বিয়ের আগে হবু জীবনসঙ্গীর বিষয়ে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেত্রী ফাতিমা তাসনিম জুমা। এ বিষয়ে তাঁর দেওয়া ফেসবুক পোস্ট এবং মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে বিয়ে নিয়ে একটি পোস্ট দেন জুমা। সেখানে তিনি লেখেন, ‘লজ্জায় মুখ ঢাকা এড়াতে বিয়ের আগে শিওর হয়ে নিন আপনার শামি বাই কিনা।’
পোস্টটি প্রকাশের পর মন্তব্যের ঘরেও নিজের অবস্থান তুলে ধরেন তিনি। সেখানে জুমা লেখেন, ‘বিবাহিতরা পিঞ্চ কইরেন না। সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না।’
তাঁর পোস্টের ভাষা ও বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। তবে নিজের বক্তব্যে জুমা নির্দিষ্ট করে কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি।














মন্তব্যসমূহ