অধীনে দুই ধাপে হবে ২০২৭ সালের বিশ্ব ইজতেমা: স্বরাষ্ট্রমন্ত্রী

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে কাল উলামা-মাশায়েখ সম্মেলন

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে কাল উলামা-মাশায়েখ সম্মেলন

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসে ৫ আলেম

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসে ৫ আলেম

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা ও মাওলানা সাদের প্রবেশ নিষিদ্ধের দাবি

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা ও মাওলানা সাদের প্রবেশ নিষিদ্ধের দাবি

মহম্মদপুরে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্য

মহম্মদপুরে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্য

চাকরির প্রলোভনে টঙ্গীতে ডেকে বন্ধুকে হত্যা, ইজতেমা ময়দানের ড্রেনে মিলল লাশ

চাকরির প্রলোভনে টঙ্গীতে ডেকে বন্ধুকে হত্যা, ইজতেমা ময়দানের ড্রেনে মিলল লাশ

প্রধানমন্ত্রীকে কটূক্তি: জামিন পেলেন না সাবেক এনসিপি নেতা সালাউদ্দিন

প্রধানমন্ত্রীকে কটূক্তি: জামিন পেলেন না সাবেক এনসিপি নেতা সালাউদ্দিন

জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল

জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল