ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতদের বৈঠক

ছবি : সংগৃহিত
ফলো করুন

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) মস্কোর ক্রেমলিনে অনুষ্ঠিত এ বৈঠকের ভিডিও প্রকাশ করেছে রুশ প্রেসিডেন্টের কার্যালয়। বৈঠকের শুরুতে পুতিন বর্তমান পরিস্থিতিকে ‘সহজ নয়’ বলে মন্তব্য করেন।

প্রায় তিন ঘণ্টা ধরে চলা বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাবনা, শান্তি আলোচনা এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে উইটকফ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিন দিনের জন্য একে অপরের ওপর হামলা বন্ধের বিষয়ে সমঝোতার জন্য পুতিনকে ধন্যবাদ জানান।

যুক্তরাষ্ট্রের দূতেরা রোববার (৬ সেপ্টেম্বর) ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করার কথা রয়েছে। এটি হবে কুশনার ও উইটকফের ইউক্রেনে প্রথম সফর।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তার প্রতিনিধিরা ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য একটি প্রস্তাব নিয়ে মস্কো যাচ্ছেন। এর আগে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পক্ষ থেকে যুদ্ধ বন্ধে একাধিক কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি।

বৈঠকে পুতিন বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ ধরনের যোগাযোগ গুরুত্বপূর্ণ এবং তা দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তিনি ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রশংসাও করেন।

পুতিন আরও জানান, উইটকফ ও কুশনারের সঙ্গে আলোচনায় পারস্পরিক আস্থার পরিবেশ তৈরি হয়েছে এবং ভবিষ্যৎ আলোচনার জন্য এটি ইতিবাচক।

বৈঠক শেষে রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, আলোচনা ছিল গঠনমূলক ও খোলামেলা। তার ভাষ্য অনুযায়ী, শুধু ইউক্রেন যুদ্ধ নয়, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক এবং সম্ভাব্য যৌথ প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে।

উশাকভ জানান, যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর অগ্রগতি এবং সংঘাতের মূল কারণগুলো সমাধানের বিষয়ও আলোচনায় উঠে এসেছে।

তবে যুদ্ধ বন্ধে কোনো চূড়ান্ত সমঝোতা হয়েছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। কিয়েভ সফরের পর যুক্তরাষ্ট্রের দূতদের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।

ট্যাগ : যুক্তরাষ্ট্র ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ভ্লাদিমির পুতিন

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতদের বৈঠক

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) মস্কোর ক্রেমলিনে অনুষ্ঠিত এ বৈঠকের ভিডিও প্রকাশ করেছে রুশ প্রেসিডেন্টের কার্যালয়। বৈঠকের শুরুতে পুতিন বর্তমান পরিস্থিতিকে ‘সহজ নয়’ বলে মন্তব্য করেন।

প্রায় তিন ঘণ্টা ধরে চলা বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাবনা, শান্তি আলোচনা এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে উইটকফ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিন দিনের জন্য একে অপরের ওপর হামলা বন্ধের বিষয়ে সমঝোতার জন্য পুতিনকে ধন্যবাদ জানান।

যুক্তরাষ্ট্রের দূতেরা রোববার (৬ সেপ্টেম্বর) ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করার কথা রয়েছে। এটি হবে কুশনার ও উইটকফের ইউক্রেনে প্রথম সফর।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তার প্রতিনিধিরা ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য একটি প্রস্তাব নিয়ে মস্কো যাচ্ছেন। এর আগে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পক্ষ থেকে যুদ্ধ বন্ধে একাধিক কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি।

বৈঠকে পুতিন বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ ধরনের যোগাযোগ গুরুত্বপূর্ণ এবং তা দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তিনি ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রশংসাও করেন।

পুতিন আরও জানান, উইটকফ ও কুশনারের সঙ্গে আলোচনায় পারস্পরিক আস্থার পরিবেশ তৈরি হয়েছে এবং ভবিষ্যৎ আলোচনার জন্য এটি ইতিবাচক।

বৈঠক শেষে রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, আলোচনা ছিল গঠনমূলক ও খোলামেলা। তার ভাষ্য অনুযায়ী, শুধু ইউক্রেন যুদ্ধ নয়, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক এবং সম্ভাব্য যৌথ প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে।

উশাকভ জানান, যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর অগ্রগতি এবং সংঘাতের মূল কারণগুলো সমাধানের বিষয়ও আলোচনায় উঠে এসেছে।

তবে যুদ্ধ বন্ধে কোনো চূড়ান্ত সমঝোতা হয়েছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। কিয়েভ সফরের পর যুক্তরাষ্ট্রের দূতদের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ