ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারতের মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত
ফলো করুন

ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় কথিত ভেজাল মদ পান করে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ঘুঘর, নওরাজ, বারাজসহ আশপাশের এলাকার কয়েকজন বাসিন্দা মদ পান করার পর অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কয়েকজনের মৃত্যু হয়।

প্রাথমিকভাবে বিষাক্ত বা ভেজাল মদ পানকেই মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করছে কর্তৃপক্ষ। তবে ময়নাতদন্ত ও পরীক্ষার আগে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা হয়নি।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে যে মদ পান করার পর তারা অসুস্থ হয়েছেন, সেটির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে।

ঘটনার পর এলাকায় অবৈধভাবে তৈরি বা সরবরাহ করা মদের বিষয়ে সন্দেহ তৈরি হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে, এর সঙ্গে কোনো অবৈধ মদ চক্র জড়িত আছে কি না।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

রাজ্যের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবড়াও ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে জানিয়েছেন, জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে।

ট্যাগ : ভারত মধ্যপ্রদেশ ভেজাল মদ

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ভারতের মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় কথিত ভেজাল মদ পান করে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ঘুঘর, নওরাজ, বারাজসহ আশপাশের এলাকার কয়েকজন বাসিন্দা মদ পান করার পর অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কয়েকজনের মৃত্যু হয়।

প্রাথমিকভাবে বিষাক্ত বা ভেজাল মদ পানকেই মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করছে কর্তৃপক্ষ। তবে ময়নাতদন্ত ও পরীক্ষার আগে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা হয়নি।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে যে মদ পান করার পর তারা অসুস্থ হয়েছেন, সেটির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে।

ঘটনার পর এলাকায় অবৈধভাবে তৈরি বা সরবরাহ করা মদের বিষয়ে সন্দেহ তৈরি হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে, এর সঙ্গে কোনো অবৈধ মদ চক্র জড়িত আছে কি না।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

রাজ্যের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবড়াও ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে জানিয়েছেন, জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ