ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ
সর্বশেষ
জনপ্রশাসনে বড় রদবদল, সাত সচিবের দপ্তর পরিবর্তন

জনপ্রশাসনে বড় রদবদল, সাত সচিবের দপ্তর পরিবর্তন

প্রশাসনিক কার্যক্রমে নতুন দায়িত্ব বণ্টনের অংশ হিসেবে সাতজন সচিবের দপ্তর পরিবর্তন করেছে সরকার। একই সঙ্গে একজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি এবং আরও দুজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।রোববার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব বদলি, পদোন্নতি ও পদায়নের তথ্য জানানো হয়।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।অন্যদিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পাচ্ছেন আয়েশা আক্তার। তিনি এতদিন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে সচিব পদে পদোন্নতি দিয়ে নতুন মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।ডাক ও টেলিযোগাযোগ বিভাগেও সচিব পদে পরিবর্তন আনা হয়েছে। জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর ড. মো. কামরুজ্জামানকে এ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।এ বিভাগের বর্তমান সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। পরিকল্পনা কমিশনের সদস্যের পদটি সচিব পদমর্যাদার।এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে তাঁর পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।তাঁর পরিবর্তে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদেও পরিবর্তন এসেছে। এ মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় প্রশাসন একাডেমির রেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রেক্টরের পদটি সচিব পদমর্যাদার।অন্যদিকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক এবং অতিরিক্ত সচিব মো. আবুল হাছানাত হুমায়ূন কবীরকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোতে এসব নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।
১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পিএম

শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী

শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী

৮ থেকে ২৯ অক্টোবর ইলিশ আহরণে নিষেধাজ্ঞা

৮ থেকে ২৯ অক্টোবর ইলিশ আহরণে নিষেধাজ্ঞা

শুরায়ী নেজামের অধীনে দুই ধাপে হবে ২০২৭ সালের বিশ্ব ইজতেমা: স্বরাষ্ট্রমন্ত্রী

শুরায়ী নেজামের অধীনে দুই ধাপে হবে ২০২৭ সালের বিশ্ব ইজতেমা: স্বরাষ্ট্রমন্ত্রী

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে কাল উলামা-মাশায়েখ সম্মেলন

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে কাল উলামা-মাশায়েখ সম্মেলন

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসে ৫ আলেম

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসে ৫ আলেম

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা ও মাওলানা সাদের প্রবেশ নিষিদ্ধের দাবি

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা ও মাওলানা সাদের প্রবেশ নিষিদ্ধের দাবি

চাকরির প্রলোভনে টঙ্গীতে ডেকে বন্ধুকে হত্যা, ইজতেমা ময়দানের ড্রেনে মিলল লাশ

চাকরির প্রলোভনে টঙ্গীতে ডেকে বন্ধুকে হত্যা, ইজতেমা ময়দানের ড্রেনে মিলল লাশ

মহম্মদপুরে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্য

মহম্মদপুরে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্য

প্রধানমন্ত্রীকে কটূক্তি: জামিন পেলেন না সাবেক এনসিপি নেতা সালাউদ্দিন

প্রধানমন্ত্রীকে কটূক্তি: জামিন পেলেন না সাবেক এনসিপি নেতা সালাউদ্দিন

জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল

জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল

বগুড়ার শেরপুরে অবহেলিত জলাধার দখলমুক্ত ও পরিচ্ছন্নকরণ শুরু

বগুড়ার শেরপুর পৌরসভা এলাকার ফরেস্ট অফিস গেট সংলগ্ন দীর্ঘদিন ধরে অবহেলিত ও দূষিত অবস্থায় পড়ে থাকা গুরুত্বপূর্ণ জলাধারটি দখলমুক্ত এবং সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার সমন্বিত উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। একই সঙ্গে সংলগ্ন এলাকার দীর্ঘদিনের তীব্র জলাবদ্ধতা স্থায়ীভাবে দূর করতে জলাধারটিকে পৌরসভার নির্মাণাধীন প্রধান ড্রেনের সঙ্গে যুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে।শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এবং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ থাকায় ফরেস্ট অফিস সংলগ্ন এই জলাশয়টি আবর্জনা ও কচুরিপানায় ভরে মারাত্মক অস্বাস্থ্যকর অবস্থায় পরিণত হয়েছিল। এর সুযোগ নিয়ে আশপাশে গড়ে ওঠে বিভিন্ন অবৈধ স্থাপনা, যার ফলে বর্ষা মৌসুমে সংলগ্ন এলাকায় মারাত্মক জলাবদ্ধতা দেখা দেয়।ইউএনও সাইদুজ্জামান হিমু জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনগণের ভোগান্তি লাঘবে এর আগেই জলাধারটির আশপাশে গড়ে ওঠা বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এবার উপজেলা প্রশাসন, পৌরসভা ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো জলাশয়টি আবর্জনামুক্ত করার কাজ চলছে।তিনি আরও জানান, এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে পৌরসভার নির্মাণাধীন ড্রেনের সঙ্গে এই জলাধারের সরাসরি সংযোগ স্থাপন করা হবে। পানিপ্রবাহ সচল করার পর জলাশয়ের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ফুলের গাছ রোপণ করে একে একটি দৃষ্টিনন্দন লেকে রূপান্তরের দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখতে প্রতি শনিবার নিয়মিতভাবে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।উদ্বোধনী কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম এবং শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদসহ প্রশাসন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। অভিযানে স্থানীয় এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বগুড়ার শেরপুরে অবহেলিত জলাধার দখলমুক্ত ও পরিচ্ছন্নকরণ শুরু
২০ জুন ২০২৬, ০৫:১৯ পিএম
বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো বাজেট ঘোষণা হওয়ার পরেও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আপনি কি তার এই বক্তব্য সমর্থন করেন?

বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো বাজেট ঘোষণা হওয়ার পরেও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আপনি কি তার এই বক্তব্য সমর্থন করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ৭ জন

আজকের কথা

“
আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে।
আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিনন্দন ও কৃতজ্ঞতা।
নেহা বোরা
নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন
“
প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মোড়ে মোড়ে এলাকায় দানবাক্স দিন। সবাই ৫ টাকা, ১০ টাকা দেবেন।
হাসনাত আবদুল্লাহ
হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪
“
মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
আসিফ মাহমুদ
আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
“
গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে চলমান যু'দ্ধগুলোর প্রভাব যু'দ্ধক্ষেত্রের সীমানা ছাড়িয়ে যাচ্ছে।
খলিলুর রহমান
খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
“
আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।
নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
“
সন্তানেরা কার সঙ্গে ঘোরাঘুরি করছে, কোথায় যাচ্ছে, এসব বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। এমনকি স্কুলপড়ুয়া বাচ্চাদের হাতে ফোন দেওয়ার বিষয়েও সচেতন থাকতে হবে।
মো. আনিসুজ্জামান
মো. আনিসুজ্জামানপুলিশ সুপার, কুমিল্লা
“
জিন্নাহ না হলে পাকিস্তানের জন্ম হতো না, আর পাকিস্তান না হলে বাংলাদেশেরও সৃষ্টি হতো না। অন্তত তিনি এই বঙ্গের মানুষকে মাথায় টুপি পরা ও গরু খাওয়ার স্বাধীনতা দিয়ে গেছেন। তাই গণেশরা জিন্নাহকে সহ্য করবে না- এটাই স্বাভাবিক।
নুরুল ইসলাম সাদ্দাম
নুরুল ইসলাম সাদ্দামকেন্দ্রীয় সভাপতি, ইসলামী ছাত্রশিবির
“
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে তাঁদের স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদস্পিকার, জাতীয় সংসদ
“
স্পিকার আক্ষেপ করে বলেন,
‘আমাদের... অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। এরা নানা ধরনের ঘুষখোরি,লুটপাট এসব করে, যার ফলে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে।’
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদস্পিকার, জাতীয় সংসদ
“
স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, তিনি বিভিন্ন সময় অসংলগ্ন কথা বলছেন। তিনি দায়িত্ব পালনে অলরেডি ব্যর্থ হয়ে গেছেন। দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিবেশ ফেরাতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে সেটা সম্ভব নয়।
নাহিদ ইসলাম
নাহিদ ইসলামআহ্বায়ক, এনসিপি
“
নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে লংড্রাইভ করেছেন। তিনি দাবি করেন, আগে আওয়ামী লীগের সম্পদ দখলের কথা বলা হতো, যার নমুনা এটি কি না তা খতিয়ে দেখা দরকার।
রাশেদ খান
রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
“
একদিকে বলা হচ্ছে দেশে তেল ও গ্যাস নেই, অন্যদিকে ২ থেকে ৩ হাজার গাড়ি নিয়ে লংমার্চ করা হচ্ছে। গাড়িগুলো কি পানিতে চলে, নাকি তেলে চলে? দেশে যদি তেলই না থাকে, তাহলে এত গাড়ি নিয়ে লংমার্চ কীভাবে হচ্ছে?
শামা ওবায়েদ ইসলাম
শামা ওবায়েদ ইসলামপররাষ্ট্র প্রতিমন্ত্রী
“
এই লংমার্চ দেশের সব বিভাগীয় শহরে যাবে। ছয় দফা দাবি আদায়ে আন্দোলন শুরু হয়েছে। সরকার এসব দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন সফল করেই তারা ঘরে ফিরবেন।
ড. শফিকর রহমান
ড. শফিকর রহমানজামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা
“
সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। ওয়াদা দিয়ে লঙ্ঘন করছে। জনগণ তাদের কখনো ক্ষমা করবে না। তাই জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।
ডা. শফিকুর রহমান
ডা. শফিকুর রহমানআমির, জামায়াতে ইসলামী
“
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের অধিবেশনে বাংলাদেশের নতুন সম্ভাবনা ও আকাঙ্ক্ষা বিশ্বদরবারে তুলে ধরার বড় সুযোগ তৈরি হয়েছে।
শামা ওবায়েদ
শামা ওবায়েদপ্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়
“
সিফাত যে বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে তা দেশের ১৮ কোটি মানুষের ভেতরের রক্তক্ষরণ। সময় এলে এ দেশের ১৮ কোটি মানুষই সিফাত হয়ে গর্জন তুলে রাজপথে নেমে আসবে। তাই ভালোয় ভালোয় তাকে ছেড়ে দিন।
ডা. শফিকুর রহমান
ডা. শফিকুর রহমানআমির, জামায়াতে ইসলামী
“
ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, নাগরিকত্বের ভিত্তিতেই দেশের প্রতিটি মানুষ সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে। আমাদের সবার প্রধান ও প্রথম পরিচয় হওয়া উচিত, আমরা সবাই বাংলাদেশি।
সালাহউদ্দিন আহমদ
সালাহউদ্দিন আহমদস্বরাষ্ট্রমন্ত্রী
“
জুলাই বিপ্লবের রক্তের বিনিময়ে একসঙ্গে স্বপ্নের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সরকার উৎখাতের আন্দোলন করছি না। জনগণের ও আমাদের দাবি হলো, গণভোটের গণরায়কে মেনে নিন। আমাদের ছয় দফা মেনে নিন।
গোলাম পরওয়ার
গোলাম পরওয়ারসেক্রেটারি জেনারেল, জামায়াতে ইসলামী
“
জনতার মিছিল বাড়তে বাড়তে টেকনাফ থেকে যে গণজোয়ার তৈরি হবে, সেই গণস্রোতে সরকার ভেসে যেতে বাধ্য হবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, জনগণের ভোট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েছেন।
আল্লামা মামুনুল হক
আল্লামা মামুনুল হকআমির, বাংলাদেশ খেলাফত মজলিস