ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

শেয়ারবাজার ধসের খবর পড়তে গিয়ে লাইভে কাঁদলেন উপস্থাপিকা

শেয়ারবাজার ধসের খবর পড়তে গিয়ে লাইভে কাঁদলেন উপস্থাপিকা
ছবি : সংগৃহীত
ফলো করুন

শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ও বিনিয়োগকারীদের লোকসানের খবর উপস্থাপন করতে গিয়ে সরাসরি সম্প্রচারেই কান্নায় ভেঙে পড়েছেন দক্ষিণ কোরিয়ার এক টেলিভিশন উপস্থাপিকা। বাজারের পরিস্থিতি বিশ্লেষণের সময় আবেগ সামলাতে না পেরে কয়েকবার কথা থামিয়ে দেন তিনি। পরে নিজেকে সামলে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার পাশাপাশি বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, ‘আশা হারাবেন না।’

বুধবার (২৫ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার একটি অর্থনীতিবিষয়ক টেলিভিশন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। কিম আহ-হিউন নামের ওই উপস্থাপিকা নিয়মিত শেয়ারবাজারের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এদিন ‘কিম আহ-হিউনস গোল্ডেন স্টক’ অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছিলেন তিনি। বিশেষ করে দেশটির প্রধান শেয়ারবাজার সূচক কোস্পির বড় দরপতন এবং প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগকারীদের লোকসান নিয়ে আলোচনা করছিলেন।

স্যামসাং ইলেকট্রনিকসসহ প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দরপতনের বিষয়টিও তুলে ধরেন কিম। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর শেয়ারবাজার সূচক নাসডাকে আরও দরপতনের আশঙ্কা নিয়ে কথা বলেন তিনি।

বাজারের নেতিবাচক পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের সম্ভাব্য ক্ষতির বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে একপর্যায়ে তার কণ্ঠ ভারী হয়ে আসে। কথা বলতে গিয়ে থেমে যান তিনি। চোখ বন্ধ করে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন। পরে আবারও আলোচনা শুরু করলেও আবেগের কারণে কয়েকবার বিরতি নিতে হয় তাকে।

সরাসরি সম্প্রচারের ওই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়।

অনুষ্ঠানে শেয়ারবাজারের পরিস্থিতি হতাশাজনক হলেও বিনিয়োগকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান কিম। বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও আশা হারানো উচিত নয়।

এদিকে টেলিভিশন উপস্থাপিকার কান্নার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই শেয়ারবাজারে ব্যক্তিগত বিনিয়োগকারীদের বড় ধরনের লোকসান এবং বাজারের অস্থিরতা নিয়ে আলোচনা করেন।

তবে কিম আহ-হিউন নিজে আলোচিত কোনো শেয়ার বা আর্থিক পণ্যে বিনিয়োগ করেছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একইভাবে শেয়ারবাজারের দরপতন, ব্যক্তিগত লোকসান নাকি অন্য কোনো কারণে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, তাও স্পষ্ট নয়।

শেয়ারবাজারের পরিস্থিতি বিশ্লেষণের সময় একজন অভিজ্ঞ উপস্থাপিকার এমন আবেগপ্রবণ হয়ে পড়ার ঘটনা দর্শকদের নজর কেড়েছে। বিশেষ করে লাইভ অনুষ্ঠানে তার কান্না এবং বিনিয়োগকারীদের উদ্দেশে আশা না হারানোর আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র : এনডিটিভি।

ট্যাগ : দক্ষিণ কোরিয়া শেয়ারবাজারে দরপতন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


শেয়ারবাজার ধসের খবর পড়তে গিয়ে লাইভে কাঁদলেন উপস্থাপিকা

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ও বিনিয়োগকারীদের লোকসানের খবর উপস্থাপন করতে গিয়ে সরাসরি সম্প্রচারেই কান্নায় ভেঙে পড়েছেন দক্ষিণ কোরিয়ার এক টেলিভিশন উপস্থাপিকা। বাজারের পরিস্থিতি বিশ্লেষণের সময় আবেগ সামলাতে না পেরে কয়েকবার কথা থামিয়ে দেন তিনি। পরে নিজেকে সামলে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার পাশাপাশি বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, ‘আশা হারাবেন না।’

বুধবার (২৫ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার একটি অর্থনীতিবিষয়ক টেলিভিশন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। কিম আহ-হিউন নামের ওই উপস্থাপিকা নিয়মিত শেয়ারবাজারের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এদিন ‘কিম আহ-হিউনস গোল্ডেন স্টক’ অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছিলেন তিনি। বিশেষ করে দেশটির প্রধান শেয়ারবাজার সূচক কোস্পির বড় দরপতন এবং প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগকারীদের লোকসান নিয়ে আলোচনা করছিলেন।

স্যামসাং ইলেকট্রনিকসসহ প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দরপতনের বিষয়টিও তুলে ধরেন কিম। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর শেয়ারবাজার সূচক নাসডাকে আরও দরপতনের আশঙ্কা নিয়ে কথা বলেন তিনি।

বাজারের নেতিবাচক পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের সম্ভাব্য ক্ষতির বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে একপর্যায়ে তার কণ্ঠ ভারী হয়ে আসে। কথা বলতে গিয়ে থেমে যান তিনি। চোখ বন্ধ করে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন। পরে আবারও আলোচনা শুরু করলেও আবেগের কারণে কয়েকবার বিরতি নিতে হয় তাকে।

সরাসরি সম্প্রচারের ওই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়।

অনুষ্ঠানে শেয়ারবাজারের পরিস্থিতি হতাশাজনক হলেও বিনিয়োগকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান কিম। বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও আশা হারানো উচিত নয়।

এদিকে টেলিভিশন উপস্থাপিকার কান্নার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই শেয়ারবাজারে ব্যক্তিগত বিনিয়োগকারীদের বড় ধরনের লোকসান এবং বাজারের অস্থিরতা নিয়ে আলোচনা করেন।

তবে কিম আহ-হিউন নিজে আলোচিত কোনো শেয়ার বা আর্থিক পণ্যে বিনিয়োগ করেছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একইভাবে শেয়ারবাজারের দরপতন, ব্যক্তিগত লোকসান নাকি অন্য কোনো কারণে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, তাও স্পষ্ট নয়।

শেয়ারবাজারের পরিস্থিতি বিশ্লেষণের সময় একজন অভিজ্ঞ উপস্থাপিকার এমন আবেগপ্রবণ হয়ে পড়ার ঘটনা দর্শকদের নজর কেড়েছে। বিশেষ করে লাইভ অনুষ্ঠানে তার কান্না এবং বিনিয়োগকারীদের উদ্দেশে আশা না হারানোর আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র : এনডিটিভি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ