ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খাদ্য নিরাপত্তায় মজুত ও মান নিশ্চিতের ওপর জোর দিলেন খাদ্যমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ খাদ্য মজুত এবং খাদ্যের গুণগত মান বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

রোববার খাদ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য অধিদপ্তরের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। দেশের মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত আছে কি না, খাদ্যের মান ঠিক আছে কি না এবং দুর্যোগ বা সংকটের সময়ে মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে কি না, এসব বিষয় সবসময় বিবেচনায় রাখতে হবে।

তিনি বলেন, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আগাম পরিকল্পনা এবং পর্যাপ্ত মজুত নিশ্চিত করা প্রয়োজন।

খাদ্য অধিদপ্তরের দীর্ঘদিনের অভিজ্ঞ কর্মকর্তা-কর্মচারীদের প্রশংসা করে মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব নয়।

তিনি জানান, কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কয়েকজনের অনিয়মের কারণে পুরো প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না। অনিয়মের অভিযোগ পাওয়া গেলে যথাযথ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অসম্পন্ন কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে শেষ করতে হবে। প্রয়োজন ও গুরুত্ব বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

দেশের বিভিন্ন খাদ্য গুদাম ও অবকাঠামোর দুরবস্থার বিষয়ে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মানিকগঞ্জের সাটুরিয়া খাদ্য গুদামের ঝুঁকিপূর্ণ অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, গুদামটির দ্রুত সংস্কার প্রয়োজন।

তিনি দেশের অন্যান্য খাদ্য গুদাম ও স্থাপনাগুলোর অবস্থাও পর্যালোচনা করে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন।

মাঠপর্যায়ের খাদ্য কর্মকর্তাদের কাজের মূল্যায়নের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, কর্মকর্তাদের কাজের মান, খাদ্যের মজুত পরিস্থিতি, গুণগত মান এবং স্থানীয় মানুষের সন্তুষ্টির বিষয় বিবেচনায় নিয়ে নিয়মিত মূল্যায়ন করা যেতে পারে। ভালো কাজের জন্য কর্মকর্তাদের পুরস্কৃত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

খাদ্যমন্ত্রী আরও বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে যাচাই-বাছাই ছাড়া ব্যবস্থা নেওয়া হবে না। তদন্ত, তথ্য-প্রমাণ এবং সংশ্লিষ্টদের বক্তব্য পর্যালোচনা করে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তিনি জানান, খাদ্য অধিদপ্তরের কার্যক্রম সরেজমিনে দেখতে নিয়মিত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। প্রয়োজন হলে কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনা করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা সভায় কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, খাদ্য অধিদপ্তরের কার্যক্রম আরও গতিশীল করতে জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে কাজ চলছে।

সভায় সভাপতিত্ব করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন খান। এ সময় খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় খাদ্য অধিদপ্তরের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুটি উপস্থাপনাও করা হয়।

ট্যাগ : খাদ্য মন্ত্রণালয় খাদ্যমন্ত্রী

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

খাদ্য নিরাপত্তায় মজুত ও মান নিশ্চিতের ওপর জোর দিলেন খাদ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ