কম খরচে ফ্ল্যাট তৈরির আশায় জমির শেয়ার কিনে বিনিয়োগ করেছেন বহু মানুষ। কিন্তু অনিয়ন্ত্রিত শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় বিনিয়োগ করে এরই মধ্যে প্রায় ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেছে আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
সংগঠনটির আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে আবাসন খাতের প্রায় ৫০ হাজার কোটি টাকা আইনি জটিলতা ও মামলায় আটকে যেতে পারে।
রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে রিহ্যাব। একই সঙ্গে অনিয়ন্ত্রিত ও অবৈধ শেয়ারভিত্তিক ফ্ল্যাট বিক্রির কার্যক্রম অবিলম্বে বন্ধ করার দাবি জানায় সংগঠনটি।
রিহ্যাবের অভিযোগ, জমির শেয়ার কেনার মাধ্যমে তুলনামূলক কম খরচে ফ্ল্যাট নির্মাণের আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে অনেকে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। তবে এ ধরনের অনিয়ন্ত্রিত ব্যবসায় বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হচ্ছে।
সংগঠনটির হিসাবে, ইতিমধ্যে প্রায় ৪০ হাজার মানুষ এই ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে আগামী কয়েক বছরের মধ্যে বড় অঙ্কের অর্থ মামলাসহ বিভিন্ন আইনি জটিলতায় আটকে পড়তে পারে।
এ অবস্থায় শেয়ারভিত্তিক ফ্ল্যাট বিক্রির অনিয়ন্ত্রিত কার্যক্রম বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে রিহ্যাব।














মন্তব্যসমূহ