ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মিয়ানমারের রাখাইনে ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৩

ছবি : সংগৃহিত
ফলো করুন

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে অঞ্চলটির নিয়ন্ত্রণকারী আরাকান আর্মি ও স্থানীয় ত্রাণকর্মীরা। হামলায় আরও অন্তত ৩৬ জন আহত হয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাখাইনের উত্তরাঞ্চলের নদীতীরবর্তী কিয়াউকটাও শহরের একটি বাজারসংলগ্ন এলাকায় এ হামলা চালানো হয় বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স।

স্থানীয় একটি ত্রাণ দলের দায়িত্বে থাকা ওয়াই হুন আং হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তার ভাষ্য অনুযায়ী, হামলার স্থানটি মূল যুদ্ধক্ষেত্র থেকে বেশ দূরে এবং সেখানে চলমান সংঘাতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত কোনো সামরিক তৎপরতা ছিল না।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে সশস্ত্র সংঘাত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। দেশটির বিভিন্ন অঞ্চলে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে একাধিক সশস্ত্র গোষ্ঠী। রাখাইনে সামরিক বাহিনীর অন্যতম প্রধান প্রতিপক্ষ আরাকান আর্মি, যারা রাজ্যটির বড় অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

সোমবারের বিমান হামলা ও হতাহতের বিষয়ে মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মিয়ানমার সামরিক বাহিনী অতীতে দাবি করেছে, তাদের অভিযানে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে সতর্কতা অবলম্বন করা হয়। তবে স্থানীয় পর্যবেক্ষকদের মতে, গত ডিসেম্বরে রাখাইনের একটি হাসপাতালে প্রাণঘাতী বিমান হামলার পর সোমবারের ঘটনাটি রাজ্যটিতে বেসামরিক মানুষের প্রাণহানির অন্যতম বড় ঘটনা।

সূত্র: রয়টার্স

ট্যাগ : মিয়ানমার বিমান হামলা রাখাইন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মিয়ানমারের রাখাইনে ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৩

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে অঞ্চলটির নিয়ন্ত্রণকারী আরাকান আর্মি ও স্থানীয় ত্রাণকর্মীরা। হামলায় আরও অন্তত ৩৬ জন আহত হয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাখাইনের উত্তরাঞ্চলের নদীতীরবর্তী কিয়াউকটাও শহরের একটি বাজারসংলগ্ন এলাকায় এ হামলা চালানো হয় বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স।

স্থানীয় একটি ত্রাণ দলের দায়িত্বে থাকা ওয়াই হুন আং হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তার ভাষ্য অনুযায়ী, হামলার স্থানটি মূল যুদ্ধক্ষেত্র থেকে বেশ দূরে এবং সেখানে চলমান সংঘাতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত কোনো সামরিক তৎপরতা ছিল না।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে সশস্ত্র সংঘাত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। দেশটির বিভিন্ন অঞ্চলে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে একাধিক সশস্ত্র গোষ্ঠী। রাখাইনে সামরিক বাহিনীর অন্যতম প্রধান প্রতিপক্ষ আরাকান আর্মি, যারা রাজ্যটির বড় অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

সোমবারের বিমান হামলা ও হতাহতের বিষয়ে মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মিয়ানমার সামরিক বাহিনী অতীতে দাবি করেছে, তাদের অভিযানে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে সতর্কতা অবলম্বন করা হয়। তবে স্থানীয় পর্যবেক্ষকদের মতে, গত ডিসেম্বরে রাখাইনের একটি হাসপাতালে প্রাণঘাতী বিমান হামলার পর সোমবারের ঘটনাটি রাজ্যটিতে বেসামরিক মানুষের প্রাণহানির অন্যতম বড় ঘটনা।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ