ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

অবশেষে বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী, কে সেই পাত্র?

অবশেষে বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী, কে সেই পাত্র?
ছবি : সংগৃহীত
ফলো করুন

দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে নীরব থাকার পর এবার নতুন জীবনের পথে পা রাখতে চলেছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিয়ের আমন্ত্রণপত্র প্রকাশ্যে আসার পর থেকেই তাকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। এবার জানা গেল, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলকাতায় বাগদান ও আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে অভিনেত্রীর। আর মূল বিয়ের আয়োজন হবে ডিসেম্বরের শুরুতে পাহাড়ি শহর কালিম্পংয়ে।

বিয়ে নিয়ে এতদিন প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি মিমি। এ বিষয়ে প্রশ্ন করা হলে কৌশলে এড়িয়ে গেছেন। তবে সম্প্রতি তার বিয়ের একটি অভিনব আমন্ত্রণপত্র সামনে আসার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। আমন্ত্রণপত্রে হবু বর-কনের ছবির পাশাপাশি জায়গা পেয়েছে তাদের প্রিয় পোষ্যরাও।

জানা গেছে, কলকাতার কসবায় নিজের ফ্ল্যাটে বাগদান ও আইনি বিয়ের আয়োজন করেছেন মিমি। সেখানেই দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আংটিবদল এবং বিয়ের নিবন্ধন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের পাশাপাশি বিনোদনজগতের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুও উপস্থিত থাকতে পারেন।

অতিথিদের সম্ভাব্য তালিকায় অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় ও পোশাকশিল্পী অভিষেক রায়ের নাম রয়েছে। তবে মূল বিয়ের অনুষ্ঠান কলকাতায় নয়, আয়োজন করা হচ্ছে উত্তরবঙ্গের পাহাড়ি শহর কালিম্পংয়ে।

মিমির হবু বর সিদ্ধার্থ দত্ত বিনোদনজগতের সঙ্গে যুক্ত নন। প্রকাশিত তথ্য অনুযায়ী, তিনি পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। কয়েকটি প্রতিবেদনে তাকে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন ধরে মিমি ও সিদ্ধার্থের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গেলেও এতদিন দুজনেই বিষয়টি ব্যক্তিগত পরিসরে রেখেছিলেন।

বিয়ের পরিকল্পনা অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর কালিম্পংয়ে মূল বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সেখানে তিন দিনব্যাপী বিভিন্ন আনুষ্ঠানিকতার আয়োজন করা হচ্ছে। পাহাড়ের মনোরম পরিবেশে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের নিয়েই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এরপর ১১ ডিসেম্বর কলকাতায় বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। ওই অনুষ্ঠানে টালিউডের সহকর্মী, বন্ধু ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।

বিয়ের প্রস্তুতিও ইতোমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে। গত মঙ্গলবার কলকাতার একটি পরিচিত গয়নার দোকানে কেনাকাটা করতে দেখা গেছে মিমিকে। পাশাপাশি জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের কলকাতার স্টোরে অভিনেত্রীর বিয়ের কেনাকাটার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।

এদিকে মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে জলপাইগুড়ি থেকে আগেই কলকাতায় পৌঁছেছেন মিমির মা-বাবা। পরিবারের সদস্যরাও বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন মিমি চক্রবর্তী। প্রেম কিংবা বিয়ের বিষয়ে প্রকাশ্যে খুব একটা কথা না বললেও এবার তার বিয়ের খবর ঘিরে ভক্তদের আগ্রহ বেড়েছে। দীর্ঘদিনের সম্পর্কের পর সিদ্ধার্থ দত্তের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

ট্যাগ : টালিউড মিমি চক্রবর্তী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


অবশেষে বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী, কে সেই পাত্র?

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে নীরব থাকার পর এবার নতুন জীবনের পথে পা রাখতে চলেছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিয়ের আমন্ত্রণপত্র প্রকাশ্যে আসার পর থেকেই তাকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। এবার জানা গেল, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলকাতায় বাগদান ও আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে অভিনেত্রীর। আর মূল বিয়ের আয়োজন হবে ডিসেম্বরের শুরুতে পাহাড়ি শহর কালিম্পংয়ে।

বিয়ে নিয়ে এতদিন প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি মিমি। এ বিষয়ে প্রশ্ন করা হলে কৌশলে এড়িয়ে গেছেন। তবে সম্প্রতি তার বিয়ের একটি অভিনব আমন্ত্রণপত্র সামনে আসার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। আমন্ত্রণপত্রে হবু বর-কনের ছবির পাশাপাশি জায়গা পেয়েছে তাদের প্রিয় পোষ্যরাও।

জানা গেছে, কলকাতার কসবায় নিজের ফ্ল্যাটে বাগদান ও আইনি বিয়ের আয়োজন করেছেন মিমি। সেখানেই দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আংটিবদল এবং বিয়ের নিবন্ধন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের পাশাপাশি বিনোদনজগতের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুও উপস্থিত থাকতে পারেন।

অতিথিদের সম্ভাব্য তালিকায় অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় ও পোশাকশিল্পী অভিষেক রায়ের নাম রয়েছে। তবে মূল বিয়ের অনুষ্ঠান কলকাতায় নয়, আয়োজন করা হচ্ছে উত্তরবঙ্গের পাহাড়ি শহর কালিম্পংয়ে।

মিমির হবু বর সিদ্ধার্থ দত্ত বিনোদনজগতের সঙ্গে যুক্ত নন। প্রকাশিত তথ্য অনুযায়ী, তিনি পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। কয়েকটি প্রতিবেদনে তাকে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন ধরে মিমি ও সিদ্ধার্থের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গেলেও এতদিন দুজনেই বিষয়টি ব্যক্তিগত পরিসরে রেখেছিলেন।

বিয়ের পরিকল্পনা অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর কালিম্পংয়ে মূল বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সেখানে তিন দিনব্যাপী বিভিন্ন আনুষ্ঠানিকতার আয়োজন করা হচ্ছে। পাহাড়ের মনোরম পরিবেশে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের নিয়েই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এরপর ১১ ডিসেম্বর কলকাতায় বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। ওই অনুষ্ঠানে টালিউডের সহকর্মী, বন্ধু ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।

বিয়ের প্রস্তুতিও ইতোমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে। গত মঙ্গলবার কলকাতার একটি পরিচিত গয়নার দোকানে কেনাকাটা করতে দেখা গেছে মিমিকে। পাশাপাশি জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের কলকাতার স্টোরে অভিনেত্রীর বিয়ের কেনাকাটার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।

এদিকে মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে জলপাইগুড়ি থেকে আগেই কলকাতায় পৌঁছেছেন মিমির মা-বাবা। পরিবারের সদস্যরাও বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন মিমি চক্রবর্তী। প্রেম কিংবা বিয়ের বিষয়ে প্রকাশ্যে খুব একটা কথা না বললেও এবার তার বিয়ের খবর ঘিরে ভক্তদের আগ্রহ বেড়েছে। দীর্ঘদিনের সম্পর্কের পর সিদ্ধার্থ দত্তের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ