ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ছবি : সংগৃহিত
ফলো করুন

ইতালির নাপলি শহরে সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশটির বন্দরনগরী নাপোলির ভিল্লে লিতেরনো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর এলাকার দর্জিবাড়ি ব্রিজসংলগ্ন এলাকার বাসিন্দা নসু প্রামাণিকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নাপলিতে সড়ক দুর্ঘটনায় শফিকুলের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার ধরন বা কীভাবে এটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

শনিবার রাতে তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে মাদারীপুরে পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়।

নিহতের স্বজনরা দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবার যোগাযোগ করলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

ট্যাগ : সড়ক দুর্ঘটনা ইতালি প্রবাসী বাংলাদেশি

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইতালির নাপলি শহরে সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশটির বন্দরনগরী নাপোলির ভিল্লে লিতেরনো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর এলাকার দর্জিবাড়ি ব্রিজসংলগ্ন এলাকার বাসিন্দা নসু প্রামাণিকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নাপলিতে সড়ক দুর্ঘটনায় শফিকুলের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার ধরন বা কীভাবে এটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

শনিবার রাতে তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে মাদারীপুরে পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়।

নিহতের স্বজনরা দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবার যোগাযোগ করলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ