ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চাকরি স্থায়ীকরণসহ চার দাবিতে সাত কলেজের কর্মচারীদের মানববন্ধন

ছবি: সংগৃহীত
ফলো করুন

চাকরি স্থায়ীকরণ, ছাঁটাই বন্ধ ও জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতাসহ চার দফা দাবিতে একযোগে মানববন্ধন করেছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধিভুক্ত সাত কলেজের বেসরকারি ও অস্থায়ী কর্মচারীরা। দীর্ঘদিন চাকরি করেও স্থায়ী নিয়োগ না পাওয়ায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন বলে জানিয়েছেন তাঁরা।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সরকারি তিতুমীর কলেজসহ সাতটি কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন শত শত কর্মচারী। মহাখালীতে তিতুমীর কলেজের সামনের সড়কে ‘সাত কলেজের বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদ’-এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মচারীদের দেওয়া তথ্য অনুযায়ী, সাত কলেজে বর্তমানে ৮৬৯ জন বেসরকারি ও অস্থায়ী কর্মচারী কাজ করছেন। তাঁদের মধ্যে অনেকে ২০ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থের মাধ্যমে তাঁদের বেতন দেওয়া হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠিত হলেও তাঁদের চাকরির বিষয়ে কোনো নিশ্চয়তা তৈরি হয়নি। বরং নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থীদের ভর্তি আসনসংখ্যা কমিয়ে দেওয়ায় কলেজগুলোর নিজস্ব আয় কমেছে। ফলে নিয়মিত বেতন-ভাতা পরিশোধ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে কর্মচারীদের চাকরির বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করে নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোয় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।

এর আগে গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেন কর্মচারীরা। সেখানে চাকরির নিরাপত্তা ও স্থায়ীকরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার অনুরোধ জানানো হয়।

মানববন্ধনে সরকারি তিতুমীর কলেজ কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের বলেন, একসময় কলেজটিতে প্রায় ৫৯ হাজার শিক্ষার্থী ছিলেন। বর্তমানে শিক্ষার্থীসংখ্যা ও প্রতিষ্ঠানের নিজস্ব আয় কমে যাওয়ায় কর্মচারীদের নিয়মিত বেতন পরিশোধে সংকট দেখা দিয়েছে।

তিনি জানান, সমস্যার সমাধান চেয়ে বিভিন্ন সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করা হলেও কার্যকর কোনো ফল পাওয়া যায়নি।

আবুল খায়েরের ভাষ্য অনুযায়ী, তাঁদের প্রধান দাবি চাকরি জাতীয়করণ। সেটি সম্ভব না হলে অন্তত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নিজস্ব কাঠামোর আওতায় কর্মচারীদের অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে কোনো কর্মচারীকে চাকরিচ্যুত না করার নিশ্চয়তা দিতে হবে।

অন্যদিকে সংগঠনের প্রচার সম্পাদক মো. পাবেল হোসেন জানান, অনেক কর্মচারী ১৮ থেকে ২৫ বছর ধরে বিভিন্ন কলেজে দায়িত্ব পালন করছেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তাঁদের চাকরি স্থায়ী বা জাতীয়করণ করা হয়নি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষার ব্যয় এবং বয়স্ক বাবা-মায়ের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়ার কথাও তুলে ধরেন তিনি।

এ অবস্থায় সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা।

মানববন্ধন থেকে চাকরি স্থায়ীকরণ, কর্মচারী ছাঁটাই বন্ধ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোয় অন্তর্ভুক্তি এবং চাকরি স্থায়ী না হওয়া পর্যন্ত সরকার ঘোষিত জাতীয় পে-স্কেল ২০২৬ অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার দাবি জানানো হয়।

দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন কর্মচারীরা।

ট্যাগ : ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাত কলেজ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

চাকরি স্থায়ীকরণসহ চার দাবিতে সাত কলেজের কর্মচারীদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

চাকরি স্থায়ীকরণ, ছাঁটাই বন্ধ ও জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতাসহ চার দফা দাবিতে একযোগে মানববন্ধন করেছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধিভুক্ত সাত কলেজের বেসরকারি ও অস্থায়ী কর্মচারীরা। দীর্ঘদিন চাকরি করেও স্থায়ী নিয়োগ না পাওয়ায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন বলে জানিয়েছেন তাঁরা।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সরকারি তিতুমীর কলেজসহ সাতটি কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন শত শত কর্মচারী। মহাখালীতে তিতুমীর কলেজের সামনের সড়কে ‘সাত কলেজের বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদ’-এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মচারীদের দেওয়া তথ্য অনুযায়ী, সাত কলেজে বর্তমানে ৮৬৯ জন বেসরকারি ও অস্থায়ী কর্মচারী কাজ করছেন। তাঁদের মধ্যে অনেকে ২০ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থের মাধ্যমে তাঁদের বেতন দেওয়া হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠিত হলেও তাঁদের চাকরির বিষয়ে কোনো নিশ্চয়তা তৈরি হয়নি। বরং নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থীদের ভর্তি আসনসংখ্যা কমিয়ে দেওয়ায় কলেজগুলোর নিজস্ব আয় কমেছে। ফলে নিয়মিত বেতন-ভাতা পরিশোধ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে কর্মচারীদের চাকরির বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করে নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোয় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।

এর আগে গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেন কর্মচারীরা। সেখানে চাকরির নিরাপত্তা ও স্থায়ীকরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার অনুরোধ জানানো হয়।

মানববন্ধনে সরকারি তিতুমীর কলেজ কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের বলেন, একসময় কলেজটিতে প্রায় ৫৯ হাজার শিক্ষার্থী ছিলেন। বর্তমানে শিক্ষার্থীসংখ্যা ও প্রতিষ্ঠানের নিজস্ব আয় কমে যাওয়ায় কর্মচারীদের নিয়মিত বেতন পরিশোধে সংকট দেখা দিয়েছে।

তিনি জানান, সমস্যার সমাধান চেয়ে বিভিন্ন সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করা হলেও কার্যকর কোনো ফল পাওয়া যায়নি।

আবুল খায়েরের ভাষ্য অনুযায়ী, তাঁদের প্রধান দাবি চাকরি জাতীয়করণ। সেটি সম্ভব না হলে অন্তত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নিজস্ব কাঠামোর আওতায় কর্মচারীদের অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে কোনো কর্মচারীকে চাকরিচ্যুত না করার নিশ্চয়তা দিতে হবে।

অন্যদিকে সংগঠনের প্রচার সম্পাদক মো. পাবেল হোসেন জানান, অনেক কর্মচারী ১৮ থেকে ২৫ বছর ধরে বিভিন্ন কলেজে দায়িত্ব পালন করছেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তাঁদের চাকরি স্থায়ী বা জাতীয়করণ করা হয়নি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষার ব্যয় এবং বয়স্ক বাবা-মায়ের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়ার কথাও তুলে ধরেন তিনি।

এ অবস্থায় সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা।

মানববন্ধন থেকে চাকরি স্থায়ীকরণ, কর্মচারী ছাঁটাই বন্ধ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোয় অন্তর্ভুক্তি এবং চাকরি স্থায়ী না হওয়া পর্যন্ত সরকার ঘোষিত জাতীয় পে-স্কেল ২০২৬ অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার দাবি জানানো হয়।

দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন কর্মচারীরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ