ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে কাল উলামা-মাশায়েখ সম্মেলন

আয়োজকদের ব্যানার
ফলো করুন

কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের প্রকাশনা বাজেয়াপ্ত করাসহ কয়েকটি দাবিতে আগামীকাল শনিবার (১৫ আগস্ট) রাজধানীতে অনুষ্ঠিত হবে জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন।

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শনিবার দুপুর ২টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ সাজিদুর রহমানের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান পরিচালনা করবেন সংগঠনের মহাসচিব মাওলানা মহিউদ্দীন রব্বানী।

সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের শীর্ষস্থানীয় আলেম, পীর-মাশায়েখ ও ধর্মীয় ব্যক্তিত্বদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। তাদের মধ্যে রয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান, মধুপুরের পীর সাহেব মাওলানা আব্দুল হামীদ, ফরিদাবাদের আল্লামা আব্দুল কুদ্দুস, মাওলানা উবায়দুর রহমান ফারুক, হাটহাজারীর মুফতি জসিম উদ্দীন, পটিয়ার মাওলানা একরাম হোসাইন, মুফতি মুবারকুল্লাহ, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা খলিল আহমদ কুরাইশী, ড. আ. ফ. ম. খালিদ হোসাইন, নারায়ণগঞ্জের মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী ও মাওলানা মামুনুল হক।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও বহু উলামায়ে কেরাম, পীর-মাশায়েখ ও ধর্মীয় ব্যক্তিত্ব সম্মেলনে অংশ নেবেন।

আয়োজকদের ভাষ্য, কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের প্রকাশনা বাজেয়াপ্ত করার দাবিকে সামনে রেখে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলন সফল করতে দেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে কাল উলামা-মাশায়েখ সম্মেলন

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের প্রকাশনা বাজেয়াপ্ত করাসহ কয়েকটি দাবিতে আগামীকাল শনিবার (১৫ আগস্ট) রাজধানীতে অনুষ্ঠিত হবে জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন।

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শনিবার দুপুর ২টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ সাজিদুর রহমানের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান পরিচালনা করবেন সংগঠনের মহাসচিব মাওলানা মহিউদ্দীন রব্বানী।

সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের শীর্ষস্থানীয় আলেম, পীর-মাশায়েখ ও ধর্মীয় ব্যক্তিত্বদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। তাদের মধ্যে রয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান, মধুপুরের পীর সাহেব মাওলানা আব্দুল হামীদ, ফরিদাবাদের আল্লামা আব্দুল কুদ্দুস, মাওলানা উবায়দুর রহমান ফারুক, হাটহাজারীর মুফতি জসিম উদ্দীন, পটিয়ার মাওলানা একরাম হোসাইন, মুফতি মুবারকুল্লাহ, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা খলিল আহমদ কুরাইশী, ড. আ. ফ. ম. খালিদ হোসাইন, নারায়ণগঞ্জের মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী ও মাওলানা মামুনুল হক।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও বহু উলামায়ে কেরাম, পীর-মাশায়েখ ও ধর্মীয় ব্যক্তিত্ব সম্মেলনে অংশ নেবেন।

আয়োজকদের ভাষ্য, কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের প্রকাশনা বাজেয়াপ্ত করার দাবিকে সামনে রেখে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলন সফল করতে দেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ