ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চাঁদাবাজি-দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম

ছবি : সংগৃহিত
ফলো করুন

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয় বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। বিএনপির নামে এসব কর্মকাণ্ডের অভিযোগ তুলে যারা অপপ্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করেন, তারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হতে পারেন না বলে মন্তব্য করেন তিনি।

বিএনপিকে চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এসব অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

বর্তমান সরকারকে সফল হতে না দিতে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হলেও সরকারকে শান্তিতে থাকতে দেওয়া হচ্ছে না। গণতন্ত্র ও উন্নয়নের বিরোধী শক্তি দেশকে অস্থিতিশীল করতে নানা তৎপরতা চালাচ্ছে বলে দাবি করেন তিনি।

দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নজরুল ইসলাম খান। জনগণের শান্তি ও সরকারের উন্নয়ন কার্যক্রমে যারা বাধা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধেও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগ : বিএনপি চাঁদাবাজি নজরুল ইসলাম খান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদাবাজি-দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয় বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। বিএনপির নামে এসব কর্মকাণ্ডের অভিযোগ তুলে যারা অপপ্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করেন, তারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হতে পারেন না বলে মন্তব্য করেন তিনি।

বিএনপিকে চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এসব অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

বর্তমান সরকারকে সফল হতে না দিতে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হলেও সরকারকে শান্তিতে থাকতে দেওয়া হচ্ছে না। গণতন্ত্র ও উন্নয়নের বিরোধী শক্তি দেশকে অস্থিতিশীল করতে নানা তৎপরতা চালাচ্ছে বলে দাবি করেন তিনি।

দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নজরুল ইসলাম খান। জনগণের শান্তি ও সরকারের উন্নয়ন কার্যক্রমে যারা বাধা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধেও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ