ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশের মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা: অর্থমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকার বেশি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদ সদস্যের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত হিসাব অনুযায়ী দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ দশমিক ১৯ টাকা।

ঋণের চাপ কমাতে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আয় বাড়ানো, সরকারি অর্থ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং ঋণ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, সরকারের নিজস্ব আয় বাড়াতে কর ও কর-বহির্ভূত রাজস্ব (এনটিআর) সংগ্রহের পরিধি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি ব্যয়কে আরও সাশ্রয়ী ও কার্যকর করার মাধ্যমে অতিরিক্ত অর্থায়নের প্রয়োজন কমানোর পরিকল্পনা রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, সরকারি ঋণের সুদ ব্যয় ও ঝুঁকি কমাতে সুশৃঙ্খল ঋণ ব্যবস্থাপনা অনুসরণ করা হচ্ছে। এ লক্ষ্যে অভ্যন্তরীণ ঋণ বাজার উন্নয়ন এবং সরকারি সিকিউরিটিজের বাজারকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সঞ্চয়পত্রের বিষয়ে তিনি জানান, এর মাধ্যমে অতিরিক্ত ঋণ গ্রহণ নিয়ন্ত্রণে নির্ধারিত সীমা অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি সঞ্চয়পত্রের সুদের হার বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, উচ্চ ব্যয়ের ঋণের ওপর নির্ভরতা কমিয়ে সরকারের সুদ ব্যয় নিয়ন্ত্রণ এবং ভারসাম্যপূর্ণ ঋণ কাঠামো তৈরি করাই এসব উদ্যোগের লক্ষ্য।

অর্থমন্ত্রী আরও জানান, অতিরিক্ত ও অপরিকল্পিত ঋণ এড়াতে বার্ষিক ঋণ পরিকল্পনা (অ্যানুয়াল বরোয়িং প্ল্যান) প্রণয়ন ও তা অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি নগদ অর্থের প্রয়োজন, রাজস্ব আয়, সরকারি ব্যয় এবং ঋণ পরিশোধের সময়সূচি বিবেচনায় নিয়ে ক্যাশ ফোরকাস্টিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে পাবলিক মানি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০০৯-এর বিধান অনুসরণ করা হচ্ছে। এসব পদক্ষেপের মাধ্যমে দীর্ঘমেয়াদে জনগণের ওপর ঋণের চাপ কমানোর চেষ্টা অব্যাহত থাকবে।

ট্যাগ : জাতীয় সংসদ অর্থমন্ত্রী ঋণ

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

দেশের মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা: অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ