ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাজ্যের শীর্ষ করদাতাদের তালিকায় রাজা চার্লস

ছবি: সংগৃহীত
ফলো করুন

দীর্ঘ প্রায় এক দশকের সংস্কারকাজ শেষ হওয়ার পরও ঐতিহাসিক বাকিংহাম প্যালেসে স্থায়ীভাবে বসবাস করবেন না ব্রিটেনের রাজা চার্লস। রাজপরিবারের কর্মকর্তারা জানিয়েছেন, তিনি লন্ডনের ক্ল্যারেন্স হাউসকেই নিজের প্রধান বাসভবন হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে প্রায় দুই শতাব্দী ধরে ব্রিটিশ রাজাদের প্রধান আবাস হিসেবে ব্যবহৃত বাকিংহাম প্যালেসের একটি ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

রাজপরিবারের কর্মকর্তারা একই সঙ্গে প্রথমবারের মতো রাজা চার্লসের কর পরিশোধের বিস্তারিত তথ্যও প্রকাশ করেছেন। প্রকাশিত হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে তিনি ১ কোটি ২৯ লাখ পাউন্ড কর দিয়েছেন, যা তাকে যুক্তরাজ্যের শীর্ষ করদাতাদের তালিকায় স্থান দিয়েছে।

২০২২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজপরিবারের আর্থিক স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠে। এরপর থেকেই রাজপরিবার আর্থিক তথ্য প্রকাশে আরও স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেয়।

বাকিংহাম প্যালেসে চলমান সংস্কার প্রকল্পের আওতায় ভবনের পুরোনো বৈদ্যুতিক সংযোগ, পাইপলাইন ও হিটিং ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে। ২০১৭ সালে শুরু হওয়া এ প্রকল্প আগামী বছর শেষ হওয়ার কথা রয়েছে।

রাজপরিবারের কোষাধ্যক্ষ জেমস চ্যালমার্স জানিয়েছেন, রাজা চার্লস সেখানে না থাকলেও বাকিংহাম প্যালেস বিদেশি রাষ্ট্রপ্রধানদের অভ্যর্থনা, রাজকীয় অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় কার্যক্রমের প্রধান কেন্দ্র হিসেবেই ব্যবহৃত হবে। লন্ডনে অবস্থানকালে রাজা ভবনটিকে আনুষ্ঠানিক কার্যালয় হিসেবে ব্যবহার করবেন এবং রাজকীয় পতাকাও আগের মতোই উড়বে।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের পর থেকে রাজা চার্লস কিংবা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ কেউই বাকিংহাম প্যালেসে রাতযাপন করেননি। তবে রাজার ব্যক্তিগত কক্ষগুলো সংরক্ষিত থাকবে। পাশাপাশি প্রতি বছর প্রায় সাত লাখ দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকা এই ঐতিহাসিক প্রাসাদে জনসাধারণের প্রবেশাধিকার আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

আইন অনুযায়ী ব্রিটিশ রাজাকে আয়কর, মূলধনী মুনাফা কর বা উত্তরাধিকার কর দিতে হয় না। তবে ১৯৯৩ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ স্বেচ্ছায় কর প্রদান শুরু করার পর থেকে সেই প্রথা অনুসরণ করছেন রাজা চার্লসও। এবারই প্রথম তাঁর কর পরিশোধের নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করা হলো।

রাজপরিবারের তথ্যমতে, 'ডাচি অব ল্যাঙ্কাস্টার' নামে পরিচিত রাজকীয় সম্পত্তি থেকে ২০২৫-২৬ অর্থবছরে রাজা চার্লসের ব্যক্তিগত আয় হয়েছে ২ কোটি ৫২ লাখ পাউন্ড। এছাড়া অন্যান্য সম্পদ ও বিনিয়োগ থেকেও তাঁর আয় রয়েছে।

জেমস চ্যালমার্স জানান, ২০২৩-২৪ অর্থবছরে রাজা চার্লস ১ কোটি ১৭ লাখ পাউন্ড কর পরিশোধ করেন। ২০২২ সালে সিংহাসনে আরোহনের পর থেকে তিনি মোট ৩ কোটি পাউন্ডের বেশি কর দিয়েছেন।

রাজপ্রাসাদের রক্ষণাবেক্ষণ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন এবং সরকারি দায়িত্ব পালনের ব্যয় নির্বাহে ব্রিটিশ সরকারের কাছ থেকে রাজপরিবার বার্ষিক 'সভেরেন গ্রান্ট' পেয়ে থাকে। ২০২৬-২৭ অর্থবছরে এর পরিমাণ হবে ১৩ কোটি ৭৯ লাখ পাউন্ড। তবে রাজা চার্লসের ইচ্ছায় ২০২৭-২৮ অর্থবছর থেকে এই অনুদান কমিয়ে ১০ কোটি পাউন্ড নির্ধারণ করা হবে এবং তা কয়েক বছর অপরিবর্তিত থাকবে।

এদিকে সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ২০২৪-২৫ অর্থবছরে ৭৭ লাখ ৬০ হাজার পাউন্ড কর দিয়েছেন। এছাড়া একটি বন্ধ কারাগার থেকে পাওয়া ১৫ লাখ পাউন্ড ভাড়া স্থানীয় জনগণের কল্যাণে ব্যয় করার নির্দেশ দিয়েছেন তিনি।

সম্প্রতি সেনাবাহিনী, জাতীয় স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভাড়া নিয়ে রাজপরিবার লাভবান হচ্ছে—এমন সমালোচনার বিষয়ে রাজা চার্লস ও প্রিন্স উইলিয়াম তা প্রত্যাখ্যান করেছেন।

সূত্র : রয়টার্স

ট্যাগ : যুক্তরাজ্য রাজা চার্লস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

যুক্তরাজ্যের শীর্ষ করদাতাদের তালিকায় রাজা চার্লস

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

দীর্ঘ প্রায় এক দশকের সংস্কারকাজ শেষ হওয়ার পরও ঐতিহাসিক বাকিংহাম প্যালেসে স্থায়ীভাবে বসবাস করবেন না ব্রিটেনের রাজা চার্লস। রাজপরিবারের কর্মকর্তারা জানিয়েছেন, তিনি লন্ডনের ক্ল্যারেন্স হাউসকেই নিজের প্রধান বাসভবন হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে প্রায় দুই শতাব্দী ধরে ব্রিটিশ রাজাদের প্রধান আবাস হিসেবে ব্যবহৃত বাকিংহাম প্যালেসের একটি ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

রাজপরিবারের কর্মকর্তারা একই সঙ্গে প্রথমবারের মতো রাজা চার্লসের কর পরিশোধের বিস্তারিত তথ্যও প্রকাশ করেছেন। প্রকাশিত হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে তিনি ১ কোটি ২৯ লাখ পাউন্ড কর দিয়েছেন, যা তাকে যুক্তরাজ্যের শীর্ষ করদাতাদের তালিকায় স্থান দিয়েছে।

২০২২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজপরিবারের আর্থিক স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠে। এরপর থেকেই রাজপরিবার আর্থিক তথ্য প্রকাশে আরও স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেয়।

বাকিংহাম প্যালেসে চলমান সংস্কার প্রকল্পের আওতায় ভবনের পুরোনো বৈদ্যুতিক সংযোগ, পাইপলাইন ও হিটিং ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে। ২০১৭ সালে শুরু হওয়া এ প্রকল্প আগামী বছর শেষ হওয়ার কথা রয়েছে।

রাজপরিবারের কোষাধ্যক্ষ জেমস চ্যালমার্স জানিয়েছেন, রাজা চার্লস সেখানে না থাকলেও বাকিংহাম প্যালেস বিদেশি রাষ্ট্রপ্রধানদের অভ্যর্থনা, রাজকীয় অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় কার্যক্রমের প্রধান কেন্দ্র হিসেবেই ব্যবহৃত হবে। লন্ডনে অবস্থানকালে রাজা ভবনটিকে আনুষ্ঠানিক কার্যালয় হিসেবে ব্যবহার করবেন এবং রাজকীয় পতাকাও আগের মতোই উড়বে।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের পর থেকে রাজা চার্লস কিংবা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ কেউই বাকিংহাম প্যালেসে রাতযাপন করেননি। তবে রাজার ব্যক্তিগত কক্ষগুলো সংরক্ষিত থাকবে। পাশাপাশি প্রতি বছর প্রায় সাত লাখ দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকা এই ঐতিহাসিক প্রাসাদে জনসাধারণের প্রবেশাধিকার আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

আইন অনুযায়ী ব্রিটিশ রাজাকে আয়কর, মূলধনী মুনাফা কর বা উত্তরাধিকার কর দিতে হয় না। তবে ১৯৯৩ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ স্বেচ্ছায় কর প্রদান শুরু করার পর থেকে সেই প্রথা অনুসরণ করছেন রাজা চার্লসও। এবারই প্রথম তাঁর কর পরিশোধের নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করা হলো।

রাজপরিবারের তথ্যমতে, 'ডাচি অব ল্যাঙ্কাস্টার' নামে পরিচিত রাজকীয় সম্পত্তি থেকে ২০২৫-২৬ অর্থবছরে রাজা চার্লসের ব্যক্তিগত আয় হয়েছে ২ কোটি ৫২ লাখ পাউন্ড। এছাড়া অন্যান্য সম্পদ ও বিনিয়োগ থেকেও তাঁর আয় রয়েছে।

জেমস চ্যালমার্স জানান, ২০২৩-২৪ অর্থবছরে রাজা চার্লস ১ কোটি ১৭ লাখ পাউন্ড কর পরিশোধ করেন। ২০২২ সালে সিংহাসনে আরোহনের পর থেকে তিনি মোট ৩ কোটি পাউন্ডের বেশি কর দিয়েছেন।

রাজপ্রাসাদের রক্ষণাবেক্ষণ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন এবং সরকারি দায়িত্ব পালনের ব্যয় নির্বাহে ব্রিটিশ সরকারের কাছ থেকে রাজপরিবার বার্ষিক 'সভেরেন গ্রান্ট' পেয়ে থাকে। ২০২৬-২৭ অর্থবছরে এর পরিমাণ হবে ১৩ কোটি ৭৯ লাখ পাউন্ড। তবে রাজা চার্লসের ইচ্ছায় ২০২৭-২৮ অর্থবছর থেকে এই অনুদান কমিয়ে ১০ কোটি পাউন্ড নির্ধারণ করা হবে এবং তা কয়েক বছর অপরিবর্তিত থাকবে।

এদিকে সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ২০২৪-২৫ অর্থবছরে ৭৭ লাখ ৬০ হাজার পাউন্ড কর দিয়েছেন। এছাড়া একটি বন্ধ কারাগার থেকে পাওয়া ১৫ লাখ পাউন্ড ভাড়া স্থানীয় জনগণের কল্যাণে ব্যয় করার নির্দেশ দিয়েছেন তিনি।

সম্প্রতি সেনাবাহিনী, জাতীয় স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভাড়া নিয়ে রাজপরিবার লাভবান হচ্ছে—এমন সমালোচনার বিষয়ে রাজা চার্লস ও প্রিন্স উইলিয়াম তা প্রত্যাখ্যান করেছেন।

সূত্র : রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ