ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

শেখ হাসিনার ফেরার গুঞ্জনে কুমিল্লা সীমান্তে বাড়তি সতর্কতা

শেখ হাসিনার ফেরার গুঞ্জনে কুমিল্লা সীমান্তে বাড়তি সতর্কতা
ছবি : সংগৃহীত
ফলো করুন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সম্ভাব্য অনুপ্রবেশের আশঙ্কায় কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরসহ সীমান্তের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তে দিন-রাত টহল ও নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল থেকে বিবির বাজার স্থলবন্দরসহ কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় অবস্থান নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে বিকেলে বিবির বাজার স্থলবন্দর এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নেতৃত্বে আয়োজিত মিছিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল ও অবস্থান কর্মসূচি চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। তিনি দাবি করেন, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা কুমিল্লাসহ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারেন। এমন আশঙ্কা থেকেই তারা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছেন।

তিনি বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জুলাই আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিবির বাজার স্থলবন্দরসহ কুমিল্লার গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় পাহারা দেওয়া হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজিবির ১০ ব্যাটালিয়ন। সীমান্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

বিশেষ করে রাতের অন্ধকারে সীমান্তের বিভিন্ন স্থানে সার্চলাইট ব্যবহার করে টহল পরিচালনা করছেন বিজিবি সদস্যরা। নিয়মিত টহলের পাশাপাশি সন্দেহজনক গতিবিধির ওপরও নজর রাখা হচ্ছে।

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং যেকোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যরা সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যেই কুমিল্লা সীমান্তে এই বাড়তি নিরাপত্তা তৎপরতা শুরু হয়েছে। তবে তিনি কিংবা আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতা বিবির বাজার সীমান্ত দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করেছেন, এমন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিজিবির কঠোর নজরদারির পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির কারণে বিবির বাজার স্থলবন্দরসহ আশপাশের সীমান্ত এলাকায় রাজনৈতিক তৎপরতাও বেড়েছে।

ট্যাগ : শেখ হাসিনা কুমিল্লা সীমান্ত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


শেখ হাসিনার ফেরার গুঞ্জনে কুমিল্লা সীমান্তে বাড়তি সতর্কতা

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সম্ভাব্য অনুপ্রবেশের আশঙ্কায় কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরসহ সীমান্তের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তে দিন-রাত টহল ও নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল থেকে বিবির বাজার স্থলবন্দরসহ কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় অবস্থান নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে বিকেলে বিবির বাজার স্থলবন্দর এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নেতৃত্বে আয়োজিত মিছিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল ও অবস্থান কর্মসূচি চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। তিনি দাবি করেন, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা কুমিল্লাসহ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারেন। এমন আশঙ্কা থেকেই তারা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছেন।

তিনি বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জুলাই আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিবির বাজার স্থলবন্দরসহ কুমিল্লার গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় পাহারা দেওয়া হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজিবির ১০ ব্যাটালিয়ন। সীমান্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

বিশেষ করে রাতের অন্ধকারে সীমান্তের বিভিন্ন স্থানে সার্চলাইট ব্যবহার করে টহল পরিচালনা করছেন বিজিবি সদস্যরা। নিয়মিত টহলের পাশাপাশি সন্দেহজনক গতিবিধির ওপরও নজর রাখা হচ্ছে।

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং যেকোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যরা সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যেই কুমিল্লা সীমান্তে এই বাড়তি নিরাপত্তা তৎপরতা শুরু হয়েছে। তবে তিনি কিংবা আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতা বিবির বাজার সীমান্ত দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করেছেন, এমন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিজিবির কঠোর নজরদারির পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির কারণে বিবির বাজার স্থলবন্দরসহ আশপাশের সীমান্ত এলাকায় রাজনৈতিক তৎপরতাও বেড়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ