ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৪৮ দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক স্থাপন হয়েছে: সংস্কৃতিমন্ত্রী

৪৮ দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক স্থাপন হয়েছে: সংস্কৃতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশের সঙ্গে বিশ্বের ৪৮টি দেশের সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, দেশের হাজার বছরের ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতিকে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে সরকার বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণে কাজ করছে।

শুক্রবার (২৬ জুন) ঝিনাইদহ জেলা পরিষদ ও জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে কাজ করছে। তিনি দাবি করেন, বিগত বছরগুলোতে শিক্ষা, সংস্কৃতি, আইন এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছিল। বর্তমান সরকার এসব প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে দেশের প্রাচীন স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ এবং পুনরুদ্ধারের লক্ষ্যে খনন কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি জাতীয় গ্রন্থকেন্দ্র এবং দেশের বিভিন্ন পাবলিক লাইব্রেরিকে সক্রিয় ও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে অশালীন যাত্রাপালা ও সাংস্কৃতিক আয়োজন নিরুৎসাহিত করা হচ্ছে। এর পরিবর্তে জীবনমুখী, ঐতিহ্যনির্ভর এবং লোকজ সংস্কৃতির বিকাশে জেলা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিলুপ্তপ্রায় লোকজ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। ভাটিয়ালি, ভাওয়াইয়া, পুঁথিসাহিত্য, খনার বচন, লালনগীতি এবং জারি-সারি গানের পাণ্ডুলিপি অনুসন্ধান, সংরক্ষণ ও গবেষণার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

ট্যাগ : সংস্কৃতিমন্ত্রী ঝিনাইদহ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


৪৮ দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক স্থাপন হয়েছে: সংস্কৃতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

বাংলাদেশের সঙ্গে বিশ্বের ৪৮টি দেশের সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, দেশের হাজার বছরের ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতিকে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে সরকার বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণে কাজ করছে।

শুক্রবার (২৬ জুন) ঝিনাইদহ জেলা পরিষদ ও জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে কাজ করছে। তিনি দাবি করেন, বিগত বছরগুলোতে শিক্ষা, সংস্কৃতি, আইন এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছিল। বর্তমান সরকার এসব প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে দেশের প্রাচীন স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ এবং পুনরুদ্ধারের লক্ষ্যে খনন কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি জাতীয় গ্রন্থকেন্দ্র এবং দেশের বিভিন্ন পাবলিক লাইব্রেরিকে সক্রিয় ও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে অশালীন যাত্রাপালা ও সাংস্কৃতিক আয়োজন নিরুৎসাহিত করা হচ্ছে। এর পরিবর্তে জীবনমুখী, ঐতিহ্যনির্ভর এবং লোকজ সংস্কৃতির বিকাশে জেলা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিলুপ্তপ্রায় লোকজ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। ভাটিয়ালি, ভাওয়াইয়া, পুঁথিসাহিত্য, খনার বচন, লালনগীতি এবং জারি-সারি গানের পাণ্ডুলিপি অনুসন্ধান, সংরক্ষণ ও গবেষণার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ