ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফের রাজপথে নামার হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

ভারতজুড়ে কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থী আন্দোলনে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি।সংগঠনটি জানিয়েছে, আটক আন্দোলনকারীদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে মঙ্গলবার থেকে আবারও কঠোর কর্মসূচি শুরু করা হবে।সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তরে টানা ৩৭ দিনের অবস্থান কর্মসূচি স্থগিত করেছিল অভিজিৎ দিপকের নেতৃত্বাধীন আন্দোলনকারীরা। তাদের দাবি, সরকারের সঙ্গে আলোচনায় আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন করে আইনি ব্যবস্থা না নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল।[BANGVIEWS-POST:2643]তবে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, সেই সমঝোতা মানা হচ্ছে না। তার ভাষ্য অনুযায়ী, বিহার ও পশ্চিমবঙ্গ থেকে বহু শিক্ষার্থীকে আটক করা হয়েছে। দিল্লিতে আন্দোলনের লজিস্টিক সহায়তায় যুক্ত কয়েকজন স্বেচ্ছাসেবককেও হেফাজতে নেওয়া হয়েছে।তিনি আরও দাবি করেন, বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের ওপর নজরদারি ও হয়রানির খবর পাওয়া যাচ্ছে। এসব ঘটনাকে সরকারের প্রতিশ্রুতির লঙ্ঘন হিসেবে দেখছে সংগঠনটি।সিজেপি সব এফআইআর অবিলম্বে প্রত্যাহার, আটক শিক্ষার্থীদের মুক্তি এবং নতুন কোনো মামলা না করার দাবি জানিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, এসব দাবি পূরণ না হলে তারা আবারও রাজপথে নামবে।আশুতোষ রাঙ্কা আরও জানান, মামলা প্রত্যাহারের বিষয়ে আলোচনায় যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার লিখিত নিশ্চয়তা মঙ্গলবারের মধ্যে দিতে হবে।[BANGVIEWS-POST:2642]এর আগে শনিবার কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর সিজেপি দাবি করেছিল, নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং দেশজুড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার বিষয়ে সরকার সম্মত হয়েছে।সংগঠনটি সরকারের কাছে পাঁচ দফা দাবি দিয়েছে। চার সপ্তাহ পর পরবর্তী বৈঠক হওয়ার কথা রয়েছে। গত ২০ জুলাইয়ের ‘চলো সংসদ’ কর্মসূচির পর বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক মামলা হয়। শুরু থেকেই সিজেপি এসব মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে নতুন করে আইনি ব্যবস্থা না নেওয়ার দাবি জানিয়ে আসছে।সূত্র: এনডিটিভি

ফের রাজপথে নামার হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির