ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাপানে সন্দেহভাজন অগ্নিসংযোগে নিহত ৩, তদন্তে পুলিশ

ছবি : সংগৃহিত
ফলো করুন

জাপানে সন্দেহভাজন অগ্নিসংযোগের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। ঘটনাটিকে হত্যা ও পরিকল্পিত অগ্নিকাণ্ডের সম্ভাবনা হিসেবে তদন্ত করছে স্থানীয় পুলিশ।

শনিবার রাতে মধ্য জাপানের গিফু প্রিফেকচারের একটি কেকের দোকানে আগুন লাগে। পরে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

পুলিশ জানায়, আগুন লাগার সময় দোকানটি বন্ধ ছিল। দুইতলা ভবনটির নিচতলায় কেকের দোকান এবং ওপরের অংশে আবাসিক ব্যবস্থা ছিল।

নিহতদের মধ্যে রয়েছেন দোকানের ৬৬ বছর বয়সী নারী মালিক এবং আরও দুই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, ওই নারী তার পরিচিত প্রায় ১০ জনকে নিয়ে ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। অনুষ্ঠান চলাকালীন সময়েই আগুনের সূত্রপাত হয়।

তদন্তকারীরা ধারণা করছেন, অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকেই কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে আগুন লাগার সঠিক কারণ এবং ঘটনার পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। অগ্নিকাণ্ডের উৎস, সম্ভাব্য উদ্দেশ্য এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগ : জাপান অগ্নিকাণ্ড

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

জাপানে সন্দেহভাজন অগ্নিসংযোগে নিহত ৩, তদন্তে পুলিশ

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাপানে সন্দেহভাজন অগ্নিসংযোগের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। ঘটনাটিকে হত্যা ও পরিকল্পিত অগ্নিকাণ্ডের সম্ভাবনা হিসেবে তদন্ত করছে স্থানীয় পুলিশ।

শনিবার রাতে মধ্য জাপানের গিফু প্রিফেকচারের একটি কেকের দোকানে আগুন লাগে। পরে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

পুলিশ জানায়, আগুন লাগার সময় দোকানটি বন্ধ ছিল। দুইতলা ভবনটির নিচতলায় কেকের দোকান এবং ওপরের অংশে আবাসিক ব্যবস্থা ছিল।

নিহতদের মধ্যে রয়েছেন দোকানের ৬৬ বছর বয়সী নারী মালিক এবং আরও দুই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, ওই নারী তার পরিচিত প্রায় ১০ জনকে নিয়ে ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। অনুষ্ঠান চলাকালীন সময়েই আগুনের সূত্রপাত হয়।

তদন্তকারীরা ধারণা করছেন, অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকেই কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে আগুন লাগার সঠিক কারণ এবং ঘটনার পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। অগ্নিকাণ্ডের উৎস, সম্ভাব্য উদ্দেশ্য এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ