ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা ও স্থানীয় রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে এসব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে স্থানীয় পরিবহন শ্রমিকদের সংগঠনের পক্ষ থেকে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুর এবং জেলার হাসাদহ ও আলমডাঙ্গা রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

তবে সোমবার দিনের শুরুতে চুয়াডাঙ্গা থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল ও রাজশাহীসহ বিভিন্ন দূরপাল্লার রুটে বাস চলাচল স্বাভাবিক ছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া এলাকায় থ্রি-হুইলার, ইজিবাইক ও পাখিভ্যান চালকদের সঙ্গে লোকাল বাস শ্রমিকদের বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে ব্যাটারিচালিত যানবাহনের এক চালকের ওপর হামলার অভিযোগ ওঠে।

এর প্রতিবাদে ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহনের চালকরা সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। প্রায় পাঁচ ঘণ্টা অবরোধ চলার পর উপজেলা প্রশাসনের আশ্বাসে তারা ব্যারিকেড সরিয়ে নেন।

বাস ধর্মঘটের কারণে সোমবার সকালে চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল ও দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ডে অনেক বাস সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাস না পেয়ে যাত্রীদের বিকল্প হিসেবে ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানে গন্তব্যে যেতে হচ্ছে। শহরের একাডেমি মোড়, কোর্ট মোড় ও বড়বাজার এলাকায় এসব যানবাহনের চলাচলও বেড়েছে।

চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, পরিবহন শ্রমিকদের ওপর হামলা এবং মহাসড়কে গাড়ি আটকে রাখার প্রতিবাদে শ্রমিকরা ধর্মঘট ডেকেছেন।

তিনি আরও জানান, সোমবার দুপুরে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে শ্রমিক ও বাস মালিক ঐক্য পরিষদের বৈঠকে পরদিন সকাল থেকে চুয়াডাঙ্গা থেকে দূরপাল্লার সব পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে জেলা ও বিভাগীয় পর্যায়ে ধর্মঘট সম্প্রসারণের পাশাপাশি দেশব্যাপী বাস-ট্রাক বন্ধের কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

ট্যাগ : চুয়াডাঙ্গা বাস ধর্মঘট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা ও স্থানীয় রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে এসব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে স্থানীয় পরিবহন শ্রমিকদের সংগঠনের পক্ষ থেকে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুর এবং জেলার হাসাদহ ও আলমডাঙ্গা রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

তবে সোমবার দিনের শুরুতে চুয়াডাঙ্গা থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল ও রাজশাহীসহ বিভিন্ন দূরপাল্লার রুটে বাস চলাচল স্বাভাবিক ছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া এলাকায় থ্রি-হুইলার, ইজিবাইক ও পাখিভ্যান চালকদের সঙ্গে লোকাল বাস শ্রমিকদের বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে ব্যাটারিচালিত যানবাহনের এক চালকের ওপর হামলার অভিযোগ ওঠে।

এর প্রতিবাদে ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহনের চালকরা সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। প্রায় পাঁচ ঘণ্টা অবরোধ চলার পর উপজেলা প্রশাসনের আশ্বাসে তারা ব্যারিকেড সরিয়ে নেন।

বাস ধর্মঘটের কারণে সোমবার সকালে চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল ও দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ডে অনেক বাস সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাস না পেয়ে যাত্রীদের বিকল্প হিসেবে ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানে গন্তব্যে যেতে হচ্ছে। শহরের একাডেমি মোড়, কোর্ট মোড় ও বড়বাজার এলাকায় এসব যানবাহনের চলাচলও বেড়েছে।

চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, পরিবহন শ্রমিকদের ওপর হামলা এবং মহাসড়কে গাড়ি আটকে রাখার প্রতিবাদে শ্রমিকরা ধর্মঘট ডেকেছেন।

তিনি আরও জানান, সোমবার দুপুরে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে শ্রমিক ও বাস মালিক ঐক্য পরিষদের বৈঠকে পরদিন সকাল থেকে চুয়াডাঙ্গা থেকে দূরপাল্লার সব পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে জেলা ও বিভাগীয় পর্যায়ে ধর্মঘট সম্প্রসারণের পাশাপাশি দেশব্যাপী বাস-ট্রাক বন্ধের কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ