ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফাইল ছবি
ফলো করুন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর ভাষ্য অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে সাধারণ ভ্রমণকারী হিসেবে নয়, ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ।

সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের খবর প্রকাশের পর বিষয়টি আবার আলোচনায় আসে। এর আগে গত ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট না দেওয়ার অবস্থান জানিয়েছিলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টিকে হাস্যকর বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারেন না।’

হুমায়ুন কবিরের বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনাকে ফেরত আনার জন্য নতুন পাসপোর্ট ইস্যুর প্রয়োজন নেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাঁকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতকে সরকারের অবস্থান জানানো হয়েছে। একই সঙ্গে অর্থের বিনিময়ে তাঁর পক্ষে লবিং কার্যক্রম চালানো ব্যক্তিদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন প্রতিমন্ত্রী।

এদিকে সোমবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি চিঠি পাঠান।

চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য তাঁর বাংলাদেশি নাগরিকত্ব ও আন্তর্জাতিক মানবাধিকারসংক্রান্ত বাধ্যবাধকতার বিষয়ও তুলে ধরেন আইনজীবীরা।

রয়টার্স জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের প্রথম আনুষ্ঠানিক যোগাযোগের উদ্যোগ এটি।

বার্তা সংস্থাটির তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানানো হবে বলে তাঁর সহযোগীরা জানিয়েছেন।

তবে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিপরীতে তাঁকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনার অবস্থানে রয়েছে বাংলাদেশ সরকার।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।

এ অবস্থায় তাঁর পাসপোর্টের আবেদন, দেশে ফেরার পরিকল্পনা এবং ভারতের কাছ থেকে প্রত্যর্পণের দাবি ঘিরে নতুন করে কূটনৈতিক আলোচনা তৈরি হয়েছে।

ট্যাগ : শেখ হাসিনা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর ভাষ্য অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে সাধারণ ভ্রমণকারী হিসেবে নয়, ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ।

সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের খবর প্রকাশের পর বিষয়টি আবার আলোচনায় আসে। এর আগে গত ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট না দেওয়ার অবস্থান জানিয়েছিলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টিকে হাস্যকর বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারেন না।’

হুমায়ুন কবিরের বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনাকে ফেরত আনার জন্য নতুন পাসপোর্ট ইস্যুর প্রয়োজন নেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাঁকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতকে সরকারের অবস্থান জানানো হয়েছে। একই সঙ্গে অর্থের বিনিময়ে তাঁর পক্ষে লবিং কার্যক্রম চালানো ব্যক্তিদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন প্রতিমন্ত্রী।

এদিকে সোমবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি চিঠি পাঠান।

চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য তাঁর বাংলাদেশি নাগরিকত্ব ও আন্তর্জাতিক মানবাধিকারসংক্রান্ত বাধ্যবাধকতার বিষয়ও তুলে ধরেন আইনজীবীরা।

রয়টার্স জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের প্রথম আনুষ্ঠানিক যোগাযোগের উদ্যোগ এটি।

বার্তা সংস্থাটির তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানানো হবে বলে তাঁর সহযোগীরা জানিয়েছেন।

তবে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিপরীতে তাঁকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনার অবস্থানে রয়েছে বাংলাদেশ সরকার।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।

এ অবস্থায় তাঁর পাসপোর্টের আবেদন, দেশে ফেরার পরিকল্পনা এবং ভারতের কাছ থেকে প্রত্যর্পণের দাবি ঘিরে নতুন করে কূটনৈতিক আলোচনা তৈরি হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ