ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ড ঘেরাও

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর বকশীবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন।এর আগে সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেন। রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধের পর তারা মিছিল নিয়ে শিক্ষা ভবন ঘেরাও করতে যান।[BANGVIEWS-POST:1783]মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বরের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। পরে শিক্ষার্থীরা পলাশীর মোড় হয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন।এদিকে রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনেও শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এতে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ড ঘেরাও