ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মেঘনায় জাল পাতা নিয়ে জেলেদের সংঘর্ষ, আহত ১০

মেঘনায় জাল পাতা নিয়ে জেলেদের সংঘর্ষ, আহত ১০
ছবি : সংগৃহিত
ফলো করুন

ভোলার মনপুরায় মেঘনা নদীতে মাছ ধরার জাল পাতাকে কেন্দ্র করে চারটি ট্রলারের জেলেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুই জেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মৎস্য আড়তদাররা।

আহতদের মধ্যে রসিদ মোল্লা মাঝির ট্রলারে থাকা নাহিদ, দুলু কাজী ও ইদ্রিস আলী মাঝিসহ কয়েকজন রয়েছেন। তাদের বাড়ি শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায়। অপর আহতরা ফারুক কোম্পানি ও হারুন সাঝির মৎস্য আড়তের সঙ্গে সংশ্লিষ্ট ট্রলারের জেলে।

আহত জেলে ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জংলারখাল সংলগ্ন মেঘনায় মাছ ধরার জন্য রসিদ মোল্লা মাঝির ট্রলার থেকে জাল ফেলা হচ্ছিল। এ সময় ফারুক কোম্পানির আড়তের দুটি এবং হারুন সাঝির আড়তের একটি ট্রলারের জেলেরা সেখানে জাল ফেলতে বাধা দেন।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে রসিদ মোল্লার ট্রলারের পাঁচজন এবং অন্য তিনটি ট্রলারের পাঁচজনসহ মোট ১০ জেলে আহত হন।

আহতদের কয়েকজনকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে দুই জেলের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

জংলারখাল মৎস্যঘাটের আড়তদার ওবায়দুল অভিযোগ করেন, জাল পাতাকে কেন্দ্র করে বিরোধের জেরে রসিদ মোল্লাসহ তার ট্রলারের জেলেদের মারধর করা হয়েছে।

অন্যদিকে মৎস্য আড়তদার ফারুক কোম্পানি ও হারুন সাঝি সংঘর্ষে ১০ জেলে আহত হওয়ার কথা জানিয়ে বলেন, বিষয়টি স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ : ভোলা মনপুরা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


মেঘনায় জাল পাতা নিয়ে জেলেদের সংঘর্ষ, আহত ১০

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভোলার মনপুরায় মেঘনা নদীতে মাছ ধরার জাল পাতাকে কেন্দ্র করে চারটি ট্রলারের জেলেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুই জেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মৎস্য আড়তদাররা।

আহতদের মধ্যে রসিদ মোল্লা মাঝির ট্রলারে থাকা নাহিদ, দুলু কাজী ও ইদ্রিস আলী মাঝিসহ কয়েকজন রয়েছেন। তাদের বাড়ি শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায়। অপর আহতরা ফারুক কোম্পানি ও হারুন সাঝির মৎস্য আড়তের সঙ্গে সংশ্লিষ্ট ট্রলারের জেলে।

আহত জেলে ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জংলারখাল সংলগ্ন মেঘনায় মাছ ধরার জন্য রসিদ মোল্লা মাঝির ট্রলার থেকে জাল ফেলা হচ্ছিল। এ সময় ফারুক কোম্পানির আড়তের দুটি এবং হারুন সাঝির আড়তের একটি ট্রলারের জেলেরা সেখানে জাল ফেলতে বাধা দেন।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে রসিদ মোল্লার ট্রলারের পাঁচজন এবং অন্য তিনটি ট্রলারের পাঁচজনসহ মোট ১০ জেলে আহত হন।

আহতদের কয়েকজনকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে দুই জেলের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

জংলারখাল মৎস্যঘাটের আড়তদার ওবায়দুল অভিযোগ করেন, জাল পাতাকে কেন্দ্র করে বিরোধের জেরে রসিদ মোল্লাসহ তার ট্রলারের জেলেদের মারধর করা হয়েছে।

অন্যদিকে মৎস্য আড়তদার ফারুক কোম্পানি ও হারুন সাঝি সংঘর্ষে ১০ জেলে আহত হওয়ার কথা জানিয়ে বলেন, বিষয়টি স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ