ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নিজ গ্রামে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান

ছবি : সংগৃহীত
ফলো করুন

যে গ্রামকে এত ভালোবাসতেন, সুযোগ পেলেই যেখানে ছুটে যেতেন, সেই গ্রামেই চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) মাগরিবের নামাজের পর ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। এর আগে রাজাপুর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

বিকেল ৪টার দিকে অভিনেতার মরদেহ ধামরাইয়ের রাজাপুর গ্রামের বাড়িতে পৌঁছায়। সেখানে স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনেরা তাঁকে শেষবারের মতো দেখতে ভিড় করেন। প্রিয় মানুষটিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে।

সোহেল খান রাজাপুর গ্রামের প্রয়াত আতাউর রহমান খানের ছেলে। দুই ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।

মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন তিনি। পরে তাঁকে ডাকতে হোটেলকক্ষে যান ইউনিটের এক সদস্য। সেখানে সোহেল খানকে বিছানায় পড়ে থাকতে দেখেন তিনি। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে অন্যদের খবর দেন। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাঁকে আর বাঁচানো যায়নি।

অভিনয়ের ব্যস্ততার মধ্যেও গ্রামের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখতেন সোহেল খান। সময় পেলেই ছুটে যেতেন নিজের গ্রামে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে সহজভাবে মিশতেন, অংশ নিতেন গ্রামের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে।

সোহেল খানের ফুফাতো ভাই আবদুল আলীম খান সেলিম বলেন, ‘সোহেল গ্রামপাগল মানুষ ছিলেন। অনেক সময় তাঁকে বকাঝকা করেছি, কখনো রাগ করেননি।’

অভিনেতার ভাগনে মোহাম্মদ নাহিদ হোসেন খান জানান, সোহেল খান আঞ্চলিক ভাষা ও গ্রামের মানুষের জীবনযাপন অভিনয়ের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলতেন। বাস্তব জীবনেও তিনি ছিলেন অত্যন্ত সহজ-সরল ও মিশুক স্বভাবের মানুষ।

স্বজন মোহাম্মদ টিপু সুলতান বলেন, গ্রামের সামাজিক সব ধরনের কর্মকাণ্ডের সঙ্গেই যুক্ত থাকতেন সোহেল খান। অভিনয়ের ব্যস্ততা থাকলেও গ্রামের মানুষের কথা ভুলতেন না তিনি।

এদিকে সোহেল খানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ‘নসীব’ সিনেমার প্রযোজক আরশাদ আদনান। তিনি বলেন, ‘আমরা মাটির মানুষ, মাটির কাছেই থাকতে চাই। সোহেল ভাইও মাটির মানুষ ছিলেন।’

প্রিয় সহকর্মীকে স্মরণ করে তিনি আরও বলেন, সোহেল খান তাঁদের কাছে শুধু একজন জ্যেষ্ঠ শিল্পীই ছিলেন না, ছিলেন বড় ভাইয়ের মতো। তাঁর মৃত্যু শুধু একটি সিনেমার জন্য নয়, চলচ্চিত্র, নাটকসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

রাজাপুরের মানুষের কাছে সোহেল খান ছিলেন আপনজন। অভিনয়ের মানুষ হয়েও গ্রামের সাধারণ মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল গভীর। যে মানুষটি হাসিমুখে সবার সঙ্গে মিশতেন, মঙ্গলবার সন্ধ্যায় সেই মানুষটিকেই শেষ বিদায় জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

ট্যাগ : সোহেল খান অভিনেতা সোহেল খানের মৃত্যু

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নিজ গ্রামে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

যে গ্রামকে এত ভালোবাসতেন, সুযোগ পেলেই যেখানে ছুটে যেতেন, সেই গ্রামেই চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) মাগরিবের নামাজের পর ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। এর আগে রাজাপুর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

বিকেল ৪টার দিকে অভিনেতার মরদেহ ধামরাইয়ের রাজাপুর গ্রামের বাড়িতে পৌঁছায়। সেখানে স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনেরা তাঁকে শেষবারের মতো দেখতে ভিড় করেন। প্রিয় মানুষটিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে।

সোহেল খান রাজাপুর গ্রামের প্রয়াত আতাউর রহমান খানের ছেলে। দুই ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।

মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন তিনি। পরে তাঁকে ডাকতে হোটেলকক্ষে যান ইউনিটের এক সদস্য। সেখানে সোহেল খানকে বিছানায় পড়ে থাকতে দেখেন তিনি। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে অন্যদের খবর দেন। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাঁকে আর বাঁচানো যায়নি।

অভিনয়ের ব্যস্ততার মধ্যেও গ্রামের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখতেন সোহেল খান। সময় পেলেই ছুটে যেতেন নিজের গ্রামে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে সহজভাবে মিশতেন, অংশ নিতেন গ্রামের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে।

সোহেল খানের ফুফাতো ভাই আবদুল আলীম খান সেলিম বলেন, ‘সোহেল গ্রামপাগল মানুষ ছিলেন। অনেক সময় তাঁকে বকাঝকা করেছি, কখনো রাগ করেননি।’

অভিনেতার ভাগনে মোহাম্মদ নাহিদ হোসেন খান জানান, সোহেল খান আঞ্চলিক ভাষা ও গ্রামের মানুষের জীবনযাপন অভিনয়ের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলতেন। বাস্তব জীবনেও তিনি ছিলেন অত্যন্ত সহজ-সরল ও মিশুক স্বভাবের মানুষ।

স্বজন মোহাম্মদ টিপু সুলতান বলেন, গ্রামের সামাজিক সব ধরনের কর্মকাণ্ডের সঙ্গেই যুক্ত থাকতেন সোহেল খান। অভিনয়ের ব্যস্ততা থাকলেও গ্রামের মানুষের কথা ভুলতেন না তিনি।

এদিকে সোহেল খানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ‘নসীব’ সিনেমার প্রযোজক আরশাদ আদনান। তিনি বলেন, ‘আমরা মাটির মানুষ, মাটির কাছেই থাকতে চাই। সোহেল ভাইও মাটির মানুষ ছিলেন।’

প্রিয় সহকর্মীকে স্মরণ করে তিনি আরও বলেন, সোহেল খান তাঁদের কাছে শুধু একজন জ্যেষ্ঠ শিল্পীই ছিলেন না, ছিলেন বড় ভাইয়ের মতো। তাঁর মৃত্যু শুধু একটি সিনেমার জন্য নয়, চলচ্চিত্র, নাটকসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

রাজাপুরের মানুষের কাছে সোহেল খান ছিলেন আপনজন। অভিনয়ের মানুষ হয়েও গ্রামের সাধারণ মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল গভীর। যে মানুষটি হাসিমুখে সবার সঙ্গে মিশতেন, মঙ্গলবার সন্ধ্যায় সেই মানুষটিকেই শেষ বিদায় জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ