ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানসহ ৯ নেতার ওপর নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত
ফলো করুন

পাকিস্তানের প্রভাবশালী ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম-ফজলের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানসহ দলটির নয় নেতার ওপর ৩০ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে পাঞ্জাব প্রদেশের প্রশাসন। এই সময়ের মধ্যে তারা প্রদেশটির সারগোধা জেলায় প্রবেশ, বসবাস কিংবা অবস্থান করতে পারবেন না। দলটির পূর্বঘোষিত সমাবেশের আগেই এমন সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সারগোধায় জেইউআই-এফের একটি বড় সমাবেশ আয়োজনের কথা ছিল। কিন্তু তার আগেই জেলা প্রশাসকের জারি করা বিজ্ঞপ্তিতে দলটির শীর্ষ নেতাদের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।

প্রশাসনিক আদেশ অনুযায়ী, ১৯৬০ সালের ওয়েস্ট পাকিস্তান মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার অধ্যাদেশের ৭(১) ধারা এবং ২০০৮ সালের পাঞ্জাব মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার সংশোধনী অধ্যাদেশের আওতায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত ২৫ নভেম্বর থেকে কার্যকর হওয়া আদেশটি পরবর্তী ৩০ দিন বহাল থাকবে।

মাওলানা ফজলুর রহমান ছাড়াও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন লাহোরের মাওলানা নাসির আহমদ আবরার, মাওলানা আমজাদ খান ও অধ্যাপক গাজানফর আজিজ, ভাক্কারের মাওলানা সাফি উল্লাহ, মুলতানের মাওলানা মুহাম্মদ নূর খান হানস, ফয়সালাবাদের মাওলানা মুহাম্মদ জাকারিয়া শাহ, মুজাফফরগড়ের মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া আব্বাসী এবং ডেরা গাজি খানের মাওলানা জামাল আবদুল নাসির।

প্রশাসনের বিজ্ঞপ্তিতে ফজলুর রহমানের নিজ জেলা হিসেবে ডেরা ইসমাইল খানের নাম উল্লেখ করা হয়েছে।

জেলা পুলিশের পাঠানো প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, নিষেধাজ্ঞার আওতায় থাকা নেতাদের অতীতে উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্য দেওয়ার নজির রয়েছে। তাদের উপস্থিতি এবং বক্তব্যের কারণে জনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

প্রশাসন এসব নেতাকে উত্তেজনাপূর্ণ বক্তব্য প্রদানকারী হিসেবে চিহ্নিত করেছে। তাদের বিরুদ্ধে বেআইনি জনসমাবেশে উৎসাহ দেওয়া এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনমত তৈরির আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

এদিকে ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে সারগোধায় জেইউআই-এফের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে প্রশাসনিক নোটিশও জারি করা হয়েছে। পাশাপাশি খুশাব জেলায় জনশৃঙ্খলা রক্ষাসংক্রান্ত আইনের আওতায় দলটির স্থানীয় কয়েকজন নেতাকে আটক করা হয়েছে।

তবে প্রশাসনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন মাওলানা ফজলুর রহমান। এক ভিডিও বার্তায় তিনি জানান, সড়কে বাধা ও বিধিনিষেধ থাকা সত্ত্বেও সারগোধার উদ্দেশে রওনা হচ্ছেন তিনি।

একই সঙ্গে সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার, আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং নাগরিকদের সাংবিধানিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান জেইউআই-এফ প্রধান।

দলটির পাঞ্জাব শাখার মুখপাত্র হাফিজ গাজানফর আজিজ অভিযোগ করেছেন, সরকার বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড দমনে প্রশাসনিক শক্তি ব্যবহার করছে। তার দাবি, বিভিন্ন সড়কে বাধার কারণে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী আটকা পড়েছেন। পাঞ্জাবের বিভিন্ন এলাকায় গ্রেপ্তার ও মামলা দিয়ে রাজনৈতিক কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।

পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের সঙ্গে জেইউআই-এফের চলমান বিরোধের মধ্যেই নতুন এই নিষেধাজ্ঞা জারি করা হলো। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারের বিভিন্ন সিদ্ধান্ত এবং রাষ্ট্র পরিচালনায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করে আসছেন ফজলুর রহমান।

এর আগে খাইবার পাখতুনখাওয়ায় গভর্নর শাসন জারি এবং পিটিআই নেতৃত্বাধীন প্রাদেশিক সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করার উদ্যোগের সমালোচনা করেছিলেন তিনি। কেন্দ্রীয় সরকার ও পিটিআইয়ের মধ্যকার রাজনৈতিক উত্তেজনা কমাতে মধ্যস্থতার চেষ্টা করেও প্রত্যাশিত ফল পাননি বলে অভিযোগ করেন জমিয়তপ্রধান।

তার দাবি, কেন্দ্রীয় সরকার রাজনৈতিক সমঝোতার বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। পাশাপাশি বিভিন্ন প্রদেশকে তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগও তুলেছেন তিনি। এসব বক্তব্যের পর কেন্দ্রীয় সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে তার প্রকাশ্য বিরোধ তৈরি হয়।

চলমান উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার নিজের চলাচল সীমিত করার অভিযোগও করেন ফজলুর রহমান। তিনি জানান, লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত একটি বহুদলীয় সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও মুলতান রোডের একটি আবাসিক এলাকায় তার অবস্থানস্থলের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

এর ফলে কয়েক ঘণ্টা তিনি বাসভবন থেকে বের হতে পারেননি বলে অভিযোগ করেন। ঘটনাটিকে রাষ্ট্রীয়ভাবে অবরুদ্ধ করে রাখার চেষ্টা হিসেবে উল্লেখ করেন তিনি।

ফজলুর রহমানের রাজনৈতিক অবস্থানের কারণে তার পরিবার ও ঘনিষ্ঠ নেতাদের ওপরও প্রশাসনিক চাপ বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে জেইউআই-এফ। দলটির দাবি, দুর্নীতির তদন্ত, সরকারি সংস্থার তলব, প্রশাসনিক নোটিশ এবং সরকারি মন্ত্রীদের প্রকাশ্য সমালোচনার মাধ্যমে তাদের রাজনৈতিক অবস্থান পরিবর্তনে চাপ সৃষ্টি করা হচ্ছে।

গত ৮ নভেম্বর ফজলুর রহমানের ছেলে ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মাওলানা আসাদ মাহমুদের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা করার সুপারিশ করে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। এর আগে তার বিরুদ্ধে নিয়োগসংক্রান্ত অনিয়মের অভিযোগ নিয়েও তদন্তের খবর প্রকাশিত হয়।

পাকিস্তানের রাজনীতিতে মাওলানা ফজলুর রহমান একসময় বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের গুরুত্বপূর্ণ মিত্র ছিলেন। ২০২২ সালে ইমরান খানের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শাহবাজ শরিফের নেতৃত্বে জোট সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার দল জেইউআই-এফও ওই সরকারের অংশ ছিল।

তবে ২০২৪ সালের জাতীয় নির্বাচনের পর দুই পক্ষের সম্পর্কের পরিবর্তন ঘটে। নির্বাচনে কারচুপি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হস্তক্ষেপের অভিযোগ তুলে নতুন সরকারে যোগ দেওয়া থেকে বিরত থাকে জেইউআই-এফ।

এরপর থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি এবং রাষ্ট্র পরিচালনায় সেনাবাহিনীর রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বক্তব্য দিয়ে আসছেন ফজলুর রহমান।

এমন পরিস্থিতিতে সারগোধায় পূর্বঘোষিত সমাবেশের আগে দলটির নয় শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা এবং নেতাকর্মীদের আটকের ঘটনায় সরকার ও জেইউআই-এফের রাজনৈতিক বিরোধ আরও প্রকাশ্যে এসেছে।

সূত্র : ডন

ট্যাগ : পাকিস্তান মাওলানা ফজলুর রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানসহ ৯ নেতার ওপর নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

পাকিস্তানের প্রভাবশালী ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম-ফজলের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানসহ দলটির নয় নেতার ওপর ৩০ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে পাঞ্জাব প্রদেশের প্রশাসন। এই সময়ের মধ্যে তারা প্রদেশটির সারগোধা জেলায় প্রবেশ, বসবাস কিংবা অবস্থান করতে পারবেন না। দলটির পূর্বঘোষিত সমাবেশের আগেই এমন সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সারগোধায় জেইউআই-এফের একটি বড় সমাবেশ আয়োজনের কথা ছিল। কিন্তু তার আগেই জেলা প্রশাসকের জারি করা বিজ্ঞপ্তিতে দলটির শীর্ষ নেতাদের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।

প্রশাসনিক আদেশ অনুযায়ী, ১৯৬০ সালের ওয়েস্ট পাকিস্তান মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার অধ্যাদেশের ৭(১) ধারা এবং ২০০৮ সালের পাঞ্জাব মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার সংশোধনী অধ্যাদেশের আওতায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত ২৫ নভেম্বর থেকে কার্যকর হওয়া আদেশটি পরবর্তী ৩০ দিন বহাল থাকবে।

মাওলানা ফজলুর রহমান ছাড়াও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন লাহোরের মাওলানা নাসির আহমদ আবরার, মাওলানা আমজাদ খান ও অধ্যাপক গাজানফর আজিজ, ভাক্কারের মাওলানা সাফি উল্লাহ, মুলতানের মাওলানা মুহাম্মদ নূর খান হানস, ফয়সালাবাদের মাওলানা মুহাম্মদ জাকারিয়া শাহ, মুজাফফরগড়ের মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া আব্বাসী এবং ডেরা গাজি খানের মাওলানা জামাল আবদুল নাসির।

প্রশাসনের বিজ্ঞপ্তিতে ফজলুর রহমানের নিজ জেলা হিসেবে ডেরা ইসমাইল খানের নাম উল্লেখ করা হয়েছে।

জেলা পুলিশের পাঠানো প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, নিষেধাজ্ঞার আওতায় থাকা নেতাদের অতীতে উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্য দেওয়ার নজির রয়েছে। তাদের উপস্থিতি এবং বক্তব্যের কারণে জনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

প্রশাসন এসব নেতাকে উত্তেজনাপূর্ণ বক্তব্য প্রদানকারী হিসেবে চিহ্নিত করেছে। তাদের বিরুদ্ধে বেআইনি জনসমাবেশে উৎসাহ দেওয়া এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনমত তৈরির আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

এদিকে ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে সারগোধায় জেইউআই-এফের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে প্রশাসনিক নোটিশও জারি করা হয়েছে। পাশাপাশি খুশাব জেলায় জনশৃঙ্খলা রক্ষাসংক্রান্ত আইনের আওতায় দলটির স্থানীয় কয়েকজন নেতাকে আটক করা হয়েছে।

তবে প্রশাসনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন মাওলানা ফজলুর রহমান। এক ভিডিও বার্তায় তিনি জানান, সড়কে বাধা ও বিধিনিষেধ থাকা সত্ত্বেও সারগোধার উদ্দেশে রওনা হচ্ছেন তিনি।

একই সঙ্গে সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার, আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং নাগরিকদের সাংবিধানিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান জেইউআই-এফ প্রধান।

দলটির পাঞ্জাব শাখার মুখপাত্র হাফিজ গাজানফর আজিজ অভিযোগ করেছেন, সরকার বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড দমনে প্রশাসনিক শক্তি ব্যবহার করছে। তার দাবি, বিভিন্ন সড়কে বাধার কারণে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী আটকা পড়েছেন। পাঞ্জাবের বিভিন্ন এলাকায় গ্রেপ্তার ও মামলা দিয়ে রাজনৈতিক কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।

পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের সঙ্গে জেইউআই-এফের চলমান বিরোধের মধ্যেই নতুন এই নিষেধাজ্ঞা জারি করা হলো। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারের বিভিন্ন সিদ্ধান্ত এবং রাষ্ট্র পরিচালনায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করে আসছেন ফজলুর রহমান।

এর আগে খাইবার পাখতুনখাওয়ায় গভর্নর শাসন জারি এবং পিটিআই নেতৃত্বাধীন প্রাদেশিক সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করার উদ্যোগের সমালোচনা করেছিলেন তিনি। কেন্দ্রীয় সরকার ও পিটিআইয়ের মধ্যকার রাজনৈতিক উত্তেজনা কমাতে মধ্যস্থতার চেষ্টা করেও প্রত্যাশিত ফল পাননি বলে অভিযোগ করেন জমিয়তপ্রধান।

তার দাবি, কেন্দ্রীয় সরকার রাজনৈতিক সমঝোতার বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। পাশাপাশি বিভিন্ন প্রদেশকে তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগও তুলেছেন তিনি। এসব বক্তব্যের পর কেন্দ্রীয় সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে তার প্রকাশ্য বিরোধ তৈরি হয়।

চলমান উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার নিজের চলাচল সীমিত করার অভিযোগও করেন ফজলুর রহমান। তিনি জানান, লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত একটি বহুদলীয় সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও মুলতান রোডের একটি আবাসিক এলাকায় তার অবস্থানস্থলের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

এর ফলে কয়েক ঘণ্টা তিনি বাসভবন থেকে বের হতে পারেননি বলে অভিযোগ করেন। ঘটনাটিকে রাষ্ট্রীয়ভাবে অবরুদ্ধ করে রাখার চেষ্টা হিসেবে উল্লেখ করেন তিনি।

ফজলুর রহমানের রাজনৈতিক অবস্থানের কারণে তার পরিবার ও ঘনিষ্ঠ নেতাদের ওপরও প্রশাসনিক চাপ বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে জেইউআই-এফ। দলটির দাবি, দুর্নীতির তদন্ত, সরকারি সংস্থার তলব, প্রশাসনিক নোটিশ এবং সরকারি মন্ত্রীদের প্রকাশ্য সমালোচনার মাধ্যমে তাদের রাজনৈতিক অবস্থান পরিবর্তনে চাপ সৃষ্টি করা হচ্ছে।

গত ৮ নভেম্বর ফজলুর রহমানের ছেলে ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মাওলানা আসাদ মাহমুদের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা করার সুপারিশ করে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। এর আগে তার বিরুদ্ধে নিয়োগসংক্রান্ত অনিয়মের অভিযোগ নিয়েও তদন্তের খবর প্রকাশিত হয়।

পাকিস্তানের রাজনীতিতে মাওলানা ফজলুর রহমান একসময় বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের গুরুত্বপূর্ণ মিত্র ছিলেন। ২০২২ সালে ইমরান খানের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শাহবাজ শরিফের নেতৃত্বে জোট সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার দল জেইউআই-এফও ওই সরকারের অংশ ছিল।

তবে ২০২৪ সালের জাতীয় নির্বাচনের পর দুই পক্ষের সম্পর্কের পরিবর্তন ঘটে। নির্বাচনে কারচুপি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হস্তক্ষেপের অভিযোগ তুলে নতুন সরকারে যোগ দেওয়া থেকে বিরত থাকে জেইউআই-এফ।

এরপর থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি এবং রাষ্ট্র পরিচালনায় সেনাবাহিনীর রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বক্তব্য দিয়ে আসছেন ফজলুর রহমান।

এমন পরিস্থিতিতে সারগোধায় পূর্বঘোষিত সমাবেশের আগে দলটির নয় শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা এবং নেতাকর্মীদের আটকের ঘটনায় সরকার ও জেইউআই-এফের রাজনৈতিক বিরোধ আরও প্রকাশ্যে এসেছে।

সূত্র : ডন

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ