ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অভিবাসনবিরোধী নীতি অতিরিক্ত কঠোর ছিল, স্বীকার করলেন ট্রাম্প

অভিবাসনবিরোধী নীতি অতিরিক্ত কঠোর ছিল, স্বীকার করলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বহিষ্কারে নিজের প্রশাসনের কঠোর নীতি নিয়ে এবার সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নীতির কারণে মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও মনে করেন তিনি। একই সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করা অভিবাসীদের বিষয়ে নমনীয় অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, তাঁর প্রশাসনের অভিবাসনবিরোধী ও বহিষ্কার কার্যক্রম প্রয়োজনের তুলনায় বেশি কঠোর ছিল।

তিনি বলেন, “এটি অতিরিক্ত কঠোর ছিল। আমার মনে হয়, হ্যাঁ, এটি হয়তো অতিরিক্ত কঠোর ছিল। শেষ পর্যন্ত এটি আমার ক্ষতি করেছে।”

শুক্রবার সাক্ষাৎকারটি রেকর্ড করা হয়। এর কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের ঘোষণা আসে। অভিবাসন বিষয়ে কঠোর অবস্থানের জন্য পরিচিত ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী স্টিফেন মিলার চিফ অব স্টাফ হিসেবে সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হচ্ছেন বলে জানানো হয়।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করে দীর্ঘদিন ধরে কাজ করছেন—এমন অভিবাসীদের দেশটিতে থাকার সুযোগ দেওয়ার পক্ষে অবস্থান রয়েছে অনেক মার্কিন নাগরিকের। এ বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

কর্মক্ষেত্রে অভিবাসীদের অবদানের উদাহরণ তুলে ধরে ট্রাম্প বলেন, “আপনি যখন কোনো হোটেলে যান, সেখানে এমন একজন নারীকে দেখেন, যিনি পরিচ্ছন্নতাকর্মী, ঝাড়ুদার, ওয়েট্রেস কিংবা এ ধরনের নানা কাজ করছেন। তিনি অনেক ভালো কাজ করছেন। কিন্তু হঠাৎ করেই তাকে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে। বিষয়টি কঠিন, সত্যিই কঠিন।”

তবে অভিবাসীদের সবাইকে বহিষ্কারের পক্ষে থাকা একটি গোষ্ঠীর কথাও উল্লেখ করেন তিনি। ট্রাম্পের ভাষায়, “তবে এমন একটি গোষ্ঠী আছে, যাদের আমি বলতে পারি কট্টর ডানপন্থি। তারা চায়, সবাইকে দেশ থেকে বের করে দেওয়া হোক।”

তাঁর প্রশাসনও এমন মনোভাব পোষণ করে কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, “এমন অনেক মানুষ আছেন।”

এরপর প্রশাসনের ভেতরে তুলনামূলক নমনীয় অবস্থানের সমর্থকদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আবার এমন লোকও আছেন, যারা তুলনামূলকভাবে নমনীয়। অর্থাৎ, খুনি, অপরাধী ও মাদক কারবারিদের বের করে দাও। কিন্তু যারা এখানে আছেন, যাদের কেউ কেউ ১০ বা ১৫ বছর ধরে বসবাস করছেন, তাদের জন্য সমঝোতার পথ খোঁজো।”

ট্রাম্পের এসব বক্তব্য থেকে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের বিষয়ে তাঁর নীতিতে কিছুটা নমনীয়তার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনে অভিবাসন ইস্যুর রাজনৈতিক প্রভাবের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

সূত্র: সিএনএন।

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র অভিবাসন নীতি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


অভিবাসনবিরোধী নীতি অতিরিক্ত কঠোর ছিল, স্বীকার করলেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বহিষ্কারে নিজের প্রশাসনের কঠোর নীতি নিয়ে এবার সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নীতির কারণে মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও মনে করেন তিনি। একই সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করা অভিবাসীদের বিষয়ে নমনীয় অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, তাঁর প্রশাসনের অভিবাসনবিরোধী ও বহিষ্কার কার্যক্রম প্রয়োজনের তুলনায় বেশি কঠোর ছিল।

তিনি বলেন, “এটি অতিরিক্ত কঠোর ছিল। আমার মনে হয়, হ্যাঁ, এটি হয়তো অতিরিক্ত কঠোর ছিল। শেষ পর্যন্ত এটি আমার ক্ষতি করেছে।”

শুক্রবার সাক্ষাৎকারটি রেকর্ড করা হয়। এর কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের ঘোষণা আসে। অভিবাসন বিষয়ে কঠোর অবস্থানের জন্য পরিচিত ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী স্টিফেন মিলার চিফ অব স্টাফ হিসেবে সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হচ্ছেন বলে জানানো হয়।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করে দীর্ঘদিন ধরে কাজ করছেন—এমন অভিবাসীদের দেশটিতে থাকার সুযোগ দেওয়ার পক্ষে অবস্থান রয়েছে অনেক মার্কিন নাগরিকের। এ বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

কর্মক্ষেত্রে অভিবাসীদের অবদানের উদাহরণ তুলে ধরে ট্রাম্প বলেন, “আপনি যখন কোনো হোটেলে যান, সেখানে এমন একজন নারীকে দেখেন, যিনি পরিচ্ছন্নতাকর্মী, ঝাড়ুদার, ওয়েট্রেস কিংবা এ ধরনের নানা কাজ করছেন। তিনি অনেক ভালো কাজ করছেন। কিন্তু হঠাৎ করেই তাকে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে। বিষয়টি কঠিন, সত্যিই কঠিন।”

তবে অভিবাসীদের সবাইকে বহিষ্কারের পক্ষে থাকা একটি গোষ্ঠীর কথাও উল্লেখ করেন তিনি। ট্রাম্পের ভাষায়, “তবে এমন একটি গোষ্ঠী আছে, যাদের আমি বলতে পারি কট্টর ডানপন্থি। তারা চায়, সবাইকে দেশ থেকে বের করে দেওয়া হোক।”

তাঁর প্রশাসনও এমন মনোভাব পোষণ করে কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, “এমন অনেক মানুষ আছেন।”

এরপর প্রশাসনের ভেতরে তুলনামূলক নমনীয় অবস্থানের সমর্থকদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আবার এমন লোকও আছেন, যারা তুলনামূলকভাবে নমনীয়। অর্থাৎ, খুনি, অপরাধী ও মাদক কারবারিদের বের করে দাও। কিন্তু যারা এখানে আছেন, যাদের কেউ কেউ ১০ বা ১৫ বছর ধরে বসবাস করছেন, তাদের জন্য সমঝোতার পথ খোঁজো।”

ট্রাম্পের এসব বক্তব্য থেকে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের বিষয়ে তাঁর নীতিতে কিছুটা নমনীয়তার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনে অভিবাসন ইস্যুর রাজনৈতিক প্রভাবের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

সূত্র: সিএনএন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ