ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত
ফলো করুন

দেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ প্রায় আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার পর প্রথম দফায় ১১২ জন কর্মীকে দেশটিতে পাঠানো হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় মালয়েশিয়াগামী ১১২ বাংলাদেশি কর্মীকে বিদায়ী শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে কারিগরি দক্ষতার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের ভাষা জানাও গুরুত্বপূর্ণ। এ কারণে বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, বিদেশে অবস্থানকালে সবাইকে সংশ্লিষ্ট দেশের আইনকানুন, সংস্কৃতি ও সামাজিক রীতিনীতি মেনে চলতে হবে। কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী কর্মীদের সুস্থতা ও সফলতা কামনা করে বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সুস্থ থাকুন। আপনারা সে দেশের সংস্কৃতি ও আইনকানুন মেনে চলবেন। সুনামের সঙ্গে কাজ করবেন, এই আশা করি।’

সরকারের নতুন এই কর্মসূচি বাস্তবায়ন করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। প্রতিষ্ঠানটির তত্ত্বাবধানে আবেদন গ্রহণ, প্রার্থী বাছাই এবং নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রথম দফার ১১২ কর্মীকে নির্বাচন করা হয়েছে।

নিয়োগপ্রক্রিয়ায় চার হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি এবং পরবর্তী যাচাই-বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হয়। নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাচ্ছেন।

চাকরির শর্ত অনুযায়ী, প্রত্যেক কর্মী মাসিক এক হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতন পাবেন। তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তির আওতায় তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবাসন ও চিকিৎসাসুবিধাও দেওয়া হবে।

এ কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, বিদেশগামী কর্মীদের অভিবাসনের জন্য নিজস্ব অর্থ ব্যয় করতে হবে না। পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা, নিবন্ধন, প্রশিক্ষণ, বিমা, যাতায়াত, ভিসা ও বিমানভাড়াসহ অভিবাসনসংক্রান্ত প্রয়োজনীয় খরচ নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করছে।

ফলে কর্মীরা কোনো নিয়োগ এজেন্সি বা মধ্যস্থতাকারীকে অভিবাসন ফি না দিয়েই মালয়েশিয়ায় চাকরিতে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরেই আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে একই ব্যবস্থায় মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ রয়েছে। এরই মধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট এক হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

অনুষ্ঠানে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনের ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়ে দুই দেশের উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরির আহ্বান জানিয়েছিলেন।

ওই আলোচনায় বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় কমানো এবং নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এর ধারাবাহিকতায় সরকারি ব্যবস্থাপনায় বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

দেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ প্রায় আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার পর প্রথম দফায় ১১২ জন কর্মীকে দেশটিতে পাঠানো হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় মালয়েশিয়াগামী ১১২ বাংলাদেশি কর্মীকে বিদায়ী শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে কারিগরি দক্ষতার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের ভাষা জানাও গুরুত্বপূর্ণ। এ কারণে বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, বিদেশে অবস্থানকালে সবাইকে সংশ্লিষ্ট দেশের আইনকানুন, সংস্কৃতি ও সামাজিক রীতিনীতি মেনে চলতে হবে। কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী কর্মীদের সুস্থতা ও সফলতা কামনা করে বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সুস্থ থাকুন। আপনারা সে দেশের সংস্কৃতি ও আইনকানুন মেনে চলবেন। সুনামের সঙ্গে কাজ করবেন, এই আশা করি।’

সরকারের নতুন এই কর্মসূচি বাস্তবায়ন করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। প্রতিষ্ঠানটির তত্ত্বাবধানে আবেদন গ্রহণ, প্রার্থী বাছাই এবং নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রথম দফার ১১২ কর্মীকে নির্বাচন করা হয়েছে।

নিয়োগপ্রক্রিয়ায় চার হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি এবং পরবর্তী যাচাই-বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হয়। নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাচ্ছেন।

চাকরির শর্ত অনুযায়ী, প্রত্যেক কর্মী মাসিক এক হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতন পাবেন। তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তির আওতায় তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবাসন ও চিকিৎসাসুবিধাও দেওয়া হবে।

এ কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, বিদেশগামী কর্মীদের অভিবাসনের জন্য নিজস্ব অর্থ ব্যয় করতে হবে না। পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা, নিবন্ধন, প্রশিক্ষণ, বিমা, যাতায়াত, ভিসা ও বিমানভাড়াসহ অভিবাসনসংক্রান্ত প্রয়োজনীয় খরচ নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করছে।

ফলে কর্মীরা কোনো নিয়োগ এজেন্সি বা মধ্যস্থতাকারীকে অভিবাসন ফি না দিয়েই মালয়েশিয়ায় চাকরিতে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরেই আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে একই ব্যবস্থায় মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ রয়েছে। এরই মধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট এক হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

অনুষ্ঠানে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনের ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়ে দুই দেশের উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরির আহ্বান জানিয়েছিলেন।

ওই আলোচনায় বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় কমানো এবং নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এর ধারাবাহিকতায় সরকারি ব্যবস্থাপনায় বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ