রাজধানীর ভাটারার ১০০ ফিট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম রোববার সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ১০০ ফিটের অনন্ত টাওয়ারের সামনে বাসটি দাঁড় করানো ছিল। এ সময় দুর্বৃত্তরা সেটিতে আগুন ধরিয়ে দেয়। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। ভিডিওতে হলুদ রঙের জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসটিকে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় দাউদাউ করে জ্বলতে দেখা গেছে।














মন্তব্যসমূহ