ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জলবায়ু সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় নেপাল

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘানশ্যাম ভান্ডারি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশগত সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে নেপালে সাম্প্রতিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন পরিবেশমন্ত্রী। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ও জনগণ নেপালের পাশে রয়েছে। প্রয়োজন অনুযায়ী মানবিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

বৈঠকে দক্ষিণ এশিয়ার অভিন্ন পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশ ও নেপাল জলবায়ু পরিবর্তনের ভিন্ন ধরনের প্রভাবের মুখোমুখি হলেও দুই দেশের পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থা পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। হিমালয়ের বরফ ও হিমবাহের পরিবর্তন, নদীর প্রবাহ, বন্যা এবং অতিবৃষ্টির মতো বিষয়গুলো পুরো অঞ্চলের পরিবেশ ও মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলছে।

আসন্ন কপ-৩১ সম্মেলনকে সামনে রেখে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

নেপালের রাষ্ট্রদূত ঘানশ্যাম ভান্ডারি দুই দেশের পরিবেশ ও জলবায়ু খাতে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। তিনি প্রযুক্তিগত জ্ঞান বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উন্নয়ন উদ্যোগে পারস্পরিক সহযোগিতার সুযোগের কথা বলেন।

নেপালের সাম্প্রতিক দুর্ঘটনায় বাংলাদেশের সহমর্মিতা ও সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সংকটের সময়ে বাংলাদেশের এই সহযোগিতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন।

বৈঠকে পরিবেশ ও জলবায়ু ইস্যুর পাশাপাশি বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, পর্যটন, শিক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

দুই দেশের প্রতিনিধিরা মনে করেন, আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক অংশীদারত্ব শক্তিশালী হলে উভয় দেশের জনগণ উপকৃত হবে। পাশাপাশি পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা দক্ষিণ এশিয়ায় টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম উপস্থিত ছিলেন।

ট্যাগ : বাংলাদেশ নেপাল জলবায়ু পরিবর্তন পরিবেশ মন্ত্রণালয়

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

জলবায়ু সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় নেপাল

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ