ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
ফলো করুন

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীনের রাজধানী বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরার যাত্রা শুরু করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সরকারি সফরসঙ্গীরা। তাদের বহনকারী বিমান বাংলাদেশ সময় রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।

গত ২১ জুন প্রধানমন্ত্রী প্রথমে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর ২২ জুন কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ান শহরের উদ্দেশে রওনা দেন। দালিয়ানে অবস্থানকালে তিনি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন।

পরবর্তীতে বেইজিং সফরে চীনের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে তিনি চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়া সফরকালে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক জোরদারের বিষয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তাঁর প্রথম সরকারি বিদেশ সফর।

ট্যাগ : বাংলাদেশ চীন সফর প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীনের রাজধানী বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরার যাত্রা শুরু করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সরকারি সফরসঙ্গীরা। তাদের বহনকারী বিমান বাংলাদেশ সময় রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।

গত ২১ জুন প্রধানমন্ত্রী প্রথমে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর ২২ জুন কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ান শহরের উদ্দেশে রওনা দেন। দালিয়ানে অবস্থানকালে তিনি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন।

পরবর্তীতে বেইজিং সফরে চীনের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে তিনি চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়া সফরকালে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক জোরদারের বিষয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তাঁর প্রথম সরকারি বিদেশ সফর।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ