ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

হরমুজে নৌমাইন বিস্ফোরণ, দুটি তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজে নৌমাইন বিস্ফোরণ, দুটি তেলবাহী ট্যাংকারে আগুন
ছবি : সংগৃহীত
ফলো করুন

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, বিস্ফোরণের শিকার জাহাজ দুটির একটি সুপারট্যাংকার। এতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় আইআরজিসি নৌবাহিনী। তাদের দাবি, ওমানের খাসাব বন্দরের উত্তরে হরমুজ প্রণালির একটি অননুমোদিত নৌপথ দিয়ে চলাচলের সময় ট্যাংকার দুটি নৌমাইনে আঘাত করে। এতে বিস্ফোরণের পর উভয় জাহাজে আগুন ধরে যায়।

আইআরজিসি জানায়, ক্ষতিগ্রস্ত একটি জাহাজে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বহন করা হচ্ছিল। ২০ লাখ ব্যারেলের বেশি তেলবাহী ওই সুপারট্যাংকারে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। বিবৃতি প্রকাশের সময়ও জাহাজটিতে আগুন জ্বলছিল বলে দাবি করা হয়।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী আরও জানিয়েছে, বিস্ফোরণের শিকার ট্যাংকার দুটির পরিচয় এবং কোন দেশের পতাকাবাহী জাহাজ, তা জানা যায়নি। ঘটনার সময় জাহাজ দুটির নেভিগেশন ব্যবস্থা বন্ধ ছিল বলেও দাবি করেছে তারা।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ট্যাংকার দুটি মার্কিন সামরিক যুদ্ধবিমানের সহায়তায় গোপনে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় তারা নির্ধারিত নৌপথ অনুসরণ না করে অননুমোদিত পথে প্রবেশ করে।

ইরানি বাহিনীর দাবি, ওই পথে চলাচলের সময় নৌমাইনে আঘাত করলে ট্যাংকার দুটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। এর ফলে জাহাজ দুটির যাত্রা বন্ধ হয়ে যায়।

তবে জাহাজ দুটির নাম, মালিকানা, নাবিকদের অবস্থা কিংবা বিস্ফোরণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইআরজিসি। একইভাবে জাহাজ দুটি মার্কিন যুদ্ধবিমানের সহায়তায় চলাচল করছিল বলে ইরান যে দাবি করেছে, তার পক্ষেও বিস্তারিত প্রমাণ প্রকাশ করা হয়নি।

পারস্য উপসাগর ও আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নতুন করে দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের খবর এমন এক সময়ে সামনে এলো, যখন অঞ্চলটির নৌনিরাপত্তা নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

সূত্র : মেহের নিউজ এজেন্সি,

ট্যাগ : ইরান হরমুজ প্রণালি আইআরজিসি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


হরমুজে নৌমাইন বিস্ফোরণ, দুটি তেলবাহী ট্যাংকারে আগুন

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, বিস্ফোরণের শিকার জাহাজ দুটির একটি সুপারট্যাংকার। এতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় আইআরজিসি নৌবাহিনী। তাদের দাবি, ওমানের খাসাব বন্দরের উত্তরে হরমুজ প্রণালির একটি অননুমোদিত নৌপথ দিয়ে চলাচলের সময় ট্যাংকার দুটি নৌমাইনে আঘাত করে। এতে বিস্ফোরণের পর উভয় জাহাজে আগুন ধরে যায়।

আইআরজিসি জানায়, ক্ষতিগ্রস্ত একটি জাহাজে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বহন করা হচ্ছিল। ২০ লাখ ব্যারেলের বেশি তেলবাহী ওই সুপারট্যাংকারে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। বিবৃতি প্রকাশের সময়ও জাহাজটিতে আগুন জ্বলছিল বলে দাবি করা হয়।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী আরও জানিয়েছে, বিস্ফোরণের শিকার ট্যাংকার দুটির পরিচয় এবং কোন দেশের পতাকাবাহী জাহাজ, তা জানা যায়নি। ঘটনার সময় জাহাজ দুটির নেভিগেশন ব্যবস্থা বন্ধ ছিল বলেও দাবি করেছে তারা।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ট্যাংকার দুটি মার্কিন সামরিক যুদ্ধবিমানের সহায়তায় গোপনে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় তারা নির্ধারিত নৌপথ অনুসরণ না করে অননুমোদিত পথে প্রবেশ করে।

ইরানি বাহিনীর দাবি, ওই পথে চলাচলের সময় নৌমাইনে আঘাত করলে ট্যাংকার দুটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। এর ফলে জাহাজ দুটির যাত্রা বন্ধ হয়ে যায়।

তবে জাহাজ দুটির নাম, মালিকানা, নাবিকদের অবস্থা কিংবা বিস্ফোরণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইআরজিসি। একইভাবে জাহাজ দুটি মার্কিন যুদ্ধবিমানের সহায়তায় চলাচল করছিল বলে ইরান যে দাবি করেছে, তার পক্ষেও বিস্তারিত প্রমাণ প্রকাশ করা হয়নি।

পারস্য উপসাগর ও আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নতুন করে দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের খবর এমন এক সময়ে সামনে এলো, যখন অঞ্চলটির নৌনিরাপত্তা নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

সূত্র : মেহের নিউজ এজেন্সি,


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ