ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ
বাংলা ভিউজ প্রতিবেদক
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ ভেরিফায়েড লেখক

  • পরিচয় যাচাইকৃত
  • যুক্ত হয়েছেন মে ২০২৬
৩,২২২প্রকাশিত সংবাদ
প্রেস কার্ডBV-2026-0120যাচাই

সর্বশেষ লেখা

নওগাঁ কারাগারে অসুস্থ হয়ে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা এক চিকিৎসক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।নাম প্রকাশ না করার শর্তে ওই চিকিৎসক জানান, মঙ্গলবার সকালে জাকির হোসেন নবাবকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে জাকির হোসেনের মৃত্যু হয়।তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি চিকিৎসক।নওগাঁ জেলা কারাগারের জেল সুপার রত্না রায় জানান, বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গত বছর থেকে ওই কারাগারে বন্দি ছিলেন জাকির হোসেন নবাব।মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পরে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এর আগে তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।এ ছাড়া তিনি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।জেল সুপার রত্না রায় জানিয়েছেন, মৃত্যুর পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নওগাঁ কারাগারে অসুস্থ হয়ে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু