ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যানজট কমাতে ঢাকার চার বাস টার্মিনাল সরানোর উদ্যোগ

ফাইল ছবি
ফলো করুন

রাজধানীর যানজট কমাতে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তানের চারটি বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

রোববার সচিবালয়ে বৃহত্তর ঢাকার যানজট নিরসনে গঠিত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনা আরও কার্যকর করতে বিদ্যমান ডিপো ব্যবহার, বিকল্প টার্মিনাল সম্প্রসারণ এবং নতুন অবকাঠামো তৈরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, গাবতলী বাস টার্মিনালের বিকল্প সুবিধা বাড়ানোর পাশাপাশি নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সিটি কর্পোরেশনের অধীনে থাকা টার্মিনালগুলোর উন্নয়ন করা হবে।

হাবিবুর রশিদ বলেন, সভায় যানজট নিরসনে নেওয়া নীতিমালা ও কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি যেসব কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, ঢাকার যানজটের অন্যতম কারণ শহরের ভেতরে বাস ও গণপরিবহনের অতিরিক্ত চাপ। এই চাপ কমাতে বিদ্যমান টার্মিনালের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প স্থান ও ডিপো ব্যবহারের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, কাচপুর ও পূর্বাচলের মতো এলাকাগুলোতে বিকল্প সুবিধা ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে গাবতলী টার্মিনালের আশপাশের নতুন জায়গা কাজে লাগিয়ে এর সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, ঢাকার যানজট শুধু রাজধানীর ভেতরের সমস্যা নয়, আশপাশের এলাকাগুলোর সড়ক ব্যবস্থাপনার সঙ্গেও এটি জড়িত। তাই নারায়ণগঞ্জ, গাজীপুরসহ বৃহত্তর ঢাকার বিভিন্ন এলাকার সড়ক থেকে অবৈধ স্থাপনা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।

সভায় চারটি বাস টার্মিনালের বর্তমান অবস্থা, স্থানান্তরের সম্ভাবনা, ডিপো ব্যবহারের সুযোগ এবং সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সিটি কর্পোরেশনের অধীনে থাকা টার্মিনালগুলো আধুনিকায়ন করা হবে। সেখানে বাস কাউন্টার, যাত্রী সুবিধা এবং পরিবহন ব্যবস্থাপনা আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।

এসি বাসের জন্য নির্দিষ্ট টার্মিনাল সুবিধা তৈরি এবং কাউন্টার ব্যবস্থাপনার বিষয়েও সভায় আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

হাবিবুর রশিদ বলেন, শুধু নতুন সড়ক নির্মাণ বা সড়ক প্রশস্ত করলেই ঢাকার যানজটের সমাধান হবে না। গণপরিবহন ব্যবস্থাপনা, টার্মিনাল, পার্কিং, বাস চলাচল এবং রাজধানীর প্রবেশ ও বের হওয়ার পথের চাপ সমন্বিতভাবে মোকাবিলা করতে হবে।

ট্যাগ : মহাখালী বাস টার্মিনাল যানজট সায়েদাবাদ

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

যানজট কমাতে ঢাকার চার বাস টার্মিনাল সরানোর উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ