ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

সরকারি সম্মানী পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন-খাদেম

সরকারি সম্মানী পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন-খাদেম
ছবি : সংগৃহীত
ফলো করুন

চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি সম্মানীর আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে প্রায় ২ লাখ ১০ হাজার ধর্মীয় সেবকের তথ্য অন্তর্ভুক্তির কাজ শেষ হয়েছে। অবশিষ্ট প্রায় ৪৬ হাজার ব্যক্তিকে আগামী ডিসেম্বরের মধ্যে তালিকাভুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকার আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস আয়োজিত ‘আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের জন্য নির্ধারিত ২ লাখ ৫৬ হাজার সুবিধাভোগীর মধ্যে অধিকাংশের তথ্য ইতোমধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি থাকা প্রায় ৪৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের তথ্য সংগ্রহ ও অন্তর্ভুক্তির কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার চেষ্টা চলছে।

তিনি জানান, যারা এখনো তালিকাভুক্ত হতে পারেননি, তাদেরও পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় আনা হবে। তালিকাভুক্তির পর সংশ্লিষ্ট ব্যক্তিরা চলতি অর্থবছরের শুরু, অর্থাৎ গত জুলাই থেকে বকেয়াসহ সরকারি সম্মানী পাবেন।

সরকারি সম্মানী কর্মসূচির পরিধি আরও বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ সুবিধা শুধু মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে না। পর্যায়ক্রমে মন্দিরসহ দেশের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী সেবকদেরও সরকারি সম্মানীর আওতায় আনা হবে।

আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এর মাধ্যমে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত সেবকদের জন্য সরকারি সম্মানীর ব্যবস্থা সম্প্রসারণ করতে চায় সরকার।

এ সময় মাদ্রাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বীকৃতি ও সরকারি চাকরিতে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের বিষয়েও কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী।

তিনি জানান, মাদ্রাসা শিক্ষার্থীরা যাতে বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরিতে আরও বেশি সুযোগ পান, সে লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। পাশাপাশি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতিসংক্রান্ত বিষয়গুলো নিয়েও কাজ চলছে।

মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, মাদ্রাসা শিক্ষা ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতিসংক্রান্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে ধর্ম মন্ত্রণালয়ের পরামর্শ চাওয়া হলে প্রয়োজনীয় মতামত ও সহযোগিতা দেওয়া হবে।

ট্যাগ : ইমাম মুয়াজ্জিন খাদেম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


সরকারি সম্মানী পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন-খাদেম

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি সম্মানীর আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে প্রায় ২ লাখ ১০ হাজার ধর্মীয় সেবকের তথ্য অন্তর্ভুক্তির কাজ শেষ হয়েছে। অবশিষ্ট প্রায় ৪৬ হাজার ব্যক্তিকে আগামী ডিসেম্বরের মধ্যে তালিকাভুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকার আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস আয়োজিত ‘আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের জন্য নির্ধারিত ২ লাখ ৫৬ হাজার সুবিধাভোগীর মধ্যে অধিকাংশের তথ্য ইতোমধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি থাকা প্রায় ৪৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের তথ্য সংগ্রহ ও অন্তর্ভুক্তির কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার চেষ্টা চলছে।

তিনি জানান, যারা এখনো তালিকাভুক্ত হতে পারেননি, তাদেরও পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় আনা হবে। তালিকাভুক্তির পর সংশ্লিষ্ট ব্যক্তিরা চলতি অর্থবছরের শুরু, অর্থাৎ গত জুলাই থেকে বকেয়াসহ সরকারি সম্মানী পাবেন।

সরকারি সম্মানী কর্মসূচির পরিধি আরও বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ সুবিধা শুধু মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে না। পর্যায়ক্রমে মন্দিরসহ দেশের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী সেবকদেরও সরকারি সম্মানীর আওতায় আনা হবে।

আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এর মাধ্যমে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত সেবকদের জন্য সরকারি সম্মানীর ব্যবস্থা সম্প্রসারণ করতে চায় সরকার।

এ সময় মাদ্রাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বীকৃতি ও সরকারি চাকরিতে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের বিষয়েও কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী।

তিনি জানান, মাদ্রাসা শিক্ষার্থীরা যাতে বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরিতে আরও বেশি সুযোগ পান, সে লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। পাশাপাশি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতিসংক্রান্ত বিষয়গুলো নিয়েও কাজ চলছে।

মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, মাদ্রাসা শিক্ষা ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতিসংক্রান্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে ধর্ম মন্ত্রণালয়ের পরামর্শ চাওয়া হলে প্রয়োজনীয় মতামত ও সহযোগিতা দেওয়া হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ