ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

ছবি : সংগৃহীত
ফলো করুন

গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাওয়ায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সাধারণ সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোহাম্মদ মাসুদের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সাংবাদিক নিজাম উদ্দিন দরবেশ গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে চেয়েছিলেন। কিন্তু অভিযোগের ব্যাখ্যা দেওয়ার পরিবর্তে ওই কর্মকর্তা তাকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওঠে।

বক্তারা বলেন, সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া সাংবাদিকতার পেশাগত দায়িত্ব ও নীতিমালার গুরুত্বপূর্ণ অংশ। কোনো অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাওয়ার কারণে একজন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া হলে তা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়।

মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক নেতারা বলেন, দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের তথ্য অনুসন্ধান করে জনগণের সামনে তুলে ধরা সংবাদকর্মীদের দায়িত্ব। এ দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যাতে কোনো ধরনের ভয়ভীতি বা নিরাপত্তাহীনতার মুখোমুখি না হন, তা নিশ্চিত করা প্রয়োজন।

এ সময় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও নৈতিক স্খলনের একাধিক অভিযোগ তোলেন বক্তারা। তাদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির আত্মীয় পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার করতেন ওই কর্মকর্তা।

বক্তারা আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে বিগত বছরগুলোতে বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন আবু নাসের চৌধুরী। পাশাপাশি বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতা পরিচয়ে গণপূর্ত অধিদপ্তরে প্রভাব বিস্তারের অভিযোগও তোলেন তারা।

তাদের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পরও আগের মতো প্রভাব বজায় রাখার চেষ্টা করছেন অভিযুক্ত কর্মকর্তা। এ কারণে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা।

মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ফখরুল ইসলাম ও রাজু আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সদস্য এইচ এম আল আমিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক রাশেদ মোল্লা এবং বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রোহান।

এ ছাড়া বক্তব্য দেন সাংবাদিক আনোয়ার হোসেন আকাশ, ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শফিক, জ্যেষ্ঠ সাংবাদিক আমিনুল ইসলাম, জিয়াউর রহমান, সোহেল রানা শুভ, এনামুল হক তুহিন, মঈনউদ্দীন স্বপন ও সাজাদ মতিনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে স্বাধীনভাবে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করা কঠিন হয়ে পড়বে। তাই হুমকির অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধন থেকে সাংবাদিক নিজাম উদ্দিন দরবেশকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ তদন্তে দ্রুত কমিটি গঠন, তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা এবং গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

একই সঙ্গে এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

ট্যাগ : সাংবাদিককে হত্যার হুমকি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাওয়ায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সাধারণ সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোহাম্মদ মাসুদের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সাংবাদিক নিজাম উদ্দিন দরবেশ গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে চেয়েছিলেন। কিন্তু অভিযোগের ব্যাখ্যা দেওয়ার পরিবর্তে ওই কর্মকর্তা তাকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওঠে।

বক্তারা বলেন, সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া সাংবাদিকতার পেশাগত দায়িত্ব ও নীতিমালার গুরুত্বপূর্ণ অংশ। কোনো অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাওয়ার কারণে একজন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া হলে তা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়।

মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক নেতারা বলেন, দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের তথ্য অনুসন্ধান করে জনগণের সামনে তুলে ধরা সংবাদকর্মীদের দায়িত্ব। এ দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যাতে কোনো ধরনের ভয়ভীতি বা নিরাপত্তাহীনতার মুখোমুখি না হন, তা নিশ্চিত করা প্রয়োজন।

এ সময় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও নৈতিক স্খলনের একাধিক অভিযোগ তোলেন বক্তারা। তাদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির আত্মীয় পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার করতেন ওই কর্মকর্তা।

বক্তারা আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে বিগত বছরগুলোতে বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন আবু নাসের চৌধুরী। পাশাপাশি বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতা পরিচয়ে গণপূর্ত অধিদপ্তরে প্রভাব বিস্তারের অভিযোগও তোলেন তারা।

তাদের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পরও আগের মতো প্রভাব বজায় রাখার চেষ্টা করছেন অভিযুক্ত কর্মকর্তা। এ কারণে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা।

মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ফখরুল ইসলাম ও রাজু আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সদস্য এইচ এম আল আমিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক রাশেদ মোল্লা এবং বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রোহান।

এ ছাড়া বক্তব্য দেন সাংবাদিক আনোয়ার হোসেন আকাশ, ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শফিক, জ্যেষ্ঠ সাংবাদিক আমিনুল ইসলাম, জিয়াউর রহমান, সোহেল রানা শুভ, এনামুল হক তুহিন, মঈনউদ্দীন স্বপন ও সাজাদ মতিনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে স্বাধীনভাবে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করা কঠিন হয়ে পড়বে। তাই হুমকির অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধন থেকে সাংবাদিক নিজাম উদ্দিন দরবেশকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ তদন্তে দ্রুত কমিটি গঠন, তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা এবং গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

একই সঙ্গে এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ