ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশের নৌ খাতে বিপুল সম্ভাবনা রয়েছে: নৌমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের নৌ ও শিপিং খাতের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে মেরিটাইম খাতে দক্ষ জনশক্তি তৈরি ও বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের জলদিয়ায় বাংলাদেশ মেরিন একাডেমিতে ‘ওয়ার্ল্ড মেরিটাইম ডে-২০২৬’ ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ মেরিন একাডেমি, বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ) এবং বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (বিএমএএএ) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

নৌপরিবহন মন্ত্রী বলেন, দেশের নৌ খাতের জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠান ও অবকাঠামো রয়েছে। এসব প্রতিষ্ঠান ও সক্ষমতাকে সমন্বিতভাবে কাজে লাগাতে পারলে মেরিটাইম খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

সমুদ্রভিত্তিক অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিশ্বের অনেক দেশ এ খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। বাংলাদেশেরও এ ক্ষেত্রে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এজন্য বিদ্যমান সীমাবদ্ধতা ও অসঙ্গতিগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

শেখ রবিউল আলম বলেন, বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের বড় অংশ সমুদ্রপথের ওপর নির্ভরশীল। তবে এ বিশাল খাতে সরাসরি যুক্ত দক্ষ জনশক্তির সংখ্যা তুলনামূলক কম। ফলে বাংলাদেশের মেরিটাইম খাতে দক্ষ কর্মী তৈরি এবং নতুন বিনিয়োগ আকর্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এ খাতের অভিজ্ঞ জনশক্তির জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরিতেও সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে জানান নৌপরিবহন মন্ত্রী।

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি), নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়া ও বে টার্মিনালসহ বিভিন্ন প্রকল্পে দেশি-বিদেশি বিনিয়োগ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি মোংলা বন্দর ও বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলেও বিনিয়োগ সম্প্রসারিত হচ্ছে।

নৌমন্ত্রী বলেন, অবকাঠামো ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সেবার মান এবং সংশ্লিষ্ট জনবলের দক্ষতাও উন্নত করতে হবে। তাহলেই এসব বিনিয়োগের সর্বোচ্চ সুফল পাওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. জাকারিয়া এবং বিএমএমওএর সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারি। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবি এম শামীম।

দিনব্যাপী আয়োজনের প্রথম পর্বে গার্ড অব অনার, প্যারেড পরিদর্শন, র‌্যালি, বেলুন ওড়ানো ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সামরিক-বেসামরিক কর্মকর্তা, মেরিটাইম খাতের প্রতিনিধি, প্রশিক্ষক, ক্যাডেটসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশ নেন।

ট্যাগ : শেখ রবিউল আলম নৌপরিবহন মন্ত্রণালয় বাংলাদেশ মেরিন একাডেমি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দেশের নৌ খাতে বিপুল সম্ভাবনা রয়েছে: নৌমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের নৌ ও শিপিং খাতের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে মেরিটাইম খাতে দক্ষ জনশক্তি তৈরি ও বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের জলদিয়ায় বাংলাদেশ মেরিন একাডেমিতে ‘ওয়ার্ল্ড মেরিটাইম ডে-২০২৬’ ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ মেরিন একাডেমি, বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ) এবং বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (বিএমএএএ) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

নৌপরিবহন মন্ত্রী বলেন, দেশের নৌ খাতের জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠান ও অবকাঠামো রয়েছে। এসব প্রতিষ্ঠান ও সক্ষমতাকে সমন্বিতভাবে কাজে লাগাতে পারলে মেরিটাইম খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

সমুদ্রভিত্তিক অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিশ্বের অনেক দেশ এ খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। বাংলাদেশেরও এ ক্ষেত্রে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এজন্য বিদ্যমান সীমাবদ্ধতা ও অসঙ্গতিগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

শেখ রবিউল আলম বলেন, বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের বড় অংশ সমুদ্রপথের ওপর নির্ভরশীল। তবে এ বিশাল খাতে সরাসরি যুক্ত দক্ষ জনশক্তির সংখ্যা তুলনামূলক কম। ফলে বাংলাদেশের মেরিটাইম খাতে দক্ষ কর্মী তৈরি এবং নতুন বিনিয়োগ আকর্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এ খাতের অভিজ্ঞ জনশক্তির জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরিতেও সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে জানান নৌপরিবহন মন্ত্রী।

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি), নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়া ও বে টার্মিনালসহ বিভিন্ন প্রকল্পে দেশি-বিদেশি বিনিয়োগ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি মোংলা বন্দর ও বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলেও বিনিয়োগ সম্প্রসারিত হচ্ছে।

নৌমন্ত্রী বলেন, অবকাঠামো ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সেবার মান এবং সংশ্লিষ্ট জনবলের দক্ষতাও উন্নত করতে হবে। তাহলেই এসব বিনিয়োগের সর্বোচ্চ সুফল পাওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. জাকারিয়া এবং বিএমএমওএর সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারি। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবি এম শামীম।

দিনব্যাপী আয়োজনের প্রথম পর্বে গার্ড অব অনার, প্যারেড পরিদর্শন, র‌্যালি, বেলুন ওড়ানো ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সামরিক-বেসামরিক কর্মকর্তা, মেরিটাইম খাতের প্রতিনিধি, প্রশিক্ষক, ক্যাডেটসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশ নেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ