ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আর্কাইভ ও বিশেষ

তিন বছর পর ফিরছে ফিলিস্তিনি ফুটবল লিগ, সেপ্টেম্বরে শুরু খেলা

গাজা যুদ্ধের কারণে প্রায় তিন বছর বন্ধ থাকার পর আবারও মাঠে ফিরছে ফিলিস্তিনের ফুটবল লিগ। আগামী সেপ্টেম্বর থেকে দেশটির ক্রীড়া কার্যক্রম ও ফুটবল প্রতিযোগিতা পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন।সোমবার (১০ আগস্ট) রামাল্লায় এক সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল রাজউব জানান, ৪ সেপ্টেম্বর থেকে ফুটবল লিগসহ অন্যান্য ক্রীড়া কার্যক্রম শুরু হবে।২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর শুরু হওয়া যুদ্ধে ফিলিস্তিনের পেশাদার ফুটবলসহ প্রায় সব ধরনের ক্রীড়া কার্যক্রম বন্ধ হয়ে যায়।ফুটবল ফেরার প্রথম আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘থাউজেন্ড মার্টায়ার্স কাপ’। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, যুদ্ধে নিহত ক্রীড়াবিদদের স্মরণে এই নাম রাখা হয়েছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, সংঘাতে ১ হাজার ১৪ জন ফিলিস্তিনি ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন।[BANGVIEWS-POST:3547]এই টুর্নামেন্টে দুই শতাধিক ক্লাব অংশ নেবে। এর মধ্যে পশ্চিম তীর থেকে ১৪৬টি, গাজা থেকে ৪৪টি এবং লেবাননে থাকা ফিলিস্তিনি শরণার্থী শিবির থেকে ৩৬টি ক্লাব অংশ নেওয়ার কথা রয়েছে। একই সময়ে তিনটি অঞ্চলে টুর্নামেন্ট শুরু হবে।জিবরিল রাজউব বলেন, যুদ্ধের কারণে ফিলিস্তিনিদের জীবনযাত্রার মতো ক্রীড়াঙ্গনও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তবে খেলাধুলা এখনও আশা ও জীবনের প্রতীক হিসেবে থাকবে বলে মন্তব্য করেন তিনি।তিনি আরও জানান, ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন ও ক্লাবগুলো বর্তমানে কঠিন আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে ফিফা ও আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর সহযোগিতা কামনা করেছেন তিনি। রাজউব খেলোয়াড়, ক্লাব এবং শিশুদের নিরাপদ পরিবেশে খেলাধুলার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিন বছর পর ফিরছে ফিলিস্তিনি ফুটবল লিগ, সেপ্টেম্বরে শুরু খেলা