ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রে আইস অভিযানে ফের প্রাণহানি

যুক্তরাষ্ট্রে আইস অভিযানে ফের প্রাণহানি
ছবি : সংগৃহিত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে অভিবাসন অভিযানের সময় এক চালককে গুলি করে হত্যার এক সপ্তাহ না পেরোতেই মেইন অঙ্গরাজ্যে আইস কর্মকর্তার গুলিতে আরও এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার সকাল ৭টার দিকে উপকূলীয় বিডেফোর্ড শহরে এ ঘটনা ঘটে। শহরটি মেইনের বৃহত্তম নগরী পোর্টল্যান্ড থেকে প্রায় ২৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, বহিষ্কারের চূড়ান্ত আদেশ থাকা এক ব্যক্তির সর্বশেষ পরিচিত ঠিকানায় নজরদারি করছিলেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের কর্মকর্তারা। এ সময় ওই বাসা থেকে একটি গাড়ি বের হলে সেটিকে থামানোর চেষ্টা করা হয়।

বিভাগটির দাবি, গাড়ির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেন। এরপর আইসের এক কর্মকর্তা গুলি চালান। তবে চালক কীভাবে জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছিলেন, সে বিষয়ে প্রাথমিক বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।

অভিবাসী অধিকারকর্মীরা জানিয়েছেন, নিহত ব্যক্তি ২৬ বছর বয়সী কলম্বিয়ান নাগরিক। তার যুক্তরাষ্ট্রে কাজের বৈধ অনুমতি ও সামাজিক নিরাপত্তা নম্বর ছিল বলে দাবি করেছেন তারা। তবে তার পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

মেইনের সিনেটর অ্যাঙ্গাস কিং জানিয়েছেন, নিহত ব্যক্তি আইসের অভিযানের মূল লক্ষ্য ছিলেন না। প্রথমে তাকে গ্রেপ্তারি পরোয়ানার আওতাভুক্ত ব্যক্তি বলা হলেও পরে সংশোধিত তথ্যে জানানো হয়, কর্মকর্তারা অন্য একজনকে খুঁজছিলেন।

কিং বলেন, তদন্তে নিহত ব্যক্তির অভিবাসন অবস্থার চেয়ে তিনি কর্মকর্তাদের জন্য সত্যিই প্রাণঘাতী হুমকি তৈরি করেছিলেন কি না, সেটিই গুরুত্ব পাওয়া উচিত।

ঘটনার প্রত্যক্ষদর্শী ৭১ বছর বয়সী ড্যানিয়েল বুশার জানান, তিনি প্রথমে পটকা ফাটার মতো কয়েকটি শব্দ শুনতে পান। জানালা দিয়ে তাকিয়ে একটি সাদা এসইউভিকে ছোট একটি সাদা গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখেন।

পরে বাইরে গিয়ে তিনি দেখেন, একজন কর্মকর্তা গাড়ির দরজা খুলে রক্তাক্ত চালককে টেনে বের করছেন। আহত ব্যক্তিকে তিনি বলতে শুনেছেন, “আমি তো গাড়ি থামানোর চেষ্টা করেছিলাম।”

রয়টার্সের যাচাই করা একটি ভিডিওতে সাদা গাড়িটিকে নিয়ন্ত্রণহীনভাবে চলতে এবং ভেস্ট পরা দুই ব্যক্তিকে সেটি থামানোর চেষ্টা করতে দেখা গেছে। তবে ভিডিওটি গুলি চালানোর আগে নাকি পরে ধারণ করা হয়েছিল, তা নিশ্চিত করা যায়নি।

ঘটনাস্থলের ছবিতে গাড়ির চালকের পাশের সামনের কাচে চারটি গুলির ছিদ্রের মতো চিহ্ন দেখা যায়। পরে গাড়িটি সরিয়ে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনাটি তদন্তে বিডেফোর্ড পুলিশ ও এফবিআই যুক্ত হয়েছে। গুলি চালানোর পরিস্থিতি এবং কর্মকর্তাদের বলপ্রয়োগ আইনসম্মত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

গুলির ঘটনার পর বিডেফোর্ডে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা রিপাবলিকান সিনেটর সুসান কলিন্সের কার্যালয়ের দিকে মিছিল করেন এবং আইসের অভিযান বন্ধের দাবিতে স্লোগান দেন। সন্ধ্যায় প্রায় ২০০ মানুষ মোমবাতি প্রজ্বালন করে নিহত ব্যক্তি ও অভিবাসীদের প্রতি সংহতি জানান।

এর ছয় দিন আগে টেক্সাসের হিউস্টনে আইস কর্মকর্তার গুলিতে ৫২ বছর বয়সী লরেঞ্জো সালগাদো আরাউজো নিহত হন। আইসের দাবি, তিনি নিজের গাড়ি দিয়ে কর্মকর্তাদের আঘাতের চেষ্টা করেছিলেন। তবে প্রত্যক্ষদর্শীরা সংস্থাটির বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন।

২০২৫ সালের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগের অভিযানে আইসের গুলিতে নিহত মানুষের সংখ্যা অন্তত সাতজনে পৌঁছেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর দেশজুড়ে অভিবাসনবিরোধী অভিযান ও গ্রেপ্তার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

মেইনে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আইসের অভিযানও জোরদার হয়েছে। জুনের শুরু থেকে অঙ্গরাজ্যটিতে সংস্থাটির গ্রেপ্তারের সংখ্যা চার গুণের বেশি বেড়েছে বলে আইসের অভ্যন্তরীণ তথ্যের বরাতে জানিয়েছে রয়টার্স।

সূত্র: রয়টার্স

ট্যাগ : যুক্তরাষ্ট্র আইস এফবিআই

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


যুক্তরাষ্ট্রে আইস অভিযানে ফের প্রাণহানি

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের টেক্সাসে অভিবাসন অভিযানের সময় এক চালককে গুলি করে হত্যার এক সপ্তাহ না পেরোতেই মেইন অঙ্গরাজ্যে আইস কর্মকর্তার গুলিতে আরও এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার সকাল ৭টার দিকে উপকূলীয় বিডেফোর্ড শহরে এ ঘটনা ঘটে। শহরটি মেইনের বৃহত্তম নগরী পোর্টল্যান্ড থেকে প্রায় ২৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, বহিষ্কারের চূড়ান্ত আদেশ থাকা এক ব্যক্তির সর্বশেষ পরিচিত ঠিকানায় নজরদারি করছিলেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের কর্মকর্তারা। এ সময় ওই বাসা থেকে একটি গাড়ি বের হলে সেটিকে থামানোর চেষ্টা করা হয়।

বিভাগটির দাবি, গাড়ির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেন। এরপর আইসের এক কর্মকর্তা গুলি চালান। তবে চালক কীভাবে জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছিলেন, সে বিষয়ে প্রাথমিক বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।

অভিবাসী অধিকারকর্মীরা জানিয়েছেন, নিহত ব্যক্তি ২৬ বছর বয়সী কলম্বিয়ান নাগরিক। তার যুক্তরাষ্ট্রে কাজের বৈধ অনুমতি ও সামাজিক নিরাপত্তা নম্বর ছিল বলে দাবি করেছেন তারা। তবে তার পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

মেইনের সিনেটর অ্যাঙ্গাস কিং জানিয়েছেন, নিহত ব্যক্তি আইসের অভিযানের মূল লক্ষ্য ছিলেন না। প্রথমে তাকে গ্রেপ্তারি পরোয়ানার আওতাভুক্ত ব্যক্তি বলা হলেও পরে সংশোধিত তথ্যে জানানো হয়, কর্মকর্তারা অন্য একজনকে খুঁজছিলেন।

কিং বলেন, তদন্তে নিহত ব্যক্তির অভিবাসন অবস্থার চেয়ে তিনি কর্মকর্তাদের জন্য সত্যিই প্রাণঘাতী হুমকি তৈরি করেছিলেন কি না, সেটিই গুরুত্ব পাওয়া উচিত।

ঘটনার প্রত্যক্ষদর্শী ৭১ বছর বয়সী ড্যানিয়েল বুশার জানান, তিনি প্রথমে পটকা ফাটার মতো কয়েকটি শব্দ শুনতে পান। জানালা দিয়ে তাকিয়ে একটি সাদা এসইউভিকে ছোট একটি সাদা গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখেন।

পরে বাইরে গিয়ে তিনি দেখেন, একজন কর্মকর্তা গাড়ির দরজা খুলে রক্তাক্ত চালককে টেনে বের করছেন। আহত ব্যক্তিকে তিনি বলতে শুনেছেন, “আমি তো গাড়ি থামানোর চেষ্টা করেছিলাম।”

রয়টার্সের যাচাই করা একটি ভিডিওতে সাদা গাড়িটিকে নিয়ন্ত্রণহীনভাবে চলতে এবং ভেস্ট পরা দুই ব্যক্তিকে সেটি থামানোর চেষ্টা করতে দেখা গেছে। তবে ভিডিওটি গুলি চালানোর আগে নাকি পরে ধারণ করা হয়েছিল, তা নিশ্চিত করা যায়নি।

ঘটনাস্থলের ছবিতে গাড়ির চালকের পাশের সামনের কাচে চারটি গুলির ছিদ্রের মতো চিহ্ন দেখা যায়। পরে গাড়িটি সরিয়ে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনাটি তদন্তে বিডেফোর্ড পুলিশ ও এফবিআই যুক্ত হয়েছে। গুলি চালানোর পরিস্থিতি এবং কর্মকর্তাদের বলপ্রয়োগ আইনসম্মত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

গুলির ঘটনার পর বিডেফোর্ডে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা রিপাবলিকান সিনেটর সুসান কলিন্সের কার্যালয়ের দিকে মিছিল করেন এবং আইসের অভিযান বন্ধের দাবিতে স্লোগান দেন। সন্ধ্যায় প্রায় ২০০ মানুষ মোমবাতি প্রজ্বালন করে নিহত ব্যক্তি ও অভিবাসীদের প্রতি সংহতি জানান।

এর ছয় দিন আগে টেক্সাসের হিউস্টনে আইস কর্মকর্তার গুলিতে ৫২ বছর বয়সী লরেঞ্জো সালগাদো আরাউজো নিহত হন। আইসের দাবি, তিনি নিজের গাড়ি দিয়ে কর্মকর্তাদের আঘাতের চেষ্টা করেছিলেন। তবে প্রত্যক্ষদর্শীরা সংস্থাটির বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন।

২০২৫ সালের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগের অভিযানে আইসের গুলিতে নিহত মানুষের সংখ্যা অন্তত সাতজনে পৌঁছেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর দেশজুড়ে অভিবাসনবিরোধী অভিযান ও গ্রেপ্তার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

মেইনে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আইসের অভিযানও জোরদার হয়েছে। জুনের শুরু থেকে অঙ্গরাজ্যটিতে সংস্থাটির গ্রেপ্তারের সংখ্যা চার গুণের বেশি বেড়েছে বলে আইসের অভ্যন্তরীণ তথ্যের বরাতে জানিয়েছে রয়টার্স।

সূত্র: রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ