ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

মিস ইউনিভার্স ২০২৬ হলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো

মিস ইউনিভার্স ২০২৬ হলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো
ছবি: সংগৃহীত
ফলো করুন

বিশ্বের ১১৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ৭৫তম মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো। নিজ দেশের মাটিতে আয়োজিত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়ে নতুন ইতিহাস গড়েছেন ২৭ বছর বয়সী এই নারী। তাঁর জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর আবারও মিস ইউনিভার্সের খেতাব পেল পুয়ের্তো রিকো।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানের হোসে মিগেল আগ্রেলো কলিসিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে বিজয়ী হিসেবে জেনিফার বারেটোর নাম ঘোষণা করা হয়।

বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বোশ নতুন বিজয়ী জেনিফারের মাথায় মুকুট পরিয়ে দেন। চূড়ান্ত পর্বে পুয়ের্তো রিকোর পাশাপাশি ডমিনিকান প্রজাতন্ত্র, ভেনেজুয়েলা, ফিলিপাইন ও নিউজিল্যান্ডের প্রতিনিধিরাও সেরা পাঁচে জায়গা করে নেন।

এবারের জয়ের মাধ্যমে মিস ইউনিভার্সের ইতিহাসে ষষ্ঠ মুকুট অর্জন করল পুয়ের্তো রিকো। এর আগে দেশটির হয়ে ১৯৭০ সালে মারিসোল মালারেট, ১৯৮৫ সালে ডেবোরা কার্থি-ডেউ, ১৯৯৩ সালে দায়ানারা টরেস, ২০০১ সালে ডেনিস কুইনোনেস এবং ২০০৬ সালে জুলেকা রিভেরা এই খেতাব জিতেছিলেন।

জেনিফার বারেটোর ব্যক্তিগত ও পেশাগত জীবনও আলোচনায় এসেছে। তিনি মনোবিজ্ঞান ও সমাজকর্ম বিষয়ে পড়াশোনা করেছেন। পেশাগতভাবে প্রতিরোধমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।

২০২১ সাল থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ক্যাভাজোসে মার্কিন সেনাবাহিনীর বেসামরিক কর্মী হিসেবে কাজ করছেন জেনিফার। সেখানে সামরিক পরিবারের সদস্যদের সহায়তা এবং পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করেন তিনি।

পেশাগত দায়িত্বের পাশাপাশি এক কন্যাসন্তানের মাও জেনিফার। ব্যক্তিগত জীবনে মাতৃত্বের দায়িত্ব সামলানোর পাশাপাশি নারীদের উচ্চাকাঙ্ক্ষা ও কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের বিষয়টি তিনি নিজের প্রচারণায় গুরুত্ব দিয়েছেন।

চলতি বছরের জুনে মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো খেতাব জয়ের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান জেনিফার। এরপর নিজ দেশের প্রতিনিধিত্ব করে বিশ্বসুন্দরীর মুকুট অর্জন করলেন তিনি।

মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে মানসিক স্বাস্থ্য সচেতনতা, পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রম নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন জেনিফার।

২০০৬ সালে জুলেকা রিভেরার জয়ের পর পুয়ের্তো রিকোর কোনো প্রতিযোগী মিস ইউনিভার্সের মুকুট অর্জন করতে পারেননি। দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার সেই অর্জন ফিরিয়ে আনলেন জেনিফার বারেটো।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


মিস ইউনিভার্স ২০২৬ হলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

বিশ্বের ১১৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ৭৫তম মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো। নিজ দেশের মাটিতে আয়োজিত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়ে নতুন ইতিহাস গড়েছেন ২৭ বছর বয়সী এই নারী। তাঁর জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর আবারও মিস ইউনিভার্সের খেতাব পেল পুয়ের্তো রিকো।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানের হোসে মিগেল আগ্রেলো কলিসিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে বিজয়ী হিসেবে জেনিফার বারেটোর নাম ঘোষণা করা হয়।

বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বোশ নতুন বিজয়ী জেনিফারের মাথায় মুকুট পরিয়ে দেন। চূড়ান্ত পর্বে পুয়ের্তো রিকোর পাশাপাশি ডমিনিকান প্রজাতন্ত্র, ভেনেজুয়েলা, ফিলিপাইন ও নিউজিল্যান্ডের প্রতিনিধিরাও সেরা পাঁচে জায়গা করে নেন।

এবারের জয়ের মাধ্যমে মিস ইউনিভার্সের ইতিহাসে ষষ্ঠ মুকুট অর্জন করল পুয়ের্তো রিকো। এর আগে দেশটির হয়ে ১৯৭০ সালে মারিসোল মালারেট, ১৯৮৫ সালে ডেবোরা কার্থি-ডেউ, ১৯৯৩ সালে দায়ানারা টরেস, ২০০১ সালে ডেনিস কুইনোনেস এবং ২০০৬ সালে জুলেকা রিভেরা এই খেতাব জিতেছিলেন।

জেনিফার বারেটোর ব্যক্তিগত ও পেশাগত জীবনও আলোচনায় এসেছে। তিনি মনোবিজ্ঞান ও সমাজকর্ম বিষয়ে পড়াশোনা করেছেন। পেশাগতভাবে প্রতিরোধমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।

২০২১ সাল থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ক্যাভাজোসে মার্কিন সেনাবাহিনীর বেসামরিক কর্মী হিসেবে কাজ করছেন জেনিফার। সেখানে সামরিক পরিবারের সদস্যদের সহায়তা এবং পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করেন তিনি।

পেশাগত দায়িত্বের পাশাপাশি এক কন্যাসন্তানের মাও জেনিফার। ব্যক্তিগত জীবনে মাতৃত্বের দায়িত্ব সামলানোর পাশাপাশি নারীদের উচ্চাকাঙ্ক্ষা ও কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের বিষয়টি তিনি নিজের প্রচারণায় গুরুত্ব দিয়েছেন।

চলতি বছরের জুনে মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো খেতাব জয়ের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান জেনিফার। এরপর নিজ দেশের প্রতিনিধিত্ব করে বিশ্বসুন্দরীর মুকুট অর্জন করলেন তিনি।

মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে মানসিক স্বাস্থ্য সচেতনতা, পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রম নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন জেনিফার।

২০০৬ সালে জুলেকা রিভেরার জয়ের পর পুয়ের্তো রিকোর কোনো প্রতিযোগী মিস ইউনিভার্সের মুকুট অর্জন করতে পারেননি। দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার সেই অর্জন ফিরিয়ে আনলেন জেনিফার বারেটো।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ