ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গার্মেন্টস খাত ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

গার্মেন্টস খাত ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী
ছবি: সংগৃহীত
ফলো করুন

গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করে ধ্বংসের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তাঁর দাবি, শ্রমিক আন্দোলনের আড়ালে পলাতক ব্যক্তিদের অনুসারীরা শ্রমিকের ছদ্মবেশে এ ধরনের তৎপরতা চালাচ্ছে। এসব ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সব অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আহমেদ আযম খান বলেন, কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে এসব তৎপরতা মোকাবিলা করা হবে। এ ঘটনায় জড়িত কেউ ক্ষমা পাবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিরোধী দলগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় বিরোধিতা, লংমার্চ, বিক্ষোভ কিংবা সরকারের বিরুদ্ধে অযাচিত বক্তব্য ফ্যাসিবাদকে উসকে দিতে পারে। তিনি বলেন, ‘আপনারা কি ফ্যাসিবাদকে উষ্কানি দিচ্ছেন, আপনাদের তাহলে ভালো হবে না। আসুন জাতীয় ঐক্য গড়ে তুলি দেশটাকে গড়ে তুলি।’

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘মনে রাখবেন, আগামী নির্বাচনও হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।’ ভোটের পরিবেশ নিয়েও নিজের অবস্থান তুলে ধরে আহমেদ আযম খান বলেন, ‘আর দিনের ভোট রাতে হবে না, আর সিল মারার নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।’

বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখলে ভবিষ্যতেও ভোট পাওয়ার সুযোগ থাকবে বলে মন্তব্য করেন তিনি। অন্যথায় আগামী নির্বাচনে তাদের আসনসংখ্যা আরও কমে যেতে পারে বলে সতর্ক করেন মুক্তিযুদ্ধমন্ত্রী।

আলোচনা সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল করিম অটলসহ আরও অনেকে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার৮
  • ০৮ নভেম্বর ২০২৬
  • ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


গার্মেন্টস খাত ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করে ধ্বংসের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তাঁর দাবি, শ্রমিক আন্দোলনের আড়ালে পলাতক ব্যক্তিদের অনুসারীরা শ্রমিকের ছদ্মবেশে এ ধরনের তৎপরতা চালাচ্ছে। এসব ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সব অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আহমেদ আযম খান বলেন, কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে এসব তৎপরতা মোকাবিলা করা হবে। এ ঘটনায় জড়িত কেউ ক্ষমা পাবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিরোধী দলগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় বিরোধিতা, লংমার্চ, বিক্ষোভ কিংবা সরকারের বিরুদ্ধে অযাচিত বক্তব্য ফ্যাসিবাদকে উসকে দিতে পারে। তিনি বলেন, ‘আপনারা কি ফ্যাসিবাদকে উষ্কানি দিচ্ছেন, আপনাদের তাহলে ভালো হবে না। আসুন জাতীয় ঐক্য গড়ে তুলি দেশটাকে গড়ে তুলি।’

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘মনে রাখবেন, আগামী নির্বাচনও হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।’ ভোটের পরিবেশ নিয়েও নিজের অবস্থান তুলে ধরে আহমেদ আযম খান বলেন, ‘আর দিনের ভোট রাতে হবে না, আর সিল মারার নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।’

বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখলে ভবিষ্যতেও ভোট পাওয়ার সুযোগ থাকবে বলে মন্তব্য করেন তিনি। অন্যথায় আগামী নির্বাচনে তাদের আসনসংখ্যা আরও কমে যেতে পারে বলে সতর্ক করেন মুক্তিযুদ্ধমন্ত্রী।

আলোচনা সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল করিম অটলসহ আরও অনেকে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ