ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিক্ষা ও উন্নয়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চান শিক্ষামন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

শিক্ষা ও উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ-চীন সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ‘ঢাকা চায়না ডে ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভেট), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ এবং ব্লু ইকোনমিসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়নে কাজে লাগানোর সুযোগ রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক দীর্ঘদিনের। শিক্ষা, প্রযুক্তি ও উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক আস্থা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হতে পারে।

শিক্ষার্থীদের উদ্দেশে ড. এহছানুল হক মিলন বলেন, দেশের ভবিষ্যৎ তরুণ প্রজন্মের ওপর নির্ভরশীল। তাই আগামীর বাংলাদেশের জন্য তাদের দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশের জনমিতিক সুবিধাকে বড় সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি তরুণদের দক্ষতা উন্নয়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন।

শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ তৈরির প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজে চীনের অভিজ্ঞতা অনুসরণ করা যেতে পারে। এ ধারণার ভিত্তিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কাজ চলছে। পাশাপাশি চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের উন্নয়নেও উদ্যোগ নেওয়া হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক প্রযুক্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, সরকার সৌরবিদ্যুতের পাশাপাশি ইলেকট্রিক ভেহিকল (ইভি), সবুজ প্রযুক্তি এবং আধুনিক পরিবহন ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। রোবটিক্স ও ব্লু ইকোনমির মতো সম্ভাবনাময় খাতেও চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য কার্যকর হতে পারে।

বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ের ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, দেশে ক্রস-বর্ডার এডুকেশন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বাড়িয়ে উচ্চশিক্ষাকে আরও আধুনিক ও মানসম্মত করার লক্ষ্য রয়েছে।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দুই দেশের সম্পর্ককে সামনে এগিয়ে নিতে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের শিক্ষা ও উন্নয়ন কার্যক্রমে চীনের সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি।

এ সময় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ফরাসউদ্দিন বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামস রহমান।

ট্যাগ : এহছানুল হক মিলন বাংলাদেশ-চীন সম্পর্ক

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষা ও উন্নয়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চান শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ