ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কে জানত জীবনের শেষ কাজটা আমার সঙ্গে হবে’, সোহেল খানকে নিয়ে আবেগঘন পোস্ট

কে জানত জীবনের শেষ কাজটা আমার সঙ্গে হবে’, সোহেল খানকে নিয়ে আবেগঘন পোস্ট
ছবি : সংগৃহীত
ফলো করুন

অল্প দিনের পরিচয়। কিন্তু এর মধ্যেই আপন মানুষ হয়ে উঠেছিলেন অভিনেতা সোহেল খান। শুটিং সেটে হাসি-ঠাট্টা আর খুনসুটিতে মাতিয়ে রাখতেন সবাইকে। সেই মানুষটির আকস্মিক মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না ‘নসিব’ সিনেমার নায়ক রাসেল রানা। প্রিয় সহকর্মীকে হারিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় এমডি ইকবাল পরিচালিত ‘নসিব’ সিনেমার শুটিংয়ের কাজে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সোহেল খানের মৃত্যুর পর ফেসবুকে নিজের অনুভূতি প্রকাশ করেন রাসেল রানা। তিনি লেখেন, ‘কে জানত ওনার জীবনের শেষ কাজটা আমার সাথে হবে…’।

রাসেল জানান, পরিচয় খুব বেশি দিনের না হলেও সোহেল খান অল্প সময়েই তাঁর কাছের মানুষ হয়ে উঠেছিলেন। সহজ-সরল কথাবার্তা, প্রাণখোলা হাসি আর খুনসুটিতে পুরো শুটিং ইউনিটকে মাতিয়ে রাখতেন তিনি। কে কী ভাবল, তা নিয়ে খুব একটা ভাবতেন না এই অভিনেতা।

সহকর্মীকে হারানোর কষ্ট প্রকাশ করে রাসেল বলেন, এত অল্প দিনের পরিচয়ের একজন মানুষের জন্যও যে এতটা খারাপ লাগতে পারে, তা সোহেল খানের আন্তরিক ও বন্ধুসুলভ আচরণেই বুঝতে পেরেছেন তিনি।

আরও কিছুটা সময় সোহেল খানকে কাছে পাওয়ার আক্ষেপও ঝরে পড়ে তাঁর লেখায়। রাসেল লেখেন, ‘যেতে হবে সবাইকে, তারপরও আর কিছুটা সময় সোহেল ভাই পেলে হয়তো আমরা মনকে সান্ত্বনা দিতে পারতাম।’

এদিকে অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক এমডি ইকবাল। তিনি জানান, অসুস্থ হয়ে পড়ার পর সোহেল খানকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।

পরিচালক আরও জানান, সোহেল খানের মরদেহ বগুড়া থেকে সরাসরি ঢাকার ধামরাইয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে জানাজা শেষে তাঁকে দাফনের কথা রয়েছে।

অভিনয়ের পাশাপাশি সহজ-সরল জীবনযাপন ও বন্ধুসুলভ আচরণের জন্য সহকর্মীদের কাছে প্রিয় ছিলেন সোহেল খান। তাঁর আকস্মিক বিদায়ে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের সহকর্মীরা।

ট্যাগ : সোহেল খান রাসেল রানা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


কে জানত জীবনের শেষ কাজটা আমার সঙ্গে হবে’, সোহেল খানকে নিয়ে আবেগঘন পোস্ট

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

অল্প দিনের পরিচয়। কিন্তু এর মধ্যেই আপন মানুষ হয়ে উঠেছিলেন অভিনেতা সোহেল খান। শুটিং সেটে হাসি-ঠাট্টা আর খুনসুটিতে মাতিয়ে রাখতেন সবাইকে। সেই মানুষটির আকস্মিক মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না ‘নসিব’ সিনেমার নায়ক রাসেল রানা। প্রিয় সহকর্মীকে হারিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় এমডি ইকবাল পরিচালিত ‘নসিব’ সিনেমার শুটিংয়ের কাজে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সোহেল খানের মৃত্যুর পর ফেসবুকে নিজের অনুভূতি প্রকাশ করেন রাসেল রানা। তিনি লেখেন, ‘কে জানত ওনার জীবনের শেষ কাজটা আমার সাথে হবে…’।

রাসেল জানান, পরিচয় খুব বেশি দিনের না হলেও সোহেল খান অল্প সময়েই তাঁর কাছের মানুষ হয়ে উঠেছিলেন। সহজ-সরল কথাবার্তা, প্রাণখোলা হাসি আর খুনসুটিতে পুরো শুটিং ইউনিটকে মাতিয়ে রাখতেন তিনি। কে কী ভাবল, তা নিয়ে খুব একটা ভাবতেন না এই অভিনেতা।

সহকর্মীকে হারানোর কষ্ট প্রকাশ করে রাসেল বলেন, এত অল্প দিনের পরিচয়ের একজন মানুষের জন্যও যে এতটা খারাপ লাগতে পারে, তা সোহেল খানের আন্তরিক ও বন্ধুসুলভ আচরণেই বুঝতে পেরেছেন তিনি।

আরও কিছুটা সময় সোহেল খানকে কাছে পাওয়ার আক্ষেপও ঝরে পড়ে তাঁর লেখায়। রাসেল লেখেন, ‘যেতে হবে সবাইকে, তারপরও আর কিছুটা সময় সোহেল ভাই পেলে হয়তো আমরা মনকে সান্ত্বনা দিতে পারতাম।’

এদিকে অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক এমডি ইকবাল। তিনি জানান, অসুস্থ হয়ে পড়ার পর সোহেল খানকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।

পরিচালক আরও জানান, সোহেল খানের মরদেহ বগুড়া থেকে সরাসরি ঢাকার ধামরাইয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে জানাজা শেষে তাঁকে দাফনের কথা রয়েছে।

অভিনয়ের পাশাপাশি সহজ-সরল জীবনযাপন ও বন্ধুসুলভ আচরণের জন্য সহকর্মীদের কাছে প্রিয় ছিলেন সোহেল খান। তাঁর আকস্মিক বিদায়ে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের সহকর্মীরা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ