ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানের হামলায় হরমুজ প্রণালিতে হাজারো নাবিকের উদ্ধার অভিযান স্থগিত

হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
ফলো করুন

হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার পর পারস্য উপসাগরে আটকে পড়া হাজারো নাবিককে সরিয়ে নেওয়ার জাতিসংঘ-সমর্থিত উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বৃহস্পতিবার (২৫ জুন) সিএনএনকে জানান, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজ ও নাবিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছিল। তবে সাম্প্রতিক হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় অভিযান স্থগিত করা হয়েছে।

তবে মার্কিন কর্মকর্তা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। অন্যদিকে, ইরানও এ হামলার দায় স্বীকার করেনি।

যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, একটি পণ্যবাহী জাহাজের ডান পাশে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা উড়ন্ত বস্তু আঘাত হানে। এতে জাহাজটির ব্রিজ বা নিয়ন্ত্রণকক্ষ ক্ষতিগ্রস্ত হয়। তবে ক্যাপ্টেন নিশ্চিত করেছেন, হামলায় কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনার পর ওই এলাকায় চলাচলকারী সব জাহাজকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক কোনো তৎপরতা দেখা গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতেও বলা হয়েছে।

আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতার পর পারস্য উপসাগর থেকে ১১ হাজারেরও বেশি নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। ইতোমধ্যে কয়েকটি জাহাজ সফলভাবে নিরাপদ স্থানে পৌঁছালেও নতুন হামলার কারণে পুরো কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে।

আইএমওর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ এক বিবৃতিতে বলেন, উদ্ধার পরিকল্পনার অংশ হিসেবে কিছু জাহাজ নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তবে বাকি জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়া সম্ভব নয়।

তিনি আরও জানান, ওমান উপসাগরে হামলার শিকার হওয়া জাহাজটি আইএমওর চলমান উদ্ধার অভিযানের অন্তর্ভুক্ত ছিল না। তবুও ঘটনাটি সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ডোমিঙ্গুয়েজ বলেন, “নাবিকদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম পুনরায় শুরু করা হবে না।”

এদিকে ইরানের পারস্য উপসাগরীয় সমুদ্রপথ ব্যবস্থাপনা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, নির্ধারিত নৌপথের বাইরে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তার দায়িত্ব তারা নেবে না। এসব জাহাজ কোনো ধরনের বীমা বা আইনি সুরক্ষার আওতায়ও থাকবে না। অননুমোদিত রুট ব্যবহার করলে তার সম্পূর্ণ দায়ভার জাহাজের মালিক, অপারেটর ও ক্যাপ্টেনকে বহন করতে হবে।

এ ঘটনা এমন সময় ঘটল, যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় অঞ্চলে সফর করছেন এবং সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে আঞ্চলিক দেশগুলোর কাছে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ১৪ দফার একটি সমঝোতা কাঠামো প্রকাশ করে, যেখানে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা, ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ আলোচনার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র: সিএনএন

ট্যাগ : হামলা ইরান হরমুজ প্রণালি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ইরানের হামলায় হরমুজ প্রণালিতে হাজারো নাবিকের উদ্ধার অভিযান স্থগিত

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ