ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মালয়েশিয়ার মিহাসে বাংলাদেশের ছয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ

ছবি: সংগৃহীত
ফলো করুন

মালয়েশিয়ায় শুরু হওয়া বিশ্বের অন্যতম বড় আন্তর্জাতিক হালাল বাণিজ্য প্রদর্শনী ‘মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস’ (মিহাস)-এর ২২তম আসরে অংশ নিয়েছে বাংলাদেশ। এবারের আয়োজনে দেশের ছয়টি প্রতিষ্ঠান নিজেদের বিভিন্ন হালাল পণ্য ও সেবা প্রদর্শন করছে।

‘আস্থা গঠন, স্থিতিস্থাপকতা চালনা’ প্রতিপাদ্যে ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে মিহাসের এবারের আয়োজন। এতে বাংলাদেশসহ ৫৮টি দেশের প্রায় ১ হাজার ৭০০ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় প্রায় ২ হাজার স্টলে হালাল খাদ্য, ওষুধ, প্রসাধনী, পোশাক, পরিবহন ও সরবরাহব্যবস্থা, ইসলামী অর্থায়ন, প্রযুক্তি ও পর্যটনসহ বিভিন্ন খাতের পণ্য ও সেবা তুলে ধরা হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে এবং কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় মেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন সাজানো হয়েছে। সেখানে খাদ্য ও পানীয়, প্রস্তুত ও হিমায়িত খাবার, মসলা, সুগন্ধি চাল, মধু, চা, কৃষি ও কৃষিজাত পণ্য, ওষুধসহ বিভিন্ন ভোক্তা পণ্য প্রদর্শন করা হচ্ছে।

বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো অ্যাপেক্স কনভেনিয়েন্স ফুডস লিমিটেড, বায়োফার্মা লিমিটেড, ঘরেরবাজার, নওরিশ ফুডস লিমিটেড, প্যারাগন গ্রুপ এবং তালুকদার অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ। প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা আন্তর্জাতিক ক্রেতা, আমদানিকারক, পরিবেশক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের কাছে নিজেদের পণ্য ও সেবা তুলে ধরছেন।

মেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর স্টল পরিদর্শন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। এ সময় মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশনের (ম্যাট্রেড) রপ্তানি ত্বরান্বিতকরণ বিভাগের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা জাই শংকর উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে ব্যবসা ও রপ্তানি নিয়ে মতবিনিময় করেন তারা। আলোচনায় মালয়েশিয়া ও বৃহত্তর আসিয়ান অঞ্চলে বাংলাদেশি পণ্যের রপ্তানি সম্প্রসারণ, নতুন বাজার খোঁজা, ব্যবসায়িক অংশীদারত্ব এবং হালাল সনদের গুরুত্ব উঠে আসে।

মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের পাশাপাশি রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ হাইকমিশনের বুথে দেশের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্যের তথ্য, প্রচারপত্র, প্রকাশনা ও প্রচারণামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে।

মিহাসে ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি বৈঠক, ব্যবসায়িক যোগাযোগ এবং সম্ভাব্য অংশীদার খোঁজার সুযোগ রয়েছে। ফলে বাংলাদেশি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নতুন ক্রেতা, আমদানিকারক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ তৈরির সুযোগ পাচ্ছে।

এ ছাড়া হাইকমিশনার মেলায় অংশ নেওয়া বাংলাদেশের প্রাণ ও এগ্রোভার্স লিমিটেড (মৈত্রী)-এর স্টলও পরিদর্শন করেন। এ সময় মালয়েশিয়ার বাজারে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক পর্যায়ের হালাল বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ দেশের হালাল পণ্যের পরিচিতি বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক বাজারে রপ্তানি সম্প্রসারণের সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক বাজারে প্রবেশের সম্ভাবনা বাড়তে পারে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়ার মিহাসে বাংলাদেশের ছয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ