ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদিতে বাংলাদেশিদের জন্য কনস্যুলেটের বিশেষ সতর্কতা

ছবি : সংগৃহিত
ফলো করুন

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, আর্থিক লেনদেন, কর্মসংস্থান ও ব্যক্তিগত নথিপত্র ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কনস্যুলেটের প্রকাশিত বিশেষ সচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের স্থানীয় আইন, জননিরাপত্তা কিংবা শৃঙ্খলার পরিপন্থী কোনো বিষয় ফেসবুক, ইউটিউব, এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, প্রচার, সংরক্ষণ বা আদান-প্রদান থেকে বিরত থাকতে হবে। এ ধরনের কোনো কনটেন্টে লাইক, মন্তব্য বা শেয়ার না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

প্রবাসীদের কোনো নথি বা কাগজপত্রের বিষয়বস্তু পুরোপুরি না বুঝে তাতে স্বাক্ষর না করতে বলা হয়েছে। বিশেষ করে সাদা কাগজে স্বাক্ষর কিংবা আঙুলের ছাপ দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে কনস্যুলেট।

নিজের ইকামা ব্যবহার করে অন্য ব্যক্তি, কফিল বা প্রতিষ্ঠানের নামে মোবাইল ফোন, সিম, যানবাহন কিংবা অন্য কোনো সম্পদ নিবন্ধন না করার পরামর্শও দেওয়া হয়েছে।

এক অঞ্চল বা প্রতিষ্ঠানের ইকামা ব্যবহার করে অন্য এলাকায় বা প্রতিষ্ঠানে কাজ করা, রাস্তায় পড়ে থাকা পণ্য বা স্ক্র্যাপ সংগ্রহ করে বিক্রি, অনুমতি ছাড়া রাস্তার পাশে ব্যবসা এবং অবৈধভাবে পানি বিক্রিসহ সৌদি আইনে দণ্ডনীয় কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে কনস্যুলেট।

পাশাপাশি অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সন্দেহজনক বা অবৈধ আর্থিক লেনদেন না করা এবং চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ কনস্যুলেট জানিয়েছে, সৌদি আরবের আইন ও সামাজিক বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রবাসীদের নিরাপদ ও সম্মানজনক জীবনযাপনে সহায়ক হবে। একই সঙ্গে এটি সৌদি আরবে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগ : সৌদি আরব বাংলাদেশি প্রবাসী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে বাংলাদেশিদের জন্য কনস্যুলেটের বিশেষ সতর্কতা

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, আর্থিক লেনদেন, কর্মসংস্থান ও ব্যক্তিগত নথিপত্র ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কনস্যুলেটের প্রকাশিত বিশেষ সচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের স্থানীয় আইন, জননিরাপত্তা কিংবা শৃঙ্খলার পরিপন্থী কোনো বিষয় ফেসবুক, ইউটিউব, এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, প্রচার, সংরক্ষণ বা আদান-প্রদান থেকে বিরত থাকতে হবে। এ ধরনের কোনো কনটেন্টে লাইক, মন্তব্য বা শেয়ার না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

প্রবাসীদের কোনো নথি বা কাগজপত্রের বিষয়বস্তু পুরোপুরি না বুঝে তাতে স্বাক্ষর না করতে বলা হয়েছে। বিশেষ করে সাদা কাগজে স্বাক্ষর কিংবা আঙুলের ছাপ দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে কনস্যুলেট।

নিজের ইকামা ব্যবহার করে অন্য ব্যক্তি, কফিল বা প্রতিষ্ঠানের নামে মোবাইল ফোন, সিম, যানবাহন কিংবা অন্য কোনো সম্পদ নিবন্ধন না করার পরামর্শও দেওয়া হয়েছে।

এক অঞ্চল বা প্রতিষ্ঠানের ইকামা ব্যবহার করে অন্য এলাকায় বা প্রতিষ্ঠানে কাজ করা, রাস্তায় পড়ে থাকা পণ্য বা স্ক্র্যাপ সংগ্রহ করে বিক্রি, অনুমতি ছাড়া রাস্তার পাশে ব্যবসা এবং অবৈধভাবে পানি বিক্রিসহ সৌদি আইনে দণ্ডনীয় কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে কনস্যুলেট।

পাশাপাশি অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সন্দেহজনক বা অবৈধ আর্থিক লেনদেন না করা এবং চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ কনস্যুলেট জানিয়েছে, সৌদি আরবের আইন ও সামাজিক বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রবাসীদের নিরাপদ ও সম্মানজনক জীবনযাপনে সহায়ক হবে। একই সঙ্গে এটি সৌদি আরবে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ