ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানের দাবি অগ্রহণযোগ্য বললেন রুবিও, নতুন হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা চলছে। কিন্তু সেই আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এমন পরিস্থিতিতে তেহরানের সঙ্গে সমঝোতার চেষ্টা জোরদার করতে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অন্যদিকে আলোচনা ব্যর্থ হয়ে সামরিক অভিযান আবার শুরু হলে ইরানের সেতুসহ আরও অবকাঠামোতে হামলার সম্ভাবনার কথা জানিয়েছেন ট্রাম্প।

সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানির সঙ্গে ট্রাম্পের রুদ্ধদ্বার বৈঠকের সূচি রয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সেরও কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করার কথা রয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের অবসানে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কাতার। দেশটি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিভিন্ন প্রস্তাব আদান-প্রদান করছে। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি এবং যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে দুই পক্ষের মতপার্থক্য কমানোর চেষ্টা চালাচ্ছে দোহা।

তবে এই কূটনৈতিক প্রচেষ্টায় এখনো বড় কোনো সাফল্য আসেনি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

রোববার (৮ নভেম্বর) ফ্লোরিডা থেকে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে প্যারিসের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

রুবিও জানান, ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনায় খুব সামান্য অগ্রগতি হয়েছে। শিগগিরই কোনো বড় সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনাও দেখছেন না তিনি।

তাঁর ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্প কূটনৈতিক উপায়ে সংকটের সমাধান চান। কিন্তু ইরানের কিছু দাবি কেবল অগ্রহণযোগ্যই নয়, অবাস্তবও। ফলে আলোচনাকে এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে।

এর মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন ট্রাম্প।

রোববার তিনি জানান, তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হলে এবং একটি শক্তিশালী চুক্তি নিশ্চিত করা গেলে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম।

তবে সমঝোতা না হলে সামরিক অভিযানের পথ পুরোপুরি বন্ধ রাখছেন না মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের আরও কিছু অবকাঠামোকে সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে সেতুও রয়েছে।

অন্যদিকে কাতারের মধ্যস্থতায় দুই দিনের একটি প্রস্তাব নিয়েও আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রস্তাবের প্রথম দিনে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের জব্দ করা কিছু অর্থ ছাড়ের বিষয় রয়েছে। বিনিময়ে ইরান ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের আমন্ত্রণ জানাবে।

প্রস্তাবের দ্বিতীয় দিনে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কথা রয়েছে। এরপর ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আলোচনা আবার শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে।

তবে এই প্রস্তাবে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হয়েছে, এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, সর্বশেষ প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান।

ফলে ইরান যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের সামনে এখন দুটি সম্ভাবনা রয়েছে। একদিকে কাতারের মধ্যস্থতায় সমঝোতার চেষ্টা, অন্যদিকে আলোচনা ব্যর্থ হলে নতুন সামরিক অভিযানের হুঁশিয়ারি।

এই পরিস্থিতিতে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্প ও ভ্যান্সের নির্ধারিত বৈঠক কূটনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র : রয়টার্স

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প জেডি ভ্যান্স মার্কো রুবিও

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ইরানের দাবি অগ্রহণযোগ্য বললেন রুবিও, নতুন হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা চলছে। কিন্তু সেই আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এমন পরিস্থিতিতে তেহরানের সঙ্গে সমঝোতার চেষ্টা জোরদার করতে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অন্যদিকে আলোচনা ব্যর্থ হয়ে সামরিক অভিযান আবার শুরু হলে ইরানের সেতুসহ আরও অবকাঠামোতে হামলার সম্ভাবনার কথা জানিয়েছেন ট্রাম্প।

সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানির সঙ্গে ট্রাম্পের রুদ্ধদ্বার বৈঠকের সূচি রয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সেরও কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করার কথা রয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের অবসানে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কাতার। দেশটি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিভিন্ন প্রস্তাব আদান-প্রদান করছে। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি এবং যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে দুই পক্ষের মতপার্থক্য কমানোর চেষ্টা চালাচ্ছে দোহা।

তবে এই কূটনৈতিক প্রচেষ্টায় এখনো বড় কোনো সাফল্য আসেনি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

রোববার (৮ নভেম্বর) ফ্লোরিডা থেকে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে প্যারিসের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

রুবিও জানান, ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনায় খুব সামান্য অগ্রগতি হয়েছে। শিগগিরই কোনো বড় সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনাও দেখছেন না তিনি।

তাঁর ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্প কূটনৈতিক উপায়ে সংকটের সমাধান চান। কিন্তু ইরানের কিছু দাবি কেবল অগ্রহণযোগ্যই নয়, অবাস্তবও। ফলে আলোচনাকে এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে।

এর মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন ট্রাম্প।

রোববার তিনি জানান, তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হলে এবং একটি শক্তিশালী চুক্তি নিশ্চিত করা গেলে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম।

তবে সমঝোতা না হলে সামরিক অভিযানের পথ পুরোপুরি বন্ধ রাখছেন না মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের আরও কিছু অবকাঠামোকে সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে সেতুও রয়েছে।

অন্যদিকে কাতারের মধ্যস্থতায় দুই দিনের একটি প্রস্তাব নিয়েও আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রস্তাবের প্রথম দিনে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের জব্দ করা কিছু অর্থ ছাড়ের বিষয় রয়েছে। বিনিময়ে ইরান ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের আমন্ত্রণ জানাবে।

প্রস্তাবের দ্বিতীয় দিনে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কথা রয়েছে। এরপর ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আলোচনা আবার শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে।

তবে এই প্রস্তাবে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হয়েছে, এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, সর্বশেষ প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান।

ফলে ইরান যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের সামনে এখন দুটি সম্ভাবনা রয়েছে। একদিকে কাতারের মধ্যস্থতায় সমঝোতার চেষ্টা, অন্যদিকে আলোচনা ব্যর্থ হলে নতুন সামরিক অভিযানের হুঁশিয়ারি।

এই পরিস্থিতিতে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্প ও ভ্যান্সের নির্ধারিত বৈঠক কূটনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র : রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ