ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সারাদেশ

মিরপুর-১১ তে ফিরল স্বস্তি: মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে পুলিশ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকার দাবিতে কয়েক দিন ধরে চলা পোশাকশ্রমিকদের ধারাবাহিক আন্দোলন ও সংঘর্ষের পর আজ বুধবার সকাল থেকে রাজধানীর মিরপুর-১১ মেট্রো স্টেশন ও আশপাশের এলাকার পরিস্থিতি পুরোপুরি শান্ত ও স্বাভাবিক রয়েছে। আগের দিনগুলোতে সংঘাতময় পরিস্থিতি তৈরি হলেও আজ সকাল থেকে এই এলাকায় আন্দোলনকারী কোনো পোশাকশ্রমিকের জমায়েত বা উপস্থিতি দেখা যায়নি।বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল ৯টা পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, মিরপুর-১১ মেট্রো স্টেশনসংলগ্ন প্রধান সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও রিকশা নির্বিঘ্নে চলাচল করছে।যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন। তবে সকাল থেকে আন্দোলনকারীদের কোনো কার্যক্রম চোখে পড়েনি।উল্লেখ্য, ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে গত কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ প্রদর্শন করে আসছেন তৈরি পোশাকশ্রমিকেরা। গতকাল মঙ্গলবারও মিরপুর, গাজীপুরসহ কয়েকটি স্থানে সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তবে আজ সকাল থেকে মিরপুরের সার্বিক পরিবেশ নিয়ন্ত্রণে রয়েছে এবং জনজীবনে স্বস্তি ফিরেছে।

মিরপুর-১১ তে ফিরল স্বস্তি: মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে পুলিশ